Saturday, March 7, 2026
Saturday, March 7, 2026
Home ইন্টারন্যাশনাল লাইনচ্যুত ট্রেনের সঙ্গে আরেক ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২১

লাইনচ্যুত ট্রেনের সঙ্গে আরেক ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২১

অনলাইন ডেস্ক : দক্ষিণ স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। তাদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর।

রেল পরিচালনাকারী সংস্থা এডিআইএফ জানায়, রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে (স্থানীয় সময়) কর্দোবার কাছে মালাগা থেকে মাদ্রিদগামী একটি ট্রেনের পেছনের অংশ লাইনচ্যুত হয়ে পাশের লাইনে আছড়ে পড়ে। ওই ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। লাইনচ্যুত হওয়ার পর সেটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ-হুয়েলভাগামী আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়। ওই ট্রেনে ছিলেন প্রায় ২০০ যাত্রী। ভয়াবহ এই দুর্ঘটনায় দুই ট্রেনের অন্তত ২১ যাত্রী নিহত হয়। আহত হয় শতাধিক যাত্রী।

সরকারি টেলিভিশন এস্পানিওলার খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে মাদ্রিদ থেকে হুয়েলভাগামী ট্রেনটির চালকও আছেন। আহতদের মধ্যে ৩০ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে।

মাদ্রিদের আতোচা স্টেশনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। অস্কার পুয়েন্তে বলেন, সোজা রেলপথে এমন দুর্ঘটনা ‘অত্যন্ত অস্বাভাবিক।’ ওই রেলপথটি গত মে মাসে সংস্কার করা হয়েছিল বলেও জানান তিনি।

আন্দালুসিয়া অঞ্চলের জরুরি সেবা বিভাগ জানায়, দুর্ঘটনাস্থলে পাঁচটি আইসিইউ, চারটি জরুরি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং বহু অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে পাঠানো হয়।

আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনো সামাজিক মাধ্যমে জানান, ‘হতাহত সবার প্রতি আমাদের সংহতি রয়েছে।’ এডিআইএফের কর্মীরাও উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

দুর্ঘটনার পর আন্দালুসিয়া অঞ্চল থেকে মাদ্রিদগামী ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। কর্দোবা, সেভিয়া, মালাগা ও হুয়েলভা থেকে ট্রেন চলাচল অন্তত সোমবার পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ একে দেশের জন্য ‘গভীর বেদনার রাত’ বলে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যম এক্সে তিনি নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

সরকারি সম্প্রচারমাধ্যম আরটিভিইর সাংবাদিক সালভাদোর হিমেনেজ জানান, তিনি মালাগা থেকে আসা ট্রেনটিতে ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ট্রেনটির শেষ দুটি বগি লাইনচ্যুত হয় এবং শেষ বগিটি সম্পূর্ণ কাত হয়ে পড়ে। দুর্ঘটনার ঠিক আগে ট্রেনটি ভূমিকম্পের মতো কাঁপছিল বলেও জানান তিনি।

RELATED ARTICLES

ইরানকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন তথ্য দিচ্ছে রাশিয়া

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালাতে ইরানকে গোপন ও সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। বিষয়টি সম্পর্কে...

হরমুজ প্রণালি বন্ধ করবে না ইরান, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজে হামলার হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই পথ দিয়ে জাহাজ...

জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিলো সরকার

অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কমাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। রাজধানীসহ সারাদেশে পাম্পগুলোতে ভিড় বাড়ার প্রেক্ষাপটে এবার যানবাহনে তেল বিক্রির সর্বোচ্চ সীমা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরানকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন তথ্য দিচ্ছে রাশিয়া

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালাতে ইরানকে গোপন ও সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। বিষয়টি সম্পর্কে...

হরমুজ প্রণালি বন্ধ করবে না ইরান, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজে হামলার হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই পথ দিয়ে জাহাজ...

সমর্থকের দোষে রিয়াল মাদ্রিদকে জরিমানা করল ‍উয়েফা

স্পোর্টস ডেস্ক : এক সমর্থকের অপরাধে জরিমানা গুনতে হচ্ছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। গত সপ্তাহে তারা ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ...

জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিলো সরকার

অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কমাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। রাজধানীসহ সারাদেশে পাম্পগুলোতে ভিড় বাড়ার প্রেক্ষাপটে এবার যানবাহনে তেল বিক্রির সর্বোচ্চ সীমা...

Recent Comments