Sunday, December 14, 2025
Sunday, December 14, 2025
Home ইন্টারন্যাশনাল মামদানির জয়ে টালমাটাল নিউইয়র্ক পুলিশ

মামদানির জয়ে টালমাটাল নিউইয়র্ক পুলিশ

অনলাইন ডেস্ক : প্রথম মুসলিম ও দক্ষিণ এশিয়ার ঐতিহ্যের উত্তরাধিকারী হিসেবে নিউ ইয়র্ক সিটির সাধারণ নির্বাচনে মেয়র পদে জয় পেয়েছেন জোরান মামদানি। আগামী ১ জানুয়ারি দায়িত্ব নিতে যাচ্ছেন ৩৪ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতা। তবে তার দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগের হিড়িক পড়েছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি)।

নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়। এতে বলা হয়, সোশ্যালিস্ট জোরান মামদানির নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের আগে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে পড়ছে। অনেক কর্মকর্তা বাহিনী ছেড়ে যাচ্ছেন।

পুলিশ পেনশন তহবিলের তথ্য অনুযায়ী, এনওয়াইপিডি-তে অক্টোবর মাসে পদত্যাগের হার ৩৫ শতাংশ বেড়েছে। গত বছরের একই মাসে ১৮১ জন অফিসার পদত্যাগ করেছিলেন, তবে এবার সংখ্যা বেড়ে ২৪৫ জনে দাঁড়িয়েছে।

গোয়েন্দা এনডাউমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি স্কট মুনরোর মতে, ‘মামদানি যে নীতিমালা প্রণয়ন করতে চান তা নিয়ে সবাই উদ্বিগ্ন। এমন একজন মানুষ আমাদের শহর পরিচালনা করতে যাচ্ছে, যিনি আইন প্রয়োগকারী সংস্থার প্রতি বিশ্বাসী নন।’

পিবিএ সভাপতি প্যাট্রিক হেন্ড্রি বলেন, ‘প্রতি মাসে আমরা একটি পুরো প্রিসিঙ্কট চালানোর মতো পুলিশ হারাচ্ছি। আমাদের শহরের নেতারা যদি কাজের চাপ, মেয়াদোত্তীর্ণ চুক্তি এবং অনিশ্চয়তার মতো সমস্যাগুলো সমাধানে আমাদের সঙ্গে কাজ না করেন, তবে পরিস্থিতি আরও খারাপ হবে।’

RELATED ARTICLES

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৮

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) এ...

৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিলো ভারত

অনলাইন ডেস্ক : ৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিয়েছে ভারত। দেশটির নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় এই নাগরিকত্ব দেয়া হয়েছে। এর মধ্যে ভারতের ওড়িশা রাজ্যে ৩৫...

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ১২৩ বন্দিকে মুক্তি দিল বেলারুশ

অনলাইন ডেস্ক : বেলারুশের ওপর থেকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর দেশটি ১২৩ জন বন্দিকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে দেশটির নোবেল শান্তি পুরস্কার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

অনলাইন ডেস্ক : আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ...

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৮

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) এ...

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

অনলাইন ডেস্ক : সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের (ইউএন) একটি শান্তিরক্ষা ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮...

ফুটবলের রাজার সঙ্গে বলিউডের রাজার সাক্ষাৎ

বিনোদন ডেস্ক : ভারতে লিওনেল মেসির বহুল প্রতীক্ষিত সফরের সূচনা হলো ফুটবলের পীঠস্থান কলকাতা দিয়ে। শুক্রবার ‘গোট ট্যুর ইন্ডিয়া ২০২৫’-এর প্রথম দিনেই সাক্ষী থাকল...

Recent Comments