Wednesday, May 20, 2026
Wednesday, May 20, 2026
Home ইন্টারন্যাশনাল মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২৩

মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২৩

অনলাইন ডেস্ক : মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সোনোরা অঙ্গরাজ্যে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) বিকেলে হার্মোসিলো শহরের কেন্দ্রস্থলে ওয়াল্ডোস নামের একটি সুপারমার্কেটে এই বিস্ফোরণ ঘটে। এতে আরও ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সোনোরা অঙ্গরাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো এক ভিডিও বার্তায় বলেন, ‘দুঃখজনকভাবে নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। আহতদের হার্মোসিলোর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।’

স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটিকে কোনো আক্রমণ বা সহিংস কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দুর্ঘটনাজনিত বিস্ফোরণ হতে পারে। এমন সময় ঘটনাটি ঘটেছে যখন মেক্সিকোতে ‘ডে অব দ্য ডেড’ উৎসব পালিত হচ্ছিল। এদিন দেশটির মানুষ তাদের প্রয়াত প্রিয়জনদের স্মরণ করেন।

গভর্নর ডুরাজো বলেন, ‘আমি একটি বিস্তৃত ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি, যাতে ঘটনাটির প্রকৃত কারণ ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করা যায়। কেউ একা এই বেদনার মুখোমুখি থাকবে না। ঘটনার পরপরই জরুরি সেবা, নিরাপত্তা ও স্বাস্থ্যকর্মীরা অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে উদ্ধার ও সহায়তায় অংশ নেন, ফলে বহু প্রাণ রক্ষা হয়েছে।’

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। এক্সে দেয়া বার্তায় তিনি জানান, ‘আমি সোনোরা গভর্নর ডুরাজো সঙ্গে যোগাযোগ করেছি এবং প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দিয়েছি। স্বরাষ্ট্র সচিব রোজা আইসেলা রদ্রিগেজকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় একটি বিশেষ দল পাঠানোর নির্দেশও দিয়েছি।’

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণের পর ওয়াল্ডোস সুপারমার্কেটের সামনের অংশ পুড়ে কালো হয়ে গেছে এবং জানালাগুলো উড়ে গেছে। স্থানীয় পত্রিকা এল ইউনিভার্সাল জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ২টার দিকে এই বিস্ফোরণ ঘটে। এরপর আগুন ছড়িয়ে না পড়ে তাই আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো দ্রুত বন্ধ করে দেয়া হয়।

সূত্র: আল জাজিরা

RELATED ARTICLES

প্রত্যর্পণের সময় চলে এসেছে: ‘অনুপ্রবেশকারীদের’ উদ্দেশ্যে শুভেন্দু

অনলাইন ডেস্ক : সীমান্ত সুরক্ষিত করতে রাজ্য সরকারের উদ্যোগের কথা জানিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আমাদের কাছে সবার আগে রাষ্ট্র। দেশকে সুরক্ষিত...

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে বিশ্বকাপের স্টেডিয়াম কর্মীদের ধর্মঘটের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আগে বড় ধরনের অচলাবস্থার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ভেন্যু। স্টেডিয়ামে দেশটির কেন্দ্রীয় অভিবাসন এনফোর্সমেন্ট বা ‘আইস’...

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৪৩ কোটি ডলারের অস্ত্র কিনছে ভারত

অনলাইন ডেস্ক : ভারতের কাছে ৪২ কোটি ৮২ লাখ ডলারের সমরাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১৮ মে) এক বিবৃতিতে এ তথ্য...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

২২ বছর পর প্রিমিয়ার লিগের সিংহাসনে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। শিরোপা দৌড়ে শেষ পর্যন্ত নাটকীয় হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি।...

প্রত্যর্পণের সময় চলে এসেছে: ‘অনুপ্রবেশকারীদের’ উদ্দেশ্যে শুভেন্দু

অনলাইন ডেস্ক : সীমান্ত সুরক্ষিত করতে রাজ্য সরকারের উদ্যোগের কথা জানিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আমাদের কাছে সবার আগে রাষ্ট্র। দেশকে সুরক্ষিত...

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে বিশ্বকাপের স্টেডিয়াম কর্মীদের ধর্মঘটের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আগে বড় ধরনের অচলাবস্থার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ভেন্যু। স্টেডিয়ামে দেশটির কেন্দ্রীয় অভিবাসন এনফোর্সমেন্ট বা ‘আইস’...

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

বিনোদন ডেস্ক : দীর্ঘ আট বছরের মানসিক যন্ত্রণা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে বড় ধরনের স্বস্তি পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত...

Recent Comments