Sunday, February 8, 2026
Sunday, February 8, 2026
Home ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বাতিল করলেন পুতিন

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বাতিল করলেন পুতিন

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্বে স্থগিত থাকা প্লুটোনিয়াম নিষ্পত্তি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার রুশ প্রেসিডেন্ট একটি আইনে স্বাক্ষর করে চুক্তিটি বাতিল করেন। এই চুক্তির লক্ষ্য ছিল উভয় পক্ষকে আরো পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখা।

পুতিন যে আইনে স্বাক্ষর করেছেন, যা রাশিয়ার আইন প্রণেতারা চলতি মাসের শুরুতে অনুমোদন করেছিলেন, তা হলো চুক্তিটির আনুষ্ঠানিক ‘বাতিলকরণ’।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের সম্পর্ক শীতল হওয়ার পটভূমিতে এই পদক্ষেপ এলো। ইউক্রেনে শান্তিচুক্তি গ্রহণে রুশ প্রেসিডেন্ট অস্বীকৃতি জানানোয় ট্রাম্প তার রুশ প্রতিপক্ষের ওপর ক্রমবর্ধমান হতাশা প্রকাশ করেছেন।

ট্রাম্প গত সপ্তাহে পুতিনের সঙ্গে একটি শান্তি শীর্ষ বৈঠকের পরিকল্পনা বাতিল করে দিয়েছিলেন এবং এটিকে ‘সময়ের অপচয়’ বলে মন্তব্য করেছিলেন।

২০০০ সালে স্বাক্ষরিত এবং ২০১০ সালে সংশোধিত প্লুটোনিয়াম ব্যবস্থাপনা ও নিষ্পত্তি চুক্তির মাধ্যমে মস্কো এবং ওয়াশিংটন তাদের কোল্ড ওয়ার আমলের বিশাল প্লুটোনিয়াম মজুত থেকে ৩৪ মেট্রিক টন করে হ্রাস করতে এবং তা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করতে অঙ্গীকারবদ্ধ হয়েছিল। চুক্তিটির মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনই তা বাতিল করলো রাশিয়া।

মার্কিন কর্মকর্তারা অনুমান করেছিলেন, এই চুক্তির ফলে প্রায় ১৭ হাজার পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান অপসারণ করা যেত।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে পশ্চিমা নেতারা রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধংদেহী মনোভাব দেখানোর অভিযোগ করে আসছেন। হামলা শুরুর কয়েক দিনের মধ্যেই পুতিন তার পারমাণবিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছিলেন এবং গত বছর রুশ নেতা পারমাণবিক অস্ত্র ব্যবহারের সীমা কমানোর একটি ডিক্রিতে স্বাক্ষর করেন।

গতকাল রবিবার পুতিন ঘোষণা করেন, রাশিয়া একটি নতুন পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল চূড়ান্ত পরীক্ষা চালিয়েছে।

সূত্র : এএফপি ও মস্কো টাইমস।

 

RELATED ARTICLES

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ থেকে মাঠে নামছে সেনাসহ সব বাহিনীর সদস্যরা। একই সঙ্গে...

থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন, হবে গণভোটও

অনলাইন ডেস্ক : পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে সংসদ নির্বাচন। একইসঙ্গে সংবিধান নিয়ে গণভোটও হবে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইতিমধ্যে ভোটগ্রহণ শুরু...

পদত্যাগ চাপ, তলব ও তদন্তে দেশে দেশে তোলপাড়

অনলাইন ডেস্ক : জেফরি এপস্টেইন নথিতে নাম আসায় ইউরোপজুড়ে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের চাপে পড়তে পারেন। নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু নিয়ে যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক : চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে...

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ থেকে মাঠে নামছে সেনাসহ সব বাহিনীর সদস্যরা। একই সঙ্গে...

থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন, হবে গণভোটও

অনলাইন ডেস্ক : পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে সংসদ নির্বাচন। একইসঙ্গে সংবিধান নিয়ে গণভোটও হবে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইতিমধ্যে ভোটগ্রহণ শুরু...

গ্রিনল্যান্ডে কনস্যুলেট খুলল কানাডা ও ফ্রান্স

অনলাইন ডেস্ক : গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের চেষ্টার মধ্যেই ন্যাটোর মিত্র ডেনমার্কের পাশে দাঁড়াল কানাডা ও ফ্রান্স। শুক্রবার গ্রিনল্যান্ডের রাজধানী নুকে আনুষ্ঠানিকভাবে নিজেদের...

Recent Comments