Home ইন্টারন্যাশনাল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করা হবে: নেতানিয়াহু

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করা হবে: নেতানিয়াহু

অনলাইন ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ‘কোনোভাবেই ঘটছে না।’ সেই সঙ্গে তিনি আরও বলেন, ইসরায়েল বলপ্রয়োগ করে হলেও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করা হবে।

যুক্তরাষ্ট্র সফরের পর নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, যারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজা থেকে সরিয়ে নেওয়ার চাপ দিচ্ছেন, তাদের দাবিতে তিনি নতি স্বীকার করবেন না।

নেতানিয়াহু বলেন, তারা বারবার বলছে, হামাসের শর্ত মেনে নাও, সব সেনা সরিয়ে নাও, যাতে হামাস আবার ঘুরে দাঁড়াতে পারে ও গাজা উপত্যকাকে পুনর্গঠন করতে পারে। কিন্তু তা কোনোভাবেই ঘটছে না।

তিনি আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য তার প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা হামাস প্রত্যাখ্যান করলে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন। নেতানিয়াহুর ভাষায়, হামাসকে নিশ্চিহ্ন করার জন্য সামরিক অভিযান সম্পন্ন করাই এখন মূল লক্ষ্য। সব দিক থেকে এটি ছিল একটি সফল সফর।

এদিকে, আরেকটি ভিডিও বার্তায় নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির কোনো চুক্তি হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সেই ভিডিওতে তাকে জিজ্ঞেস করা হয়, তিনি কি ফিলিস্তিন রাষ্ট্রে সম্মত হয়েছেন? জবাবে নেতানিয়াহু বলেন, না, একেবারেই না।

তিনি জোর দিয়ে বলেন, ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনায় ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির কোনো ধারা নেই। বরং ইসরায়েল বলপ্রয়োগ করে হলেও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করবে।

প্রসঙ্গত, ট্রাম্পের শান্তি পরিকল্পনার খসড়ায় উল্লেখ করা হয়েছে, গাজা পুনর্গঠন এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার সম্পন্ন হলে ভবিষ্যতে ফিলিস্তিনি আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার একটি গ্রহণযোগ্য পথ তৈরি হতে পারে।

সূত্র: বিবিসি

RELATED ARTICLES

৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কিনবে ভারত

অনলাইন ডেস্ক : ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত নয়। তবে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে তৎপর দুই পক্ষই। সেই আবহে ভারত...

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে ৯ জনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক : ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে ‌‌‘বৈরী ও সন্ত্রাসী কর্মকাণ্ড’ পরিচালানোর অভিযোগে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড...

ইসরায়েলি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিল ফ্রান্স

অনলাইন ডেস্ক : গাজার ত্রাণবাহী নৌবহরে অংশ নেওয়া ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের ওপর দুর্ব্যবহার এবং তাদের হেনস্থা করার জেরে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক : চীনের শানঝি প্রদেশে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার...

৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কিনবে ভারত

অনলাইন ডেস্ক : ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত নয়। তবে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে তৎপর দুই পক্ষই। সেই আবহে ভারত...

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে ৯ জনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক : ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে ‌‌‘বৈরী ও সন্ত্রাসী কর্মকাণ্ড’ পরিচালানোর অভিযোগে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড...

ইসরায়েলি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিল ফ্রান্স

অনলাইন ডেস্ক : গাজার ত্রাণবাহী নৌবহরে অংশ নেওয়া ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের ওপর দুর্ব্যবহার এবং তাদের হেনস্থা করার জেরে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী...

Recent Comments

Exit mobile version