Monday, May 25, 2026
Monday, May 25, 2026
Home বিনোদন পার্লার উদ্বোধনে গিয়ে বিতর্কে পরীমণি

পার্লার উদ্বোধনে গিয়ে বিতর্কে পরীমণি

বিনোদন ডেস্ক : সমালোচনা যেন পিছুই ছাড়ে না ঢাকাই চিত্রনায়িকা পরীমণির। প্রায়ই নিজের নানা কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় চলে আসেন এই নায়িকা। বিশেষ করে; ব্যক্তিজীবন নিয়ে প্রায়ই নানা বিতর্কের জন্ম দেন পরীমণি।

সম্প্রতি নরসিংদীতে একটি বিউটি পার্লার উদ্বোধন করতে যান পরীমণি। কিন্তু সেখানে গিয়েও আলোচনার কেন্দ্রে পরিণত হন এই নায়িকা। যার নেপথ্যে ছিল তার খোলামেলা পোশাক।

পার্লার উদ্বোধনের এই অনুষ্ঠানটি কবে অনুষ্ঠিত হয়েছিল, তা অবশ্য জানা যায়নি। তবে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ভিডিও ও ছবিতে পরীমণির সেই মুহূর্তগুলো দেখা যায়। দেখা যায়, উদ্বোধনের অনুষ্ঠানে পরীমণি একটি সবুজ রঙের স্লিভলেস ডিপনেক গাউন পরেছেন।

নায়িকার এমন খোলামেলা পোশাক ভালোভাবে নেননি নেটিজেনরা। অনেকেই পরীমণির সেই ছবি-ভিডিওগুলো শেয়ার করে তার পোশাকের রুচি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন; বিশেষ করে জনসমক্ষে এমন খোলামেলা পোশাক পরা নিয়ে তৈরি হয় সমালোচনা।

প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকা এই নায়িকা বর্তমানে বিভিন্ন শোরুম উদ্বোধন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সদ্যই রাজধানীর বসুন্ধরায় একটি স্বর্ণের দোকান উদ্বোধন করতে গিয়েও আলোচনায় আসেন নায়িকা।

কাজের দিক থেকেও পরীমণি বর্তমানে বেশ ব্যস্ত। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’। পাশাপাশি নতুন বছরে শুরু হতে যাচ্ছে তার নতুন রাজনৈতিক থ্রিলার সিনেমা ‘গোলাপ’-এর শুটিং। সামছুল হুদার পরিচালনায় এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন নিরব হোসেন। ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে তৈরি হওয়া এই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস।

RELATED ARTICLES

নীল গাউনে কানে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে কি দেখা যাবে না ঐশ্বরিয়া রাই বচ্চনকে? উৎসবের শুরু থেকেই এমন একটা গুঞ্জন বলিপাড়া...

বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন ভারতী সিং

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় কমেডি কুইন ভারতী সিং এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার নয় বছরের দীর্ঘ দাম্পত্য জীবন ভাঙার খবরে গত কয়েকদিন ধরে...

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

বিনোদন ডেস্ক : দীর্ঘ আট বছরের মানসিক যন্ত্রণা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে বড় ধরনের স্বস্তি পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

অনলাইন ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ...

ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো পরবর্তী নির্বাচনে প্রার্থী হবেন। পানামা সফরের সময় তিনি এ ঘোষণা দেন। সেখানে তিনি ভেনেজুয়েলার প্রবাসী...

চীনে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক : চীনের শানঝি প্রদেশে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার...

৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কিনবে ভারত

অনলাইন ডেস্ক : ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত নয়। তবে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে তৎপর দুই পক্ষই। সেই আবহে ভারত...

Recent Comments