Sunday, February 8, 2026
Sunday, February 8, 2026
Home ইন্টারন্যাশনাল মাদক কার্টেলের সঙ্গে ‘সশস্ত্র সংঘাতে’ লিপ্ত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মাদক কার্টেলের সঙ্গে ‘সশস্ত্র সংঘাতে’ লিপ্ত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার দেশ এখন মাদক কার্টেলগুলোর সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতে লিপ্ত। মার্কিন কংগ্রেসে পাঠানো এক গোপন নোটিশে এ তথ্য প্রকাশ পেয়েছে।

আর ওই গোপন নোটিশটি পেয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। শুক্রবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

ওই নোটিশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন মাদক কার্টেলগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে “সশস্ত্র সংঘাতে” জড়িয়ে আছে। তার প্রশাসন এসব কার্টেলকে “সন্ত্রাসী সংগঠন” হিসেবে অভিহিত করেছে এবং সন্দেহভাজন পাচারকারীদের “অবৈধ যোদ্ধা” আখ্যা দিয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রাপ্ত ওই গোপন নোটিশে বলা হয়েছে, গত মাসে টানা তিনটি হামলায় লক্ষ্যবস্তু করা নৌকায় অন্তত ১৭ জন নিহত হয়েছিলেন।

ট্রাম্প প্রশাসন দাবি করছে, এসব অভিযান “সশস্ত্র সংঘাতের আইন” অনুযায়ী বৈধ এবং যুক্তরাষ্ট্রের আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবেই তা পরিচালিত হয়েছে। তাদের যুক্তি, মাদক কার্টেলগুলোর পাচার কার্যক্রম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের সমান।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, মার্কিন সেনাদের কোনও সংঘাত বা শত্রুতামূলক কর্মকাণ্ডে যুক্ত করা হলে কংগ্রেসকে সে বিষয়ে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে।

নোটিশে ট্রাম্প আরও জানিয়েছেন, মাদকপাচারে জড়িত এসব কার্টেল হলো “অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী” এবং তাদের কার্যক্রমকে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে “সশস্ত্র আক্রমণ” হিসেবে বিবেচনা করছেন। আর এই অবস্থাকে তিনি “অ-আন্তর্জাতিক সশস্ত্র সংঘাত” বলেও আখ্যা দিয়েছেন।

তবে নোটিশে কোনো কার্টেলের নাম উল্লেখ করা হয়নি কিংবা কাদের ‘অবৈধ যোদ্ধা’ হিসেবে চিহ্নিত করা হবে, তার মানদণ্ডও স্পষ্ট করা হয়নি।

মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট জ্যাক রিড বলেছেন, ট্রাম্প কার্যত কংগ্রেসের অনুমোদন বা গ্রহণযোগ্য আইনি ভিত্তি ছাড়াই “গোপন যুদ্ধ” চালাচ্ছেন বলে মনে হচ্ছে।

RELATED ARTICLES

থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন, হবে গণভোটও

অনলাইন ডেস্ক : পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে সংসদ নির্বাচন। একইসঙ্গে সংবিধান নিয়ে গণভোটও হবে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইতিমধ্যে ভোটগ্রহণ শুরু...

পদত্যাগ চাপ, তলব ও তদন্তে দেশে দেশে তোলপাড়

অনলাইন ডেস্ক : জেফরি এপস্টেইন নথিতে নাম আসায় ইউরোপজুড়ে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের চাপে পড়তে পারেন। নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী...

ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

অনলাইন ডেস্ক : ওয়াশিংটন যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায়, তাহলে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে ইরান। শনিবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু নিয়ে যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক : চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে...

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ থেকে মাঠে নামছে সেনাসহ সব বাহিনীর সদস্যরা। একই সঙ্গে...

থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন, হবে গণভোটও

অনলাইন ডেস্ক : পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে সংসদ নির্বাচন। একইসঙ্গে সংবিধান নিয়ে গণভোটও হবে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইতিমধ্যে ভোটগ্রহণ শুরু...

গ্রিনল্যান্ডে কনস্যুলেট খুলল কানাডা ও ফ্রান্স

অনলাইন ডেস্ক : গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের চেষ্টার মধ্যেই ন্যাটোর মিত্র ডেনমার্কের পাশে দাঁড়াল কানাডা ও ফ্রান্স। শুক্রবার গ্রিনল্যান্ডের রাজধানী নুকে আনুষ্ঠানিকভাবে নিজেদের...

Recent Comments