Tuesday, April 14, 2026
Tuesday, April 14, 2026
Home খেলাধুলা নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার ফাইনালে ওঠার পথে একমাত্র জয়সূচক গোলটি করেন মোহাম্মদ মানিক। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় বাংলাদেশ। ফয়সাল-মোর্শেদদের আক্রমণে চাপে পড়ে নেপাল।

সেই চাপের ফল আসে ১১তম মিনিটে। বক্সের সামান্য বাইরে থেকে মোর্শেদের বাড়ানো চিপে দুর্দান্ত হেডে জাল খুঁজে নেন মানিক। গোলের পরও আক্রমণ থামায়নি বাংলাদেশ। এক মিনিট পরই ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি হয়।

কাউন্টার অ্যাটাকে একক প্রচেষ্টায় প্রতিপক্ষের ডি-বক্সের কাছে পৌঁছে যান ইউসুফ আলি। তার পাস থেকে বক্সে বল পেয়ে গোল করেন রোনান, তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়। এরপরও একাধিক আক্রমণ করে বাংলাদেশ, তবে আর গোলের দেখা মেলেনি। অন্যদিকে, নেপাল ম্যাচে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল দৃঢ়।

RELATED ARTICLES

৯ উইকেট শিকার করে ব্রাজিলের পেসারের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য কীর্তি গড়েছেন ব্রাজিল নারী দলের পেসার লরা কারদোসো। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বল হাতে একাই ৯ উইকেট শিকার করেছেন তিনি। কালাহারি নারী...

শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমস হকি বাছাইপর্বে জয় দিয়ে শুরু করার পর দ্বিতীয় ম্যাচে হোঁচট খেল বাংলাদেশ। চায়নিজ তাইপেকে হারানোর একদিন পরই শ্রীলঙ্কার কাছে...

মুসলিমবিদ্বেষী স্লোগানে ক্ষুব্ধ ইয়ামাল বললেন, ‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ’

স্পোর্টস ডেস্ক : স্পেন ও মিশরের গোলশূন্য প্রীতি ম্যাচকে ঘিরে মুসলিমবিদ্বেষী স্লোগানের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। ঘটনাটি ঘটেছে বার্সেলোনার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’

অনলাইন ডেস্ক : নতুন বছরকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যাল এলাকায় শুরু হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার পর ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’...

ইরানকে অর্থনীতির সন্ত্রাসী বলে অভিযুক্ত করেছেন জেডি ভান্স

অনলাইন ডেস্ক : ইরানকে বিশ্বজুড়ে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালানোর জন্য দায়ী বলে অভিযুক্ত করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পও দেখিয়েছেন, অবরোধ খেলায়...

ট্রাম্প-পোপ বিরোধ, পোপের অপমানে ইরানের প্রেসিডেন্টের প্রতিবাদ

অনলাইন ডেস্ক : জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন এবং পোপের প্রতি সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম...

রাত পোহালেই পহেলা বৈশাখ: বর্ষবরণের প্রাণের উৎসব

অনলাইন ডেস্ক : নতুন বছরের আগমনীসুর যেন ইতোমধ্যেই ভেসে উঠেছে বাতাসে। পুরনো বছরের জীর্ণতা, গ্লানি ও শোককে বিদায় জানিয়ে আগামীকাল শুরু হচ্ছে নতুন প্রাণের...

Recent Comments