Friday, May 1, 2026
Friday, May 1, 2026
Home ইন্টারন্যাশনাল সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানি হামলা, ভয়াবহ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানি হামলা, ভয়াবহ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে এবার হামলা হয়েছে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিক তথ্যের বরাত দিয়ে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে মার্কিন দূতাবাস দুইটি ড্রোন আঘাত হেনেছে। এতে বিশাল বিস্ফোরণ হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে।

সৌদিতে মার্কিন দূতাবাসে হামলার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেবল নেটওয়ার্ক নিউজনেশনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা এবং মার্কিন সেনাসদস্যদের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্র শিগগিরই পাল্টা ব্যবস্থা নেবে।

এ ছাড়া সোমবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা বৃদ্ধির ব্যাপারে জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা ইরানে এখনো কঠোরভাবে হামলা শুরুই করিনি। বড় ধরনের হামলা আসছে।

এদিকে মার্কিন সিনিয়র এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরানে ব্যাপক হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। ওই কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে তাদের প্রথম দফার হামলার মূল্যায়ন করেছে। এতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হওয়ার লক্ষ্য অর্জন করেছে মার্কিন বাহিনী।

এর আগে সোমবার যুক্তরাষ্ট্র জানায়, এখন পর্যন্ত ছয়জন সেনাসদস্য নিহত এবং ১৮ জন আহত হয়েছে।

RELATED ARTICLES

ইরান যুদ্ধ ঘিরে ‘প্রতি ঘণ্টায়’ পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধ এবং আঞ্চলিক অস্থিতিশীলতার ফলে পরিস্থিতি ‘প্রতি ঘণ্টায় দ্রুত আরও খারাপের’ দিকে যাচ্ছে। সামাজিক...

ইরানের নৌশক্তি ধ্বংস হয়নি, স্বীকার করল পেন্টাগন

অনলাইন ডেস্ক : ইরানের নৌবাহিনীর পুরো সক্ষমতা ধ্বংস করা সম্ভব হয়নি বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান...

নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প, সমর্থন ইসরায়েল ও পাকিস্তানের

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ের দৌড়ে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছেন। আন্তর্জাতিক কূটনীতি এবং সংঘাত নিরসনে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃষ্টির ভাইকে ফ্লোরিডার পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে কল...

ইরান যুদ্ধ ঘিরে ‘প্রতি ঘণ্টায়’ পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধ এবং আঞ্চলিক অস্থিতিশীলতার ফলে পরিস্থিতি ‘প্রতি ঘণ্টায় দ্রুত আরও খারাপের’ দিকে যাচ্ছে। সামাজিক...

ইরানের নৌশক্তি ধ্বংস হয়নি, স্বীকার করল পেন্টাগন

অনলাইন ডেস্ক : ইরানের নৌবাহিনীর পুরো সক্ষমতা ধ্বংস করা সম্ভব হয়নি বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান...

নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প, সমর্থন ইসরায়েল ও পাকিস্তানের

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ের দৌড়ে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছেন। আন্তর্জাতিক কূটনীতি এবং সংঘাত নিরসনে...

Recent Comments