Saturday, May 2, 2026
Saturday, May 2, 2026
Home Uncategorized বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে যা বলছে বৈশ্বিক গণমাধ্যম

বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে যা বলছে বৈশ্বিক গণমাধ্যম

অনলাইন ডেস্ক : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে গতকাল বৃহস্পতিবার। এখন পর্যন্ত সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়নি, তবে বেসরকারি ফলাফল বলছে যে সদ্য শেষ হওয়া ভোটে ২ শতাধিক আসনের জয়ী হয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি।

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম নির্বাচন হলো বাংলাদেশে। দেশের ছোট-বড় ৫১টি দল নির্বাচনে অংশ নিয়েছে, তবে নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগ এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি।

সরকারিভাবে নির্বাচনের ফলাফল এখনও প্রকাশ করা হয়নি; তবে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া বেসরকারি ফলাফল ইতোমধ্যেই প্রকাশিত। সেই ফলাফলকে ভিত্তি করে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনের শিরোনামে বলেছে, ‘তারেক রহমানের নেতৃত্‌বাধীন বিএনপি বাংলাদেশে বিশাল জয়ের দিকে এগিয়ে, স্বীকার করল জামায়াত’।

প্রতিবেদনে বলা হয়েছে, “২০২৪ সালের অভ্যুত্থানের পর প্রথম নির্বাচনে ভূমিধস বিজয় অর্জনের মাধ্যমে ঢাকায় ঐতিহাসিক প্রত্যাবর্তনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি (বিএনপি)।”

ভারতীয় বার্তাসংস্থা এএনআই তাদের প্রতিবেদনের শিরোনামে বলেছে, ‘বাংলাদেশের নির্বাচন : ভোট গণনা চলছে, জনমত তারেক রহমানের নেতৃত্বের পক্ষে’।

ভারতের জাতীয় দৈনিক দ্য হিন্দু তাদের শিরোনামে বলেছে, “২০ বছর পর বিএনপিকে জয়ের পথে নেৃতত্ব দিলেন তারেক রহমান।’

পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদ চ্যানেল জিও নিউজ তাদের প্রতিবেদনের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতল বিএনপি।’ আরেক প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে, ‘বিএনপির বিজয়ের পর (নতুন সরকারের অধীনে) বাংলাদেশের সঙ্গে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক চায় পাকিস্তান।’

পাকিস্তানের জাতীয় দৈনি ডন তাদের প্রতিবেদনের শিরোনামে লিখেছে, ‘নির্বাচনে বড় বিজয় পেল বিএনপি, স্থিতিশীলতা রক্ষর প্রতিশ্রুতি’।

ত্রয়োদশ নির্বাচনে বিএনপির বিজয়কে তাদের ওয়েবসাইটে প্রধান সংবাদ (লিড নিউজ) করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সেই প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে, ‘জেন-জি উত্থানের পর প্রথম নির্বাচনে ভূমিধস বিজয় পেলো বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি।’

বাংলাদেশের নির্বাচনের ফলাফলকে নিজেদের লিড নিউজ করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সও। সেই প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির জয়, প্রাক্তন শাসকদের পুত্র প্রধানমন্ত্রী হতে চলেছেন।’

যুক্তরাজ্যের জাতীয় দৈনিক দ্য গার্ডিয়ানও নিজেদের ওয়েবসাইটে বাংলাদেশের নির্বাচনের ফলাফলকে প্রধান সংবাদ করেছে। সেই সংবাদের শিরোনামে বলা হয়েছে, ‘হাসিনাকে ছুড়ে ফেলার পর প্রথম নির্বাচনে ঐতিহাসিক জয় পেলো বিএনপি।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের প্রতিবেদনের শিরোনামে বলেছে, ‘জেন-জি উত্থানের পর প্রথম নির্বাচনে বড় জয় পেলো বিএনপি।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের প্রতিবেদনের শিরোনামে বলেছে, ‘নির্বাচনে বিজয় দাবি করছে বিএনপি, জামায়াত ভোট গণনায় সন্তুষ্ট নয়।’

RELATED ARTICLES

ইরানের বন্দরে মার্কিন অবরোধ শুরু

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষণা মোতাবেক ইরানের সব বন্দর অবরোধ শুরু হয়েছে। দ্য গার্ডিয়ান মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এর বরাত দিয়ে জানিয়েছে,...

0x918c6e82

0x918c6e82

0xe58b1b5f

0xe58b1b5f

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

অনলাইন ডেস্ক : ইরান যুদ্ধের জেরে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার কমানোর সম্ভাবনাও কমে...

স্পেন ও ইতালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের-ইসরায়েলি অভিযানে সাহায্য না করায় এবং হরমুজ প্রণালি খোলার জন্য নৌবাহিনী না পাঠানোয় স্পেন ও ইতালি থেকে মার্কিন সেনা...

ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃষ্টির ভাইকে ফ্লোরিডার পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে কল...

ইরান যুদ্ধ ঘিরে ‘প্রতি ঘণ্টায়’ পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধ এবং আঞ্চলিক অস্থিতিশীলতার ফলে পরিস্থিতি ‘প্রতি ঘণ্টায় দ্রুত আরও খারাপের’ দিকে যাচ্ছে। সামাজিক...

Recent Comments