Wednesday, March 11, 2026
Wednesday, March 11, 2026
Home ইন্টারন্যাশনাল মার্কিন প্রতিরক্ষা ব্যয়ে রেকর্ড পরিমাণ অর্থ অনুমোদন

মার্কিন প্রতিরক্ষা ব্যয়ে রেকর্ড পরিমাণ অর্থ অনুমোদন

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বার্ষিক প্রতিরক্ষা ব্যয় হিসেবে রেকর্ড ৯০১ বিলিয়ন ডলার অনুমোদন দিয়ে বিস্তৃত একটি প্রতিরক্ষা নীতি বিল পাস করেছে।

৩১২ জন আইনপ্রণেতা বুধবার অনুষ্ঠিত ভোটে ‘ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট’ (এনডিএএ) পাসের পক্ষে ভোট দেন, আর ১১২ জন বিরোধিতা করেন। বিলটি এখন সিনেটে পাঠানো হয়েছে এবং আগামী সপ্তাহে তা পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২৬ অর্থবছরের জন্য ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় এ বছরের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা অনুরোধের তুলনায় ৮ বিলিয়ন ডলার বেশি।

তিন হাজার ৮৬ পৃষ্ঠার রবিবার প্রকাশিত এই ব্যাপক বিলটিতে প্রতিরক্ষা আধুনিকায়ন ও ক্রয়সংক্রান্ত বহু বিধান রয়েছে, যা যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়ার মোকাবিলায় সহায়ক হবে। এতে মার্কিন সেনাদের জীবনযাত্রার মানোন্নয়নের ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে রয়েছে প্রায় চার শতাংশ বেতন বৃদ্ধি এবং সামরিক ঘাঁটিতে আবাসনের উন্নয়ন।

আইনপ্রণেতারা রাশিয়ার আগ্রাসনের মুখে ইউরোপের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি জোরালো করতে বেশ কয়েকটি বিধান অন্তর্ভুক্ত করেছেন। এর মধ্যে রয়েছে ইউক্রেনকে পরবর্তী দুই বছরে প্রতিবছর ৪০০ মিলিয়ন ডলার সামরিক সহায়তা, যাতে তারা রুশ আগ্রাসন প্রতিহত করতে পারে।

আরেকটি বিধানে বলা হয়েছে, ন্যাটো মিত্রদের সঙ্গে পরামর্শ না করে পেন্টাগনকে ইউরোপে অন্তত ৭৬ হাজার সেনা এবং গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন রাখা বাধ্যতামূলক করা হবে।

তবে এ বছরের বিলটিতে ট্রাম্পের অপছন্দের বেশ কিছু কর্মসূচি বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বৈচিত্র্য, সাম্য ও অন্তর্ভুক্তি বিষয়ক উদ্যোগ এবং জলবায়ু পরিবর্তনকেন্দ্রিক কর্মসূচির জন্য বরাদ্দ প্রায় ১.৬ বিলিয়ন ডলার।

এখন আইনটি সিনেটে যাবে, যেখানে নেতারা ছুটির আগে বিলটি পাস করানোর লক্ষ্য নিয়েছেন।

এরপর বিলটি হোয়াইট হাউসে পৌঁছলে প্রেসিডেন্ট ট্রাম্প এটিতে স্বাক্ষর করে আইনে পরিণত করবেন।

RELATED ARTICLES

জ্বালানি সংকট মেটাতে মার্কিন তেলের দিকে ঝুঁকছে এশিয়া

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের ওপর জ্বালানি নির্ভরতা কমাতে এখন বিকল্প উৎস হিসেবে মার্কিন তেল ও গ্যাসের দিকে ঝুঁকছে এশিয়ার দেশগুলো। ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য...

হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান, চরম পরিণতির হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে ইরান ইতিমধ্যে মাইন বসানো শুরু করেছে বলে তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এর...

ইরান যুদ্ধে ইউরোপের জ্বালানিঝুঁকি স্পষ্ট : ইইউ

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ইউরোপের জ্বালানি নির্ভরতার ঝুঁকি স্পষ্টভাবে সামনে এনে দিয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১০ মার্চ) প্যারিসে একটি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কানাডার টরন্টো এর ওয়ার্ডেন উডসের উই সি আস ফটো গ্যালারি উদ্বোধন করলেন ডলি বেগম

হেলাল সরকার : ০৬মার্চ’২৬ ওয়ার্ডেন উডসের “উই সি আস” ছবির গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে এমপিপি ও এমপি প্রার্থী ডলি বেগম উপস্থিত থেকে উদ্বোধন করেন, সেই...

টরন্টোতে কারু’র ইফতার অনুষ্ঠিত

বাংলা কাগজ প্রতিবেদক : গত ৭ মার্চ, শনিবার টরন্টোর ৩০৩০ ড্যানফোর্থ এ্যাভিনিউ’র রেডহট তন্দুরী রেস্তোরাঁয় কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান এলামনাই...

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো’র বার্ষিক ইফতার : কুরআনের হাফিজদের সম্মাননা ও দোয়া মাহফিল সম্পন্ন

হেলাল সরকার : ৮ মার্চ’২৬ রবিবার টরন্টোর বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়ে গেল জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো কর্তৃক আয়োজিত বার্ষিক ইফতার’২৬, কুরআনের হাফিজদের...

জ্বালানি সংকট মেটাতে মার্কিন তেলের দিকে ঝুঁকছে এশিয়া

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের ওপর জ্বালানি নির্ভরতা কমাতে এখন বিকল্প উৎস হিসেবে মার্কিন তেল ও গ্যাসের দিকে ঝুঁকছে এশিয়ার দেশগুলো। ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য...

Recent Comments