Saturday, June 13, 2026
Saturday, June 13, 2026
Home খেলাধুলা সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রিবাকিনা

সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রিবাকিনা

স্পোর্টস ডেস্ক : এলেনা রিবাকিনা যেন হিসাব মেলাতেই ফিরে এসেছিলেন মেলবোর্ন পার্কে। তিন বছর আগে যে কোর্টে পরাজয়ের স্বাদ পেয়েছিলেন, সেই রড লেভার অ্যারেনাতেই শনিবার বজ্রঝরা পারফরম্যান্সে হারালেন বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কাকে। তিন সেটের লড়াইয়ে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে জিতে নিজের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতে নিলেন কাজাখস্তানের এই তারকা।

২০২৩ সালের ফাইনালে সাবালেঙ্কার কাছে হারের প্রতিশোধ নিতেই যেন এবার নামেন রিবাকিনা।

পুরো টুর্নামেন্টজুড়ে নীরবে কিন্তু দারুণ কার্যকর টেনিস খেলে শেষ পর্যন্ত তুলে নিলেন নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ট্রফি। এর আগে ২০২২ সালে উইম্বলডন জিতেছিলেন তিনি।

ফাইনালে দুজনেই ছিলেন অনবদ্য ছন্দে। ২০০৮ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে মুখোমুখি হলেন এমন দুই খেলোয়াড়, যারা ফাইনালের আগে একটি সেটও হারাননি।

তবে ম্যাচের শুরুতেই চাপটা সাবালেঙ্কার ওপর বাড়িয়ে দেন রিবাকিনা। প্রথম গেমেই ব্রেক পেয়ে এগিয়ে যান তিনি। পরে সেটটি নিজেদের করে নেন। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান শীর্ষ বাছাই সাবালেঙ্কা।

শক্তিশালী সার্ভ ও আক্রমণাত্মক খেলায় সমতায় ফেরান ম্যাচ। তবে নির্ধারণী সেটে আবারও নিজের শান্ত, নিয়ন্ত্রিত এবং শক্তিশালী টেনিসে ম্যাচের নিয়ন্ত্রণ নেন রিবাকিনা। শেষ পর্যন্ত সাবালেঙ্কার হার্ডকোর্ট আধিপত্যে চিড় ধরিয়ে শিরোপা নিশ্চিত করেন ২৬ বছর বয়সী এই খেলোয়াড়।
ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় রিবাকিনা বলেন, “কথা খুঁজে পাওয়া কঠিন। আরিনাকে অভিনন্দন।

গত কয়েক বছরে সে দুর্দান্ত খেলেছে। আশা করি ভবিষ্যতে আমরা আরো অনেক ফাইনাল খেলব।”

দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। রিবাকিনা বলেন, “এটা সত্যিই ‘হ্যাপি স্ল্যাম’। এখানে খেলতে আমি সব সময় উপভোগ করি। কাজাখস্তান থেকে যে সমর্থন পেয়েছি, সেটা আমি স্পষ্টভাবে অনুভব করেছি।”

RELATED ARTICLES

বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের উপহারে শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই আরও দুই গোল করলেন ফোলারিন বালোগুন। শেষ দিকে ব্যবধান আরও বাড়ালেন জিও রেইনা। প্যারাগুয়েকে...

তিন লাল কার্ডের ম্যাচে মেক্সিকোর দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের উদ্বোধীন ম্যাচে ম্যাচে হেসেখেলে জিতেছে স্বাগতিক মেক্সিকো। ৩ লাল কার্ডের ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়েছে তারা। এর মধ্যে দিয়ে প্রথমবারের...

এবার বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে জয় পান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবার সভাপতিও নির্বাচিত...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আলিয়াকে হেয় করার চেষ্টা, অভিনেত্রীর পক্ষ নিলেন শহীদ কাপুর

বিনোদন ডেস্ক : চরিত্র যেমনই হোক, তা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে দারুণ পারদর্শী আলিয়া ভাট। যার সুবাদে সিনেমাপ্রেমীদের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি অল্প...

ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়ে ট্রাম্পের সম্মতি

অনলাইন ডেস্ক : জব্দ থাকা ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করতে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবি করেছেন ইরানের এক জ্যেষ্ঠ...

‘বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল’

অনলাইন ডেস্ক : আগামী বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোর কারণে বিরোধী দলের পছন্দ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) কক্সবাজার সদরের...

ইরানকে ৩ বিলিয়ন ডলার দেওয়ার বিষয়ে মুখ খুলল আমিরাত

অনলাইন ডেস্ক : বার্তা সংস্থা রয়টার্সসহ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, পারস্য উপসাগরীয় অঞ্চলে হামলা না চালানোর শর্তে ইরানকে ১০ বিলিয়ন বা ১...

Recent Comments