Wednesday, April 8, 2026
Wednesday, April 8, 2026
Home ইন্টারন্যাশনাল যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, লেবাননে ১০ মিনিটে ১০০ বিমান হামলা

যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, লেবাননে ১০ মিনিটে ১০০ বিমান হামলা

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি মানলেও লেবাননে তা মানছে না দখলদার ইসরায়েল। বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় ১০০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নতুন দফার এই হামলায় সেখানে কয়েক শ’ মানুষ হতাহত হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।

এর মধ্যে অনেক হামলা এমন সব এলাকায় চালানো হয়েছে, যেসব এলাকাকে প্রথাগতভাবে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হয় না।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেছেন, “বৈরুত ও অন্যান্য এলাকায় (ইসরায়েলি) বিমান হামলার ফলে হাসপাতালগুলোতে নিহতদের মরদেহ ও আহতদের ভিড়ে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে।”

লেবানন রেড ক্রস জানিয়েছে, তাদের ১০০টি অ্যাম্বুলেন্স বর্তমানে হামলার শিকার এলাকাগুলো থেকে আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।

ইসরায়েলি হামলায় কয়েক শ’ মানুষ হতাহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেছেন, এই হামলা ‘সব ধরনের মানবিক মূল্যবোধ’ অবজ্ঞার ক্ষেত্রে ইসরায়েলের ‘কালিমালিপ্ত রেকর্ডে’ নতুন মাত্রা যোগ করেছে।

এক বিবৃতিতে আউন বলেন, “এই বর্বর আগ্রাসন কোনও অধিকার মানে না এবং কোনও চুক্তি বা অঙ্গীকারের তোয়াক্কা করে না। দেশটি (ইসরায়েল) বারবার প্রমাণ করেছে, আন্তর্জাতিক আইন ও রীতির প্রতি তাদের চরম অবজ্ঞা রয়েছে।”

যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই বুধবার এসব হামলা চালানো হয়। তেহরান বলে আসছে, লেবানন ফ্রন্টও এই যুদ্ধবিরতির আওতায় রয়েছে। যদিও তা নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, কোনও ধরনের আপস ছাড়াই হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকবে।

সূত্র: আল-জাজিরা

RELATED ARTICLES

ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : যেসব দেশ ইরানের কাছে সামরিক অস্ত্র বিক্রি বা সরবরাহ করবে, তাদের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুমকি...

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে: রাশিয়া

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে দাবি করেছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩৯ দিনের এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ‘সম্পূর্ণ এবং...

শুক্রবার ইসলামাবাদে শুরু হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে টানা উত্তেজনার মধ্যে অবশেষে স্বস্তির বার্তা মিলেছে। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তেহরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চিরচেনা রূপে প্রীতি জিনতা, নজর কাড়ল কোটি টাকার বিলাসবহুল ঘড়ি

বিনোদন ডেস্ক : আইপিএলের উত্তেজনাপূর্ণ ম্যাচে যখন মাঠ আর গ্যালারি জুড়ে দর্শকদের উচ্ছ্বাস তুঙ্গে, ঠিক সেই সময়েই উপস্থিত হয়ে সবার নজর কাড়লেন বলিউড তারকা...

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

অনলাইন ডেস্ক : বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পাওয়ার প্রক্রিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সহজ করা হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বুধবার...

ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : যেসব দেশ ইরানের কাছে সামরিক অস্ত্র বিক্রি বা সরবরাহ করবে, তাদের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুমকি...

যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, লেবাননে ১০ মিনিটে ১০০ বিমান হামলা

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি মানলেও লেবাননে তা মানছে না দখলদার ইসরায়েল। বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায়...

Recent Comments