Sunday, March 15, 2026
Sunday, March 15, 2026
Home খেলাধুলা বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বললেন মেয়র মামদানি

বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বললেন মেয়র মামদানি

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের তৃতীয় ধাপের টিকিট বিক্রি শুরু হতেই তীব্র সমালোচনার মুখে পড়েছে ফিফা। সূচি, আয়োজক শহর ও গ্রুপ নির্ধারণে পর যে টিকিটের দাম ঘোষণা করা হয়েছে, তা অনেকের কাছেই ‘অস্বাভাবিক’ মনে হচ্ছে।

সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে ফাইনালের টিকিটের দাম নিয়ে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফাইনালের শীর্ষ ক্যাটাগরির একটি টিকিটের দাম রাখা হয়েছে প্রায় ৯ হাজার ডলার। অথচ আগের বিশ্বকাপের ফাইনালের টিকিটের দাম পাঁচ গুণ কম ছিল।

এবার টিকিটের দাম নিয়ে সরব হয়েছেন নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ভক্ত-সমর্থকদের মতো তিনিও টিকিটের দাম কমাতে বলেছেন।

কুলিগান্স ইউটিউব চ্যানেলকে দেওয়া বক্তব্যে মামদানি চাহিদা ও সময়ের ওপর ভিত্তি করে টিকিটের দাম পরিবর্তনের সমালোচনা করেন। একই সঙ্গে টিকিটের দাম নির্দিষ্ট করা ও স্থানীয় বাসিন্দাদের জন্য ছাড় দেওয়ার আহ্বান জানান। কাতার বিশ্বকাপ ২০২২ ও রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপের টিকিট বিক্রির ধরনকে উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি।

মামদানি বলেন, ‘নিউইয়র্ক দেশের সবচেয়ে ব্যয়বহুল শহর। বিশ্বকাপ নিয়ে মানুষের উত্তেজনাও তুঙ্গে। কিন্তু যখন টিকিটের দাম দেখি, আর দেখি ফিফা ডায়নামিক প্রাইসিং ব্যবহার করবে, তখনই আমরা বলছি, নির্দিষ্ট দাম আর স্থানীয় ব্যক্তিদের জন্য ছাড় দরকার। আগের বিশ্বকাপগুলোতে আমরা সেটাই দেখেছি।’

বিশ্বকাপ চলাকালে যত বেশি সম্ভব নিউইয়র্কবাসীকে মাঠে বসে খেলা দেখার সুযোগ করে দেওয়ায় প্রধান লক্ষ্য জানিয়ে নিউইয়র্কের মেয়র বলেন, ‘আমরা চেয়েছি সমর্থকদের জন্য নির্দিষ্টসংখ্যক টিকিট সংরক্ষণ করা হোক। ফিফা বলেছে, কিছু টিকিট নির্দিষ্ট দামে পাওয়া যাবে, এটা ভালো খবর। কিন্তু এখনো অনেক কাজ বাকি। আমরা চাই না বিশ্বকাপ শুধু পর্দায় দেখা একটি আয়োজন হোক। আমরা চাই মানুষ স্টেডিয়ামে থাকুক, গ্যালারিতে থাকুক।’

RELATED ARTICLES

আশ্রয় আবেদন প্রত্যাহার, দেশে ফিরছেন ইরান নারী ফুটবল দলের আরও ৩ সদস্য

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় আশ্রয়ের জন্য আবেদন করা ইরানের নারী জাতীয় ফুটবল দলের আরও তিন সদস্য তাদের আবেদন প্রত্যাহার করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।...

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে না ইরান, জানালেন ক্রীড়ামন্ত্রী

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপে ইরান অংশ নেবে কি না তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা ও সমালোচনা। এর মাঝেই ফুটবলের বৈশ্বিক...

সমর্থকের দোষে রিয়াল মাদ্রিদকে জরিমানা করল ‍উয়েফা

স্পোর্টস ডেস্ক : এক সমর্থকের অপরাধে জরিমানা গুনতে হচ্ছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। গত সপ্তাহে তারা ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীন সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় শিক্ষার্থীদের মৃত্যুতে চীনের...

হামলার প্রতিশোধেই মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংকে হামলা : ইরান

অনলাইন ডেস্ক : উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ব্যাংকের শাখায় ইরানের হামলা ছিল মূলত প্রতিশোধমূলক। শনিবার ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র...

আশ্রয় আবেদন প্রত্যাহার, দেশে ফিরছেন ইরান নারী ফুটবল দলের আরও ৩ সদস্য

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় আশ্রয়ের জন্য আবেদন করা ইরানের নারী জাতীয় ফুটবল দলের আরও তিন সদস্য তাদের আবেদন প্রত্যাহার করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।...

হরর সিনেমায় অভিষেক বচ্চন

বিনোদন ডেস্ক : ভৌতিক বা হরর ঘরানার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। নির্মাতা সিদ্ধার্থ আনন্দের নতুন একটি প্রজেক্টে তাকে দেখা যাবে,...

Recent Comments