Friday, June 19, 2026
Friday, June 19, 2026
Home বাংলাদেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

অনলাইন ডেস্ক : জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস অধ্যাপক আলী রীয়াজকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন।

বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন আলী রীয়াজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

উল্লেখ্য, অধ্যাপক রীয়াজ জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান পদে দায়িত্ব পান। এরপর গত ফেব্রুয়ারিতে তাকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি করা হয়।

RELATED ARTICLES

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড

অনলাইন ডেস্ক : সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে গত এক বছরে বাংলাদেশিদের টাকা জমানোর হিড়িক পড়েছে। আজ বৃহষ্পতিবার প্রকাশিত সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) বার্ষিক...

‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক

অনলাইন ডেস্ক : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা ঘটছে—জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যের এমন...

সীমান্তে হত্যা মানবাধিকার লঙ্ঘন, বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে

অনলাইন ডেস্ক : সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছেন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ডেভিডের হ্যাটট্রিক, কাতারকে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় কানাডার

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে কম উন্মাদনা নাকি কানাডাকে নিয়ে। এমনকি কানাডা এবারের আসরে সহ-আয়োজক হওয়ার পরেও। কিন্তু ভ্যাঙ্কুভারের বিসি প্লেসের...

‘পাকিস্তান-বাংলাদেশে হামাসের কার্যত্রম চলছে, নজর রাখছে ইসরায়েল’

অনলাইন ডেস্ক : পাকিস্তান ও বাংলাদেশে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যকলাপ চলছে বলে দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। একই সঙ্গে...

ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি

বিনোদন ডেস্ক : এআই প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষায় বড় আইনি পদক্ষেপ নিলেন বলিউড অভিনেত্রী ও আইপিএল দল পাঞ্জাব কিংসের সহ-মালিক...

রাশিয়াকে টপকে বিশ্বের দ্বিতীয় শক্তিশালী বিমান বাহিনী এখন চীনের

অনলাইন ডেস্ক : বিশ্ব সামরিক ভারসাম্যে এক ঐতিহাসিক পরিবর্তন এনে রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও শক্তিশালী বিমান বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে চীন।...

Recent Comments