Sunday, June 7, 2026
Sunday, June 7, 2026
Home ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত ৩

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়াগো শহরের একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। হামলার পর সন্দেহভাজন দুই হামলাকারীও নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয় সময় সোমবার (১৮ মে) শহরের ‘ইসলামিক সেন্টার অব সান দিয়াগোতে’ (আইসিএসডি) এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

সান দিয়াগো পুলিশ প্রধান স্কট ওয়াহল সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে একজন মসজিদের নিরাপত্তাকর্মী ছিলেন। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়া ঠেকাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দুই হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা নিজেদের গুলিতে আত্মহত্যা করেছে।

পুলিশ প্রধান আরও জানান, নিহত দুই হামলাকারীর বয়স আনুমানিক ১৭ ও ১৯ বছর। তবে ঠিক কী কারণে তারা এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে এফবিআই এই হামলার তদন্তে কাজ শুরু করেছে।

নৃশংস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মসজিদের ইমাম তাহা হাসান। তিনি বলেন, “আইসিএসডি এমন একটি পবিত্র স্থান যেখানে মুসলিম-অমুসলিম সবাই একত্রিত হয়ে প্রার্থনা, শিক্ষা ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেয়। এমন উপাসনালয়কে লক্ষ্যবস্তু বানানো অত্যন্ত নিন্দনীয়।”

ঘটনার পর সান দিয়াগো শহরের মেয়র টড গ্লোরিয়া মুসলিম সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা ও সমর্থন জানিয়ে বলেন, “এই শহরে কোনো ধরনের বর্ণবাদ ও বিদ্বেষের স্থান নেই। আমি মুসলিম সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই, ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের ঘাটতি রাখা হবে না।” এছাড়া ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কার্যালয় জানিয়েছে, তারা সার্বিক পরিস্থিতির ওপর গভীর নজর রাখছেন।

এদিকে, এই ঘটনার পর যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, “আমি এ বিষয়ে প্রাথমিক ব্রিফিং পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।” হামলার নিন্দা জানিয়ে সান দিয়াগোর কংগ্রেসওম্যান সারা জ্যাকবস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “প্রত্যেকেরই শান্তিপূর্ণভাবে উপাসনা ও শিক্ষা গ্রহণের অধিকার রয়েছে।”

এই ঘটনার পর ক্যালিফোর্নিয়ার পাশাপাশি নিউইয়র্ক শহরজুড়ে মসজিদ ও ধর্মীয় উপাসনালয়গুলোতে নিরাপত্তা জোরদার করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। যদিও সুনির্দিষ্ট কোনো হুমকির তথ্য নেই, তবুও অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে শহরের বিভিন্ন মসজিদে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

RELATED ARTICLES

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

অনলাইন ডেস্ক : ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি...

ফের পরীক্ষার মুখে নড়বড়ে যুদ্ধবিরতি!

অনলাইন ডেস্ক : মার্কিন বাহিনী কর্তৃক ইরানের ড্রোন ও রাডার স্থাপনায় হামলা চালানো এবং ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায়...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

অনলাইন ডেস্ক : ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি...

ফের পরীক্ষার মুখে নড়বড়ে যুদ্ধবিরতি!

অনলাইন ডেস্ক : মার্কিন বাহিনী কর্তৃক ইরানের ড্রোন ও রাডার স্থাপনায় হামলা চালানো এবং ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায়...

বাংলাদেশ ও তুরস্কের মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

Recent Comments