Home ইন্টারন্যাশনাল বিশাল সোনার মজুদ পাওয়ার ঘোষণা ইরানের

বিশাল সোনার মজুদ পাওয়ার ঘোষণা ইরানের

অনলাইন ডেস্ক : ইরানের অন্যতম বৃহৎ মূল্যবান ধাতু খনিতে একটি গুরুত্বপূর্ণ সোনার মজুদ পাওয়া গেছে। এতে প্রায় ‘৭.৯৫ মিলিয়ন টন অক্সাইড সোনার আকরিক এবং ৫৩.১ মিলিয়ন টন সালফাইড সোনার আকরিক’ রয়েছে বলে মনে করা হচ্ছে।

সোমবার (১ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এএফপি জানিয়েছে, দক্ষিণ খোরাসানের পূর্বাঞ্চলীয় অঞ্চলের ব্যক্তিগত মালিকানাধীন শাদান সোনার খনিতে নতুন শিরা কাঠামোটি পাওয়া গেছে।

ফার্স সংবাদ সংস্থা এটিকে ‘দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিগুলির মধ্যে একটি” হিসাবে বর্ণনা করেছে। সংস্থাটি জানিয়েছে, নতুন মজুদগুলো শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বৈধতা পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘একটি বিশাল সোনার শিরা আবিষ্কারের পর দেশের পূর্বে শাদান সোনার খনির প্রমাণিত মজুদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।’

ইরান আনুষ্ঠানিকভাবে জাতীয় সোনার মজুদের পরিমাণ প্রকাশ করেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাদের ক্রয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

দেশটিতে মোট ১৫টি সোনার খনি রয়েছে। এর মধ্যে বৃহত্তমটি হলো দেশের উত্তর-পশ্চিমে অবস্থিত জারশুরান খনি।

RELATED ARTICLES

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

সিন্ধুর পানি নিয়ে পাকিস্তানের যুদ্ধের হুমকি, যা বলল ভারত

অনলাইন ডেস্ক : সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, যদি পাকিস্তান দেখে ভারত সিন্ধুর পানি...

হরমুজ প্রণালি ইরানের ব্যবস্থাপনাতেই পরিচালিত হবে: গালিবাফ

অনলাইন ডেস্ক : ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরে যাবে না;...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

সিন্ধুর পানি নিয়ে পাকিস্তানের যুদ্ধের হুমকি, যা বলল ভারত

অনলাইন ডেস্ক : সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, যদি পাকিস্তান দেখে ভারত সিন্ধুর পানি...

হরমুজ প্রণালি ইরানের ব্যবস্থাপনাতেই পরিচালিত হবে: গালিবাফ

অনলাইন ডেস্ক : ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরে যাবে না;...

ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : রেকর্ডভাঙা গরম ও টানা তাপপ্রবাহে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে গত রোব এবং সোমবার ২ দিনে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে...

Recent Comments

Exit mobile version