Saturday, June 27, 2026
Saturday, June 27, 2026
Home কমিউনিটি বর্ষীয়ান অভিনেতা আরিফুল হক’কে বাংলাদেশ থিয়েটার টরন্টো দিচ্ছে আজীবন সন্মাননা নাট্যধিকার ২০২৫

বর্ষীয়ান অভিনেতা আরিফুল হক’কে বাংলাদেশ থিয়েটার টরন্টো দিচ্ছে আজীবন সন্মাননা নাট্যধিকার ২০২৫

বাংলা কাগজ প্রতিবেদক : বাংলাদেশ থিয়েটার টরন্টো (বিটিটি) সভাপতি নাট্যজন হাবিবুল্লাহ দুলাল ও বিটিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ কে জামান জানান বাংলাদেশে মঞ্চ ও সিনেমায় দশকের পর দশক যার নাম ছিলো উজ্জ্বল তারার মত তিনি বরেণ্য অভিনেতা আরিফুল হক। বর্তমানে ৯০ ছুইয়েছেন থাকেন কানাডা হ্যামিল্টনবাসী পুত্রর সংসারে।

বাংলাদেশ থিয়েটার টরন্টো গত ত্রিশ বছর ধরে এই প্রবাসে বাংলা মঞ্চ নাটক শুরু করে হাজারো ঝড় ঝাপটায় এগিয়ে নিয়ে এসেছে আজ এত দূর। নাট্যজন হাবিবুল্লহ দুলাল ও প্রয়াত স্ত্রী রেখা হাবিবুল্লাহ, কামাল ওরফে মোহাম্মদ কে জামান তার মঞ্চ অভিনেত্রী স্ত্রী মুন্নী কামাল শক্ত হাতে হাল ধরে এগিয়ে ছিলেন বলেই আজ টরন্টোতে নতুন প্রজন্মের বেশ কয়েকটি নাট্যগোষ্ঠি হেসে খেলে টিকেটের বিনিময়ে মঞ্চে বাংলা নাটক করে যাচ্ছে। বিটিটি তাদের অগ্রজদের সন্মান জানাতে বলে টরন্টোর নাটকপ্রেমীরাই স্বনামধন্য প্রবীন অভিনেতাকে কানাডায় কাছে পেয়ে সন্মাননা জানাতে চায়। আমরা শুধু আয়োজন করে ধন্য হচ্ছি। তাছাড়া কানাডায় হাতের কাছে পেয়েছি বাংলা মঞ্চ নাটক বিটিভি নাটক সিনেমার কালপুরুষকে।

১৯৩৪ সালে জন্মেছিলেন আরিফুল হক। যদিও ৫০ দশক থেকে অভিনয় শুরু করে ছিলেন তিনি। তবে বাংলাদেশ স্বাধীন হবার পর বাংলা মঞ্চ নাটকের যে জোয়ার আসে তাতে তিনি ভালোভাবে ভ‚মিকা রেখে ছিলেন। রামেন্দু মজুমদারের থিয়েটার থেকে শুরু করে এগিয়ে গেছেন। পাশাপাশি চলচ্চিত্রে এবং বিটিভির নাটকে অভিনয় শুরু করে মহাব্যস্ত হয়ে ওঠেন। যতই ব্যস্ত হোন না কেন কখনো তিনি মঞ্চ অভিনয় ছাড়েন নি। বিটিভির তখনকার বিখ্যাত পরিচালক কেউ বাকি নেই যে তিনি তাদের জনপ্রিয় সব নাটকে অভিনয় করেননি। নাটক ও ধারাবাহিকের নাম বলতে গেলে বিশাল হয়ে যাবে বরং কয়েকটা জনপ্রিয় সিনেমার নাম বলি। সূর্যকন্যা, সারেং বৌ, বড় বাড়ির মেয়ে, নতুন বৌ, সখি তুমি কার, দেশ প্রেমিক, স্বপ্নের নায়ক সহ অগুণতি সিনেমা। বিশেষ করে –উত্তরায়ণ নামের কলকাতার সিনেমায় বাংলা চলচ্চিত্রের লিজেন্ড উত্তম কুমারের সাথেও অভিনয় করেছেন।

অবাক লাগে অভিনয়ের এত চাপ এত ব্যস্ততার মধ্যেও তিনি খুবই সিরিয়াস বিষয়ে অনবরত লিখে গেছেন। তার কিছু পাঠক নন্দিত বইয়ের নাম বলি – সংস্কৃতিক আগ্রাসন ও প্রতিরোধ, নাট্যকার কবি নজরুল ইসলাম, হায়দ্রাবাদ ট্রেজেডি ও আমাদের বাংলাদেশ, সংস্কৃতির মানচিত্র। আগামী নতুন বছরের শুরুতেই বাংলাদেশ থিয়েটার টরন্টো নিজেদের নতুন লোগো দেয়া ক্রেস্টটি নিয়ে বিটিটি সভাপতি হাবিবুল্লাহ দুলাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ কে জামান, মুন্নী কামাল এবং আরো কিছু দলের শীর্ষ অভিনেতা অভিনেত্রী যাবেন টরন্টো থেকে হ্যামিল্টন শহরে বরেণ্য প্রবীন অভিনেতার আবাসে হাতে তুলে দিতে।

RELATED ARTICLES

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments