Saturday, June 27, 2026
Saturday, June 27, 2026
Home ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে একদিনে এলো ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম

যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে একদিনে এলো ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে মাত্র একদিনে ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম পেয়েছে দখলদার ইসরায়েল। গতকাল বুধবার এসব সরঞ্জাম এসে পৌঁছায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

এগুলো কার্গো জাহাজ ও যুদ্ধবিমানের মাধ্যমে আনা হয়েছে। সরঞ্জামের মধ্যে রয়েছে হাজার হাজার গোলাবারুদ এবং হালকা সাজোঁয়া ইউটিলিটি যান।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, “হাইফা ও আসোদ বন্দরে আসা জাহাজে কয়েক হাজার গোলাবারুদ, স্থল অস্ত্র, মিলিটারি ট্রাক, হালকা যুদ্ধযান এবং অন্যান্য সরঞ্জাম ছিল।”

এসব অস্ত্র গোলাবারুদ ট্রাকে করে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আমির বারাম বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধাস্ত্র আনার প্রক্রিয়া আগামী কয়েকদিন অব্যাহত থাকবে এবং আরও বেশি পরিমাণে আসবে।

ইসরায়েলি মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর তাদের কাছে ১ লাখ ১৫ হাজার ৬০০ টন সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্র থেকে এসেছে। এগুলো আনা হয়েছে ৪০৩টি বিমান এবং ১০টি জাহাজে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, তাদের নতুন অস্ত্র আনার লক্ষ্য হলো সেনাদের কাছে যেন পর্যাপ্ত সামরিক সরঞ্জাম থাকে। এ দখলদার আরও বলেছেন, শত্রুদের বিরুদ্ধে যে কোনো পরিস্থিতিতে হামলা শুরুর জন্য তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments