Home খেলাধুলা ব্রুনোর পেনাল্টি মিস, ব্রেন্টফোর্ডে ধরাশায়ী ইউনাইটেড

ব্রুনোর পেনাল্টি মিস, ব্রেন্টফোর্ডে ধরাশায়ী ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃসময় যেন কাটছেই না। ইংলিশ প্রিমিয়ার লিগে এবার ব্রেন্টফোর্ডের মাঠে ভয়াবহভাবে হারতে হল রুবেন আমোরিমের দলকে। শনিবার কমিউনিটি স্টেডিয়ামে ৩-১ গোলে উড়ে গেছে ম্যানইউ।

ম্যাচের শুরু থেকেই চাপে ছিল সফরকারীরা। মাত্র ২০ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। দু’টি গোলই করেন ইগর থিয়াগো। প্রথমে জর্ডান হেন্ডারসনের অ্যাসিস্ট থেকে ৮ মিনিটে গোল করেন তিনি। এরপর ২০ মিনিটে কেভিন শেডের শট ইউনাইটেডের গোলরক্ষক অল্টায় বেয়িন্দির হাতে জমেনি, রিবাউন্ড থেকে সহজেই জালে বল পাঠান ইগর।

ম্যাচের ২৬ মিনিটে লাইপজিগ থেকে আসা বেনিয়ামিন সেস্কোর গোলে ব্যবধান কমায় ম্যানইউ। এরপর সুযোগ পেয়েছিল সমতায় ফেরারও। কিন্তু ৭৬ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো ফার্নান্দেজ। এ মৌসুমে এটি তার দ্বিতীয় পেনাল্টি মিস, আগের ১১ প্রচেষ্টায় শতভাগ সাফল্য থাকলেও এবার যেন ভাগ্য সহায় নয়।

শেষ মুহূর্তে আরও ধাক্কা খায় ইউনাইটেড। যোগ করা সময়ে গোল করে ব্যবধান বাড়ান ব্রেন্টফোর্ডের ম্যাথিয়াস জেনসেন। ফলে চতুর্থ পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হলো রেড ডেভিলসদের। এ মৌসুমে তাদের আরেকটি লজ্জাজনক হার এসেছে চতুর্থ সারির দল গ্রিমসবাই টাউনের বিপক্ষেও।

এই হারের পর ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩ নম্বরে নেমে গেছে ইউনাইটেড। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে ব্রেন্টফোর্ড রয়েছে ১২ নম্বরে। অন্যদিকে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল, আর ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল।

RELATED ARTICLES

পাকিস্তানের বিমান হামলায় কাবুলে নিহত ৪০০, ক্ষোভে ফুঁসছেন রশিদরা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে প্রায় ৪০০ জন নিহত এবং ২৫০ জনের বেশি আহত...

আশ্রয় আবেদন প্রত্যাহার, দেশে ফিরছেন ইরান নারী ফুটবল দলের আরও ৩ সদস্য

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় আশ্রয়ের জন্য আবেদন করা ইরানের নারী জাতীয় ফুটবল দলের আরও তিন সদস্য তাদের আবেদন প্রত্যাহার করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।...

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে না ইরান, জানালেন ক্রীড়ামন্ত্রী

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপে ইরান অংশ নেবে কি না তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা ও সমালোচনা। এর মাঝেই ফুটবলের বৈশ্বিক...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পুলিশ সংস্কারে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত গ্লোবাল ফ্রড সামিটের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসন এক...

অভিনেতা শামস সুমন মারা গেছেন

বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশকের টিভি নাটকের জনপ্রিয় মুখ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার...

পাকিস্তানের বিমান হামলায় কাবুলে নিহত ৪০০, ক্ষোভে ফুঁসছেন রশিদরা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে প্রায় ৪০০ জন নিহত এবং ২৫০ জনের বেশি আহত...

মুসলিম বিশ্বের প্রতি ইরানের খোলা চিঠি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে মুসলিম বিশ্বের দেশগুলোকে পাশে থাকার আহ্বান জানিয়ে খোলা চিঠি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম...

Recent Comments

Exit mobile version