Wednesday, May 20, 2026
Wednesday, May 20, 2026
Home কমিউনিটি শীতের উষ্ণতায় ৩১ জানুয়ারী ফেনীবাসীদের পিঠা উৎসব টরন্টোতে

শীতের উষ্ণতায় ৩১ জানুয়ারী ফেনীবাসীদের পিঠা উৎসব টরন্টোতে

অনলাইন ডেস্ক : কানাডায় বসবাসরত ফেনীবাসীদের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব আগামী ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। টরন্টোর স্কারবোরো এলাকায় অবস্থিত Centenary Recreation Centre (1967 Ellesmere Road) মাল্টিপারপাস অডিটরিয়ামে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ উৎসব অনুষ্ঠিত হবে।

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও শীতের নানারকম ঐতিহ্যবাহী পিঠা নিয়ে উৎসবে অংশ নেবেন ফেনীবাসীসহ অতিথিরা। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী পুরস্কৃত হবেন, পাশাপাশি পিঠা নিয়ে আগত সকল অংশগ্রহণকারীও পুরস্কার পাবেন। অংশগ্রহণের জন্য প্রতি জনের রেজিস্ট্রেশন ফি ১০ ডলার নির্ধারিত হয়েছে। রেজিস্ট্রেশনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৬। ই-ট্রান্সফারের মাধ্যমে ফি প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে এই ঠিকানায়: unitaxacc@gmail.com।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য থাকবে ডিনার, চা-কফি ও আড্ডার উষ্ণ আয়োজন। আয়োজকরা জানান, প্রবাস জীবনে ফেনীবাসীদের বন্ধন সুদৃঢ় করা, ঐতিহ্য লালন ও পারস্পরিক স¤প্রীতি বৃদ্ধিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উৎসবে কেউ স্পন্সর করতে বা সহযোগিতায় এগিয়ে আসতে চাইলে আয়োজকদের সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, টরন্টোতে বসবাসরত ফেনীবাসীরা গত এক দশকেরও বেশি সময় ধরে পিকনিক, পিঠা উৎসবসহ নানান সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নিজেদের কৃষ্টি, সংস্কৃতি এবং ঐক্যের বন্ধন ধরে রাখার প্রচেষ্টা চালিয়ে আসছেন। সংবাদ বিজ্ঞপ্তি

RELATED ARTICLES

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

কানাডার আলবার্টায় ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশে ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। প্রদেশটির এই ঘটনায় সর্বমহলে উদ্বেগ বাড়ছে। আলবার্টার প্রিমিয়ার ডানিয়েল স্মিথ বলেছেন, সরকার...

নতুন আইন, সহজ হলো কানাডার নাগরিকত্ব পাওয়ার নিয়ম

অনলাইন ডেস্ক : নতুন আইনি পরিবর্তনের ফলে কানাডার নাগরিকত্ব পাওয়া আগের যেকোনো সময়ের চেয়ে সহজ হয়েছে। এর ফলে বংশধরদের জন্য নাগরিকত্ব পাওয়া সব থেকে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

২২ বছর পর প্রিমিয়ার লিগের সিংহাসনে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। শিরোপা দৌড়ে শেষ পর্যন্ত নাটকীয় হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি।...

প্রত্যর্পণের সময় চলে এসেছে: ‘অনুপ্রবেশকারীদের’ উদ্দেশ্যে শুভেন্দু

অনলাইন ডেস্ক : সীমান্ত সুরক্ষিত করতে রাজ্য সরকারের উদ্যোগের কথা জানিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আমাদের কাছে সবার আগে রাষ্ট্র। দেশকে সুরক্ষিত...

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে বিশ্বকাপের স্টেডিয়াম কর্মীদের ধর্মঘটের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আগে বড় ধরনের অচলাবস্থার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ভেন্যু। স্টেডিয়ামে দেশটির কেন্দ্রীয় অভিবাসন এনফোর্সমেন্ট বা ‘আইস’...

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

বিনোদন ডেস্ক : দীর্ঘ আট বছরের মানসিক যন্ত্রণা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে বড় ধরনের স্বস্তি পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত...

Recent Comments