Wednesday, June 24, 2026
Wednesday, June 24, 2026
Home ইন্টারন্যাশনাল মুসলিমদের ওপর গোপনে নজরদারি: নেদারল্যান্ডসে ১০ পৌরসভাকে জরিমানা

মুসলিমদের ওপর গোপনে নজরদারি: নেদারল্যান্ডসে ১০ পৌরসভাকে জরিমানা

অনলাইন ডেস্ক : মুসলিম বাসিন্দাদের অজান্তে গোপনে তথ্য সংগ্রহ ও নজরদারির পাশাপাশি গবেষণা চালানোর অভিযোগে নেদারল্যান্ডসের ১০টি পৌরসভাকে জরিমানা করেছে দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। এই ঘটনায় ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের পাশাপাশি স্থানীয় প্রশাসনের ওপর মানুষের আস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, মুসলিম বাসিন্দাদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে নেদারল্যান্ডসের ১০টি পৌরসভাকে মোট ২ লাখ ৫০ হাজার ইউরো জরিমানা করেছে দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ ডাচ ডাটা প্রোটেকশন অথরিটি (এপি)। বৃহস্পতিবার দেশটির গণমাধ্যম এনওএস এ তথ্য জানায়।

এর আগে ২০২১ সালে প্রথম প্রকাশ পায় যে এসব পৌরসভা মুসলিম সম্প্রদায় নিয়ে গোপনে গবেষণা চালিয়েছে এবং তাদের অজান্তেই সংবেদনশীল তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করেছে। এই তদন্তগুলোর পেছনে ছিল আইএস বা দায়েশের উত্থান এবং সিরিয়ার গৃহযুদ্ধকে কেন্দ্র করে চরমপন্থা ছড়িয়ে পড়ার আশঙ্কা।

ডাচ সরকার ও সন্ত্রাসবিরোধী সংস্থা এনসিটিভি চরমপন্থা দমন এবং সিরিয়ায় যাওয়া ঠেকাতে উদ্যোগ নেয়ার আহ্বান জানালে, স্থানীয় মুসলিম সম্প্রদায় সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য ১০টি পৌরসভা একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়। এতে মসজিদের কাঠামো, প্রভাবশালী ব্যক্তিদের পরিচয়সহ নানা তথ্য অন্তর্ভুক্ত ছিল বলে জানিয়েছে এপি।

প্রতিবেদনগুলোর পরিসর একেক জায়গায় ভিন্ন হলেও সবগুলোতেই ব্যক্তির ধর্মীয় বিশ্বাসসংক্রান্ত তথ্য ছিল, যেমন তিনি ইসলামের কোন মত বা ধারার অনুসারী। কিছু প্রতিবেদনে আরও এগিয়ে গিয়ে নাম, ছবি, পারিবারিক তথ্য এবং মসজিদের অভ্যন্তরীণ বিষয়াবলি পর্যন্ত বিস্তারিতভাবে লিপিবদ্ধ করা হয়। কয়েকটি ক্ষেত্রে ব্যক্তিগত প্রোফাইলও তৈরি করা হয়েছিল।

এছাড়া এসব প্রতিবেদনের কিছু অংশ পুলিশ, এনসিটিভি এবং সামাজিক বিষয়ক ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গেও শেয়ার করা হয়েছিল বলে জানা গেছে।

ডাচ ডাটা প্রোটেকশন অথরিটির প্রধান আলেইড উলফসেন বলেন, ‘পৌরসভাগুলোর কাছে এ ধরনের তথ্য রাখার কোনও আইনগত ভিত্তি ছিল না। সংশ্লিষ্ট ব্যক্তিদের গোপনীয়তা গুরুতরভাবে লঙ্ঘিত হয়েছে। এর ফলে অনেক পৌরসভায় মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।’

যেসব পৌরসভাকে জরিমানা করা হয়েছে, সেগুলো হলো— ডেলফট, এডে, আইন্ডহোভেন, হারলেমারমির, হিলভারসাম, হুইজেন, গুইসে মেরেন, টিলবার্গ, ফেনেনডাল ও জুটারমিয়ার। ডাচ তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ জানায়, গোপনীয়তা লঙ্ঘনের এই ঘটনাগুলো গুরুতর, কারণ এতে সংবেদনশীল ধর্মীয় তথ্য যুক্ত ছিল এবং সংশ্লিষ্ট পৌরসভাগুলো তাদের আইনগত দায়িত্ব যথাযথভাবে বুঝতে ব্যর্থ হয়েছে।

ওয়াচডগ সংস্থাটি আরও জানায়, পৌরসভাগুলো জরিমানার বিষয়টি মেনে নেবে। এরই মধ্যে ডেলফট সিটি কর্তৃপক্ষ মঙ্গলবার আল-আনসার মসজিদসহ স্থানীয় মুসলিম সংগঠনগুলোর কাছে গোপন গবেষণার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে।

RELATED ARTICLES

ইরানকে হরমুজ থেকে টোল আদায় করতে দেওয়া হবে না: মার্কো রুবিও

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে কোনো ধরনের টোল আদায়ের সুযোগ দেওয়া হবে না...

ট্রাম্পকে বার্তা দিয়ে ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে ভোট

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধের লক্ষ্যে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেহরানের...

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরানকে হরমুজ থেকে টোল আদায় করতে দেওয়া হবে না: মার্কো রুবিও

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে কোনো ধরনের টোল আদায়ের সুযোগ দেওয়া হবে না...

ট্রাম্পকে বার্তা দিয়ে ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে ভোট

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধের লক্ষ্যে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেহরানের...

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

সিন্ধুর পানি নিয়ে পাকিস্তানের যুদ্ধের হুমকি, যা বলল ভারত

অনলাইন ডেস্ক : সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, যদি পাকিস্তান দেখে ভারত সিন্ধুর পানি...

Recent Comments