Saturday, June 6, 2026
Saturday, June 6, 2026
Home ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৮

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৮

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। হামলার সময় সেখানে পরীক্ষা চলছিল।

শেষ খবর পর্যন্ত হামলকারীকে এখনো ধরা যায়নি। সন্দেহভাজন হামলকারী কালো কাপড় পরা ছিলেন এবং পায়ে হেঁটে তিনি ঘটনাস্থল ত্যাগ করেছেন। সেখানে কোনো ধরনের অস্ত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন রোড আইল্যান্ডের মেয়র ব্রেট স্মাইলি।

তিনি বলেছেন, “বিকাল ৪টা ৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হামলার ব্যাপারে জানতে পারে। তখন জরুরি নম্বর ৯১১ থেকে ফোন আসে। আমি নিশ্চিত করতে পারছি ২ জন মারা গেছেন এবং ৮ জন গুরুতর আহত হয়েছেন।” হতাহতের এ সংখ্যা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন তিনি।

হামলাকারীর পরিচয় প্রকাশ করেননি মেয়র স্মাইলি। তিনি বলেছেন, ঘটনা এখনো তদন্তনাধীন।

বিকাল ৪টা ২২ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি জরুরি বার্তা জারি করে। তারা জানায় বারুস এবং হোলে ইঞ্জিনিয়ারিং ও ফিজিক্স ভবনের কাছে সক্রিয় বন্দুকধারী রয়েছে। শিক্ষার্থীদের দরজা বন্ধ, ফোন সাইলেন্ট এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লুকিয়ে থাকতে বলা হয়।

তবে পুলিশ ওই ভবনে গিয়ে কোনো বন্দুকধারীকে পায়নি। হামলাকারী সেখানে কিভাবে প্রবেশ করেছে আবার বেরিয়ে গেছে তারা সেটি এখনো নিরুপণ করতে পারেনি।

হামলার কিছুক্ষণ পর অনলাইনে একটি খবর ছড়িয়ে পড়ে হামলাকারীকে আটক করা হয়েছে। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি। ফলে এ নিয়ে দুই রকমের খবর পাওয়া যায়।

এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রথমে বন্দুকধারীকে আটকের তথ্য জানালেও; পরবর্তীতে সেখান থেকে সরে আসেন।

সূত্র: আলজাজিরা

RELATED ARTICLES

ইরানি ড্রোন ও রাডার স্টেশনে মার্কিন সামরিক বাহিনীর হামলা

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালির দিকে ধেয়ে আসা ইরানের চারটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ ভূপাতিত করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটনের দাবি, ড্রোনগুলো ওই...

৩৯ দেশের ওপর ট্রাম্পের অভিবাসন নীতি বাতিল করল মার্কিন আদালত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া বেশ কয়েকটি অভিবাসন নীতির ওপর স্থগিতাদেশ দিয়েছে দেশটির একটি আদালত। এর ফলে ৩৯টি দেশের অভিবাসীর...

‘অবৈধ বাংলাদেশিদের’ বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ভারত: জয়সওয়াল

অনলাইন ডেস্ক : বাংলাদেশ অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করবে বলে আশা প্রকাশ করেছে ভারত। অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের প্রত্যাবাসন কার্যক্রম...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরানি ড্রোন ও রাডার স্টেশনে মার্কিন সামরিক বাহিনীর হামলা

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালির দিকে ধেয়ে আসা ইরানের চারটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ ভূপাতিত করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটনের দাবি, ড্রোনগুলো ওই...

৩৯ দেশের ওপর ট্রাম্পের অভিবাসন নীতি বাতিল করল মার্কিন আদালত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া বেশ কয়েকটি অভিবাসন নীতির ওপর স্থগিতাদেশ দিয়েছে দেশটির একটি আদালত। এর ফলে ৩৯টি দেশের অভিবাসীর...

দেশে ফিরেছেন সাড়ে ২৯ হাজারের বেশি হাজি, মোট মৃত্যু ৪৬

অনলাইন ডেস্ক : চলতি বছরের হজ সম্পন্ন হওয়ার পর গতকাল বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত মোট ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হাজি সৌদি আরব থেকে...

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেই বিপদে আর্জেন্টিনা!

​স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর ঠিক আগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলের দারুণ সুযোগ তৈরি হয়েছে আর্জেন্টিনার সামনে। আগামীকাল শনিবার হন্ডুরাসের বিপক্ষে জয় পেলেই শীর্ষে...

Recent Comments