Wednesday, May 20, 2026
Wednesday, May 20, 2026
Home খেলাধুলা রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের মিশন শুরু বাংলাদেশের

রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের মিশন শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : অনেক নাটকীয়তার পর এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এই পর্বের প্রথম ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয় টাইগাররা। গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক লিটন দাস। শুরুটা বাংলাদেশ ভালো করলেও ক্যাচ মিসের মহরায় আর মুস্তাফিজ বাদে অন্যদের বোলিংয়ে খেই হারিয়ে ফেলে। তাতে শ্রীলঙ্কার ৭ উইকেট হারিয়ে ১৬৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাড় করায়। সেই লক্ষ্য তাড়া করতে নেমে রুদ্ধশ্বাস লড়াইয়ে সাইফ এবং হৃদয়ের অর্ধশতকে ১ বল হাত্র রেখে ৪ উইকেটের জয় পায় টাইগাররা।

শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৫ রান। প্রথম বলেই বাউন্ডারি মেরে ম্যাচ সমতায় আনেন জাকের আলী। তখন ৫ বল থেকে মাত্র ১ রান প্রয়োজন। কিন্তু পরের তিন বলে আউট হয়ে যান জাকের ও শেখ মেহেদি। উত্তেজনা বাড়লেও শেষ পর্যন্ত পঞ্চম বলে প্রয়োজনীয় রান তুলে নেন নাসুম আহমেদ। ফলে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করতে নেমেএশিয়া কাপের সুপার ফোরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ইনিংসের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে বোল্ড হয়ে ফেরেন তানজিদ হাসান তামিম। তিনি ২ বলে শূন্য রানে ফেরেন।

ইনিংসের প্রথম ওভারে উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরাতে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান সাইফ হাসান। ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা অধিনায়ক লিটন দাসকে সঙ্গে নিয়ে ৩৪ বলে ৫৯ রানের জুটি গড়েন সাইফ।

দলীয় ৬০ রানে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন লিটন দাস। তিনি ১৬ বলে তিন বাউন্ডারিতি ২৩ রান করে ফেরেন। অঅধিনায়ক আউট হয়ে প্যাভিলিয়নের পথ দেখলেও ব্যাটিং ঝড় চালিয়ে নিজের অর্ধশতক তুলে নেন সাইফ।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ওপেনিং জুটি বেশ ভুগিয়েছে টাইগারদের। মেন্ডিস-নিশানকা ৫ ওভারের আগেই তুলছিলেন ৪৪ রান। তাসকিনের বলে ২২ রান করা নিশানকা ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি।

লংকান টপ অর্ডারের বাকিরা তেমন বড় স্কোর গড়তে পারেননি। ভয়ংকর হয়ে ওঠার আগেই মেন্ডিস ৩৪ রানে ফেরেন মাহেদির বলে। মিশরাকেও মাত্র ৫ রানে ফিরিয়েছেন মাহেদি। ১৬ রান করা কুশল পেরেরা ফিরেছেন মুস্তাফিজের আঘাতে। ৯৭ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল শ্রীলঙ্কা।

এরপর দলকে বড় পুঁজির স্বপ্ন দেখাচ্ছিলেন দাসুন শানাকা। ৩ চার ও ৬ ছক্কায় ৩৭ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন শানাকা। অন্য প্রান্তে অবশ্য তাকে তেমন সঙ্গ দিতে পারেননি কেউই। মিডল অর্ডারের বিপর্যয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন মুস্তাফিজুর রহমান।

 

RELATED ARTICLES

২২ বছর পর প্রিমিয়ার লিগের সিংহাসনে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। শিরোপা দৌড়ে শেষ পর্যন্ত নাটকীয় হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি।...

রিয়ালকে উড়িয়ে টানা দ্বিতীয়বার লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : লা লিগার শিরোপা দৌড়ে আগেই অনেকটা এগিয়ে ছিল বার্সেলোনা। শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়েই উৎসবে মাতল কাতালানরা। ঘরের মাঠ কাম্প...

ব্রেন্টফোর্ডকে উড়িয়ে শিরোপার দৌড়ে টিকে রইল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে নিজেদের আশা জিইয়ে রাখল ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়ে আর্সেনালের ওপর চাপ বাড়িয়েছে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

২২ বছর পর প্রিমিয়ার লিগের সিংহাসনে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। শিরোপা দৌড়ে শেষ পর্যন্ত নাটকীয় হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি।...

প্রত্যর্পণের সময় চলে এসেছে: ‘অনুপ্রবেশকারীদের’ উদ্দেশ্যে শুভেন্দু

অনলাইন ডেস্ক : সীমান্ত সুরক্ষিত করতে রাজ্য সরকারের উদ্যোগের কথা জানিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আমাদের কাছে সবার আগে রাষ্ট্র। দেশকে সুরক্ষিত...

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে বিশ্বকাপের স্টেডিয়াম কর্মীদের ধর্মঘটের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আগে বড় ধরনের অচলাবস্থার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ভেন্যু। স্টেডিয়ামে দেশটির কেন্দ্রীয় অভিবাসন এনফোর্সমেন্ট বা ‘আইস’...

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

বিনোদন ডেস্ক : দীর্ঘ আট বছরের মানসিক যন্ত্রণা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে বড় ধরনের স্বস্তি পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত...

Recent Comments