Tuesday, March 17, 2026
Tuesday, March 17, 2026
Home ইন্টারন্যাশনাল নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক : নেপালে ছাত্র- যুবাদের (জেন জি প্রজন্ম) আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তী সরকার।

সোমবার এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভির।

বিবৃতিতে বলা হয়েছে, যতদিন বিক্ষোভ বিষয়ক তদন্ত শেষ না হবে—ততদিন পর্যন্ত দেশ ছাড়তে পারবেন না অলি। সাবেক প্রধানমন্ত্রীর পাশাপাশি নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হুতারাজ থাপা এবং আরও দু’জন জ্যেষ্ঠ আমলার ওপর জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা।

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম বন্ধ করা, অর্থনৈতিক সংকট এবং সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগে গত ৮ ফেব্রুয়ারি নজিরবিহীন বিক্ষোভ শুরু হয় নেপালের রাজধানী কাঠামান্ডুতে।

শিক্ষার্থী ও জেন জি’দের ডাকা এই আন্দোলন অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে পুরো দেশে। আন্দোলন দমন করতে পুলিশ মোতায়েন করে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির নেতৃত্বাধীন সরকার।

পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘাতে ২ দিনে কমপক্ষে ৭৩ জন নিহত হন। বিক্ষোভে দ্বিতীয় দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ কেরন অলি।

অলির পদত্যাগের পর নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর পদে এসেছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি। বিক্ষোভ, সহিংসতা এবং সেসময়কার ঘটনাপ্রবাহ তদন্ত করতে একটি কমিশনও গঠন করেছেন তিনি।

আগামী ২০২৬ সালের মার্চে নেপালে জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

RELATED ARTICLES

সমঝোতা করতে মরিয়া ইরান: ট্রাম্প

অনলাইন ডেস্ক : ইরান সমঝোতা করতে মরিয়া বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ইরান সমঝোতা করতে মরিয়া হলেও তিনি মনে...

হাসপাতালের আইসিইউতে আগুন লেগে ১০ রোগীর মৃত্যু

অনলাইন ডেস্ক : ভারতের একটি হাসপাতালের আইসিইউতে আগুন লেগে ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।...

হরমুজ প্রণালি নিরাপদ করতে এবার চীনের সহায়তা চাইলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থলে অবস্থিত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি নিরাপদে সচল রাখতে এবার চীনের সহায়তা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অরিজিতের পর প্লেব্যাক থেকে অবসর নিচ্ছেন শ্রেয়া ঘোষাল!

বিনোদন ডেস্ক : বছরের শুরুতে প্লেব্যাক থেকে অবসর নিয়ে হইচই ফেলে দেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। এবার তার পথে হাঁটার ইঙ্গিত শ্রেয়া ঘোষালের। জানালেন...

আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানী ঢাকা থেকে বাড়িমুখী মানুষের ঢল নেমেছে আব্দুল্লাহপুর বাস টার্মিনালে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ এর আশপাশের সড়কগুলোতে তীব্র...

সমঝোতা করতে মরিয়া ইরান: ট্রাম্প

অনলাইন ডেস্ক : ইরান সমঝোতা করতে মরিয়া বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ইরান সমঝোতা করতে মরিয়া হলেও তিনি মনে...

হাসপাতালের আইসিইউতে আগুন লেগে ১০ রোগীর মৃত্যু

অনলাইন ডেস্ক : ভারতের একটি হাসপাতালের আইসিইউতে আগুন লেগে ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।...

Recent Comments