Wednesday, March 11, 2026
Wednesday, March 11, 2026
Home কমিউনিটি ন্যাশনাল এথনিক প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল অব কানাডার বার্ষিক পুনর্মিলন ও সম্মাননা...

ন্যাশনাল এথনিক প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল অব কানাডার বার্ষিক পুনর্মিলন ও সম্মাননা অনুষ্ঠান

হেলাল সরকার : গত ১২ ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যায় টরন্টোর ১৪১ সানরাইজ এভিনিউ’র দ্য হাঙ্গেরিয়ান কানাডিয়ান কালচারাল সেন্টারে ন্যাশনাল এথনিক প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল অব কানাডার বার্ষিক পুনর্মিলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ন্যাশনাল এথনিক প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল অব কানাডা একটি বেসরকারী ও অলাভজনক সংগঠন। বহুসংস্কৃতির কানাডার বিভিন্ন ভাষা এবং জাতিগোষ্ঠীর মানুষের প্রিন্ট এবং ইলেকট্রনিক সংবাদ মাধ্যমের সার্বিক উন্নয়নে এই সংগঠনটি কাজ করে। এই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে, বিভিন্ন ভাষাগোষ্ঠীর সংবাদ মাধ্যমের সাথে সমন্বয় সাধন করা। বর্তমানে কানাডা জুড়ে এই সংগঠনের সদস্য সংখ্যা প্রায় পাঁচ শত এবং এই সদস্যদের দ্বারা একশ এগারোটা ভাষায় প্রিন্ট এবং ইলেকট্রনিক সংবাদ মাধ্যম প্রকাশ হয়ে থাকে।

ন্যাশনাল এথনিক প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল অব কানাডার প্রেসিডেন্ট ও সিইও থমাস এস সারাস উপস্থিত সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করে জানান, বহুজাতিক কানাডায় সব ভাষাগোষ্ঠী ও সংস্কৃতির সাধারণ মানুষের সার্বিক চিত্র ভালোভাবে তুলে ধরার জন্য ন্যাশনাল এথনিক প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল অব কানাডা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছে। এই সংগঠন ফেডারেল সরকারকে এথনিক প্রেস এবং মিডিয়ার গুরুত্ব বুঝাতে সক্ষম হয়েছে। সেজন্য, সরকার এর সদস্যদের সুবিধার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে আসছে।

জনাব সারাস উল্লেখ করেন, কানাডার বিভিন্ন ভাষার সংবাদমাধ্যমগুলো যাতে বিরূপ অর্থনৈতিক অবস্থায় বন্ধ হয়ে না যায়, সেজন্য সংগঠনটি ফেডারেল সরকারের কাছে বেশ কয়েকটি সুপারিশ পেশ করেছে। জমকালো এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্টারিও এনডিপি’র নেতা ম্যারিট স্টাইলস। এছাড়াও উপস্থিত ছিলেন প্রায় ২২ জন এমপি ও এমপিপি এবং ৭ জন টরন্টোর সিটি কাউন্সিলর।

উপস্থিত বক্তারা ন্যাশনাল এথনিক প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল অব কানাডার দীর্ঘদিনের কার্যক্রমের ভ‚য়সী প্রশংসা করে বলেন, কানাডার প্রধানতম শক্তি হচ্ছে, এর বৈচিত্র্যময়তা এবং বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে সম্পর্কের সৌহার্দ্যতা। বর্তমানে ন্যাশনাল এথনিক প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল অব কানাডার নিবন্ধনকৃত সাপ্তাহিক সংবাদপত্রগুলির প্রায় সাত মিলিয়ন পাঠক রয়েছে।

অনুষ্ঠানে সাংবাদিকতা ও বিভিন্ন গঠনমূলক সামাজিক কাজে অবদানের কয়েক জনকে সম্মাননা প্রদান করা হয়।

This article was written by Md Helal Uddin Sarker as part of the LJI.

RELATED ARTICLES

কানাডার টরন্টো এর ওয়ার্ডেন উডসের উই সি আস ফটো গ্যালারি উদ্বোধন করলেন ডলি বেগম

হেলাল সরকার : ০৬মার্চ’২৬ ওয়ার্ডেন উডসের “উই সি আস” ছবির গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে এমপিপি ও এমপি প্রার্থী ডলি বেগম উপস্থিত থেকে উদ্বোধন করেন, সেই...

টরন্টোতে কারু’র ইফতার অনুষ্ঠিত

বাংলা কাগজ প্রতিবেদক : গত ৭ মার্চ, শনিবার টরন্টোর ৩০৩০ ড্যানফোর্থ এ্যাভিনিউ’র রেডহট তন্দুরী রেস্তোরাঁয় কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান এলামনাই...

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো’র বার্ষিক ইফতার : কুরআনের হাফিজদের সম্মাননা ও দোয়া মাহফিল সম্পন্ন

হেলাল সরকার : ৮ মার্চ’২৬ রবিবার টরন্টোর বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়ে গেল জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো কর্তৃক আয়োজিত বার্ষিক ইফতার’২৬, কুরআনের হাফিজদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কানাডার টরন্টো এর ওয়ার্ডেন উডসের উই সি আস ফটো গ্যালারি উদ্বোধন করলেন ডলি বেগম

হেলাল সরকার : ০৬মার্চ’২৬ ওয়ার্ডেন উডসের “উই সি আস” ছবির গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে এমপিপি ও এমপি প্রার্থী ডলি বেগম উপস্থিত থেকে উদ্বোধন করেন, সেই...

টরন্টোতে কারু’র ইফতার অনুষ্ঠিত

বাংলা কাগজ প্রতিবেদক : গত ৭ মার্চ, শনিবার টরন্টোর ৩০৩০ ড্যানফোর্থ এ্যাভিনিউ’র রেডহট তন্দুরী রেস্তোরাঁয় কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান এলামনাই...

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো’র বার্ষিক ইফতার : কুরআনের হাফিজদের সম্মাননা ও দোয়া মাহফিল সম্পন্ন

হেলাল সরকার : ৮ মার্চ’২৬ রবিবার টরন্টোর বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়ে গেল জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো কর্তৃক আয়োজিত বার্ষিক ইফতার’২৬, কুরআনের হাফিজদের...

জ্বালানি সংকট মেটাতে মার্কিন তেলের দিকে ঝুঁকছে এশিয়া

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের ওপর জ্বালানি নির্ভরতা কমাতে এখন বিকল্প উৎস হিসেবে মার্কিন তেল ও গ্যাসের দিকে ঝুঁকছে এশিয়ার দেশগুলো। ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য...

Recent Comments