Friday, March 13, 2026
Friday, March 13, 2026
Home শিক্ষা রাকসু নির্বাচন: ভিপি-এজিএস পদে জয়ী শিবির, জিএসে স্বতন্ত্র

রাকসু নির্বাচন: ভিপি-এজিএস পদে জয়ী শিবির, জিএসে স্বতন্ত্র

অনলাইন ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে ১২ হাজার ৬৮৭ ভোটে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। আর ১১ হাজার ৫৩৭ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। অন্যদিকে এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির ৬ হাজার ৯৭৫টি ভোটে জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনভর ভোট শেষে রাতে সবগুলো হলের ফলাফল গণনা করা হয় এবং শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

ভিপি পদে জয়ী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন (আবীর) পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট। জিএস পদে জয়ী আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মারের নিকটতম প্রতিদ্বন্দ্বী, শিবির সমর্থিত প্যানেলের ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৯ ভোট।

এছাড়া এজিএস পদে জয়ী শিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বিরের প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস (এষা) পেয়েছেন ৫ হাজার ৯৫১ ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টায় ভোট শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৮ হাজার ৯০৯ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ২০ হাজার ১৮৭ জন। নির্বাচনে গড়ে ভোট দিয়েছেন ৬৯ দশমিক ৮৩ শতাংশ ভোটার।

বিভিন্ন হলে ভোটের হার ছিল- শেরেবাংলা ফজলুল হক হলে ৭৩.৯২ শতাংশ, শাহ মখদুম হলে ৭৭.৭১ শতাংশ, নবাব আব্দুল লতিফ হলে ৬৯.১৮ শতাংশ, সৈয়দ আমীর আলী হলে ৭৭.১৮ শতাংশ, শহীদ শামসুজ্জোহা হলে ৭৬.৫৩ শতাংশ, মন্নুজান হলে ৬৭.১১ শতাংশ, শহীদ হবিবুর রহমান হলে ৭১.৫৫ শতাংশ এবং মতিহার হলে ৭৩.২২ শতাংশ।

এ ছাড়া মাদার বখস হলে ৭১.২৫ শতাংশ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ৭৭.৬০ শতাংশ, রোকেয়া হলে ৫৯.৬০ শতাংশ, তাপসী রাবেয়া হলে ৬৩.৬৬ শতাংশ, বেগম খালেদা জিয়া হলে ৬১.৪৯ শতাংশ, শহীদ জিয়াউর রহমান হলে ৭১.৬৮ শতাংশ, বিজয়-২৪ হলে ৭৩.৮৪ শতাংশ, রহমতুন্নেসা হলে ৬০.৭০ শতাংশ এবং জুলাই-৩৬ হলে ৬৬.৮৭ শতাংশ ভোট পড়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ ৩৫ বছর পর এবার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। এ নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯০৩ জন প্রার্থী। এর মধ্যে রাকসুতে ২৪৮ জন, সিনেটের ছাত্র প্রতিনিধি পদে ৫৮ জন এবং ১৭টি আবাসিক হল সংসদে প্রার্থী ছিলেন ৫৯৭ জন।

RELATED ARTICLES

পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক : পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্রের কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক...

রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে

অনলাইন ডেস্ক : রমজান উপলক্ষ্যে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক...

৭ কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের সিদ্ধান্ত সরকারের

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিলসহ রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিশ্ববাজারে অস্থিরতা, তেলের দাম আবারও বেড়ে ১০০ ডলার ছুঁইছুঁই

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে পারস্য উপসাগরে আরও তিনটি কার্গো জাহাজে হামলার খবরের পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। জ্বালানি...

রাশিয়া-ইরান বিশ্ব অর্থনীতি ‘ছিনতাই’ করতে চায়: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলে বাঁধা সৃষ্টির মাধ্যমে রাশিয়া এবং ইরান ‘বিশ্ব অর্থনীতি ছিনতাই’ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ...

ইরাকে বিমান বিধ্বস্তে মার্কিন সেনা নিহত বেড়ে ৬

অনলাইন ডেস্ক : ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং এয়ারক্রাফট) বিধ্বস্ত হয়ে নিহত সেনার সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১৩ মার্চ)...

ইরান যুদ্ধে ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ ১১ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম ছয় দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের কমপক্ষে ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার খরচ হয়েছে। গোপন কংগ্রেসনাল ব্রিফিংয়ে সিনেটরদের কাছে...

Recent Comments