Wednesday, May 20, 2026
Wednesday, May 20, 2026
Home ইন্টারন্যাশনাল শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর

শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর

অনলাইন ডেস্ক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত সিদ্ধান্ত। যে পরিস্থিতিতে তিনি ভারতে এসেছিলেন, সেই বাস্তবতার দ্বারাই এটি প্রভাবিত। শনিবার (৬ ডিসেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও এডিটর-ইন-চিফ রাহুল কানওয়ালের সঙ্গে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা কী যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন? এমন প্রশ্নে জয়শঙ্কর বলেন, ‘এটা ভিন্ন বিষয়। তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছেন, সেই পরিস্থিতিই তার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি ভূমিকা পালন করবে। কিন্তু আবারও বলছি, এটি এমন একটি বিষয় যেখানে শেষ পর্যন্ত তাকেই নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে।’

এরপর আলোচনায় ভারত-বাংলাদেশ সম্পর্কের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলেন জয়শঙ্কর। তিনি বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিতের প্রতি ভারতের চাওয়ার ওপর জোর দেন।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ‘আমরা শুনেছি, বাংলাদেশের মানুষ বিশেষ করে বর্তমান শাসকগোষ্ঠীর অভিযোগ, আগের নির্বাচনের প্রক্রিয়ায় সমস্যা ছিল। যদি নির্বাচন নিয়েই আপত্তি থাকে, তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।’

প্রতিবেশীর প্রতি ভারতের গণতান্ত্রিক অগ্রাধিকারের ওপর জোর দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সব সময় চায় প্রতিবেশী দেশেও জনগণের প্রকৃত মতামত গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিফলিত হোক।’

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন জয়শঙ্কর। বলেন, ‘আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। আমি নিশ্চিত, গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যে সরকারই আসুক না কেন, তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ব দৃষ্টিভঙ্গি থাকবে এবং আশা করি পরিস্থিতির উন্নতি হবে।’

গত বছরের আগস্ট মাসে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের সময় ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। শত শত মানুষের প্রাণহানি ও হাজার হাজার মানুষ আহত হওয়ার পর তার টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরই প্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধে গত মাসে ৭৮ বছর বয়সী শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সূত্র: এনডিটিভি

RELATED ARTICLES

প্রত্যর্পণের সময় চলে এসেছে: ‘অনুপ্রবেশকারীদের’ উদ্দেশ্যে শুভেন্দু

অনলাইন ডেস্ক : সীমান্ত সুরক্ষিত করতে রাজ্য সরকারের উদ্যোগের কথা জানিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আমাদের কাছে সবার আগে রাষ্ট্র। দেশকে সুরক্ষিত...

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে বিশ্বকাপের স্টেডিয়াম কর্মীদের ধর্মঘটের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আগে বড় ধরনের অচলাবস্থার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ভেন্যু। স্টেডিয়ামে দেশটির কেন্দ্রীয় অভিবাসন এনফোর্সমেন্ট বা ‘আইস’...

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৪৩ কোটি ডলারের অস্ত্র কিনছে ভারত

অনলাইন ডেস্ক : ভারতের কাছে ৪২ কোটি ৮২ লাখ ডলারের সমরাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১৮ মে) এক বিবৃতিতে এ তথ্য...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

২২ বছর পর প্রিমিয়ার লিগের সিংহাসনে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। শিরোপা দৌড়ে শেষ পর্যন্ত নাটকীয় হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি।...

প্রত্যর্পণের সময় চলে এসেছে: ‘অনুপ্রবেশকারীদের’ উদ্দেশ্যে শুভেন্দু

অনলাইন ডেস্ক : সীমান্ত সুরক্ষিত করতে রাজ্য সরকারের উদ্যোগের কথা জানিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আমাদের কাছে সবার আগে রাষ্ট্র। দেশকে সুরক্ষিত...

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে বিশ্বকাপের স্টেডিয়াম কর্মীদের ধর্মঘটের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আগে বড় ধরনের অচলাবস্থার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ভেন্যু। স্টেডিয়ামে দেশটির কেন্দ্রীয় অভিবাসন এনফোর্সমেন্ট বা ‘আইস’...

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

বিনোদন ডেস্ক : দীর্ঘ আট বছরের মানসিক যন্ত্রণা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে বড় ধরনের স্বস্তি পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত...

Recent Comments