Tuesday, April 14, 2026
Tuesday, April 14, 2026
Home ইন্টারন্যাশনাল নিরঙ্কুশ জয়ের পথে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এলডিপি জোট

নিরঙ্কুশ জয়ের পথে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এলডিপি জোট

অনলাইন ডেস্ক : জাপানের আগাম সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন এলডিপি জোট। সাম্প্রতিক জরিপগুলোতে এলডিপির নিরঙ্কুশ জয়ের পূর্বাভাস দেয়া হয়েছে। নিক্কেইয়ের জরিপে বলা হয়েছে, এলডিপি ও জাপান ইনোভেশন পার্টি মিলে পার্লামেন্টের নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। খবর আল জাজিরার।

এদিকে বিরোধীরা বিভক্ত থাকায় কার্যকর চ্যালেঞ্জ গড়ে তুলতে পারছে না। ভারী তুষারপাত ভোটার উপস্থিতিতে প্রভাব ফেলেছে বলে আশঙ্কা থাকলেও, ফলাফলে বড় পরিবর্তনের ইঙ্গিত নেই। বিশ্লেষকদের মতে, এমন ফল এলে জাপানের রাজনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারেন তাকাইচি।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্ষমতা গ্রহণের মাত্র তিন মাসের মাথায় এই নির্বাচনের ডাক দেন। তার উচ্চ জনপ্রিয়তাকে পুঁজি করে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বড় জয়ের আশা করছে। বর্তমানে দলটি একটি দুর্বল জোট সরকার পরিচালনা করছে।

৬৪ বছর বয়সী সানায়ে তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনি কট্টর রক্ষণশীল হিসেবে পরিচিত। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের অনুরাগী তাকাইচিকে জাপানের গণমাধ্যমে ‘আয়রন লেডি’ বলেও অভিহিত করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সক্রিয় উপস্থিতি তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা বাড়িয়েছে।

নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানো একটি বড় ইস্যু। খাদ্যপণ্যের ভোগকর কমানোর প্রস্তাব এলডিপির দীর্ঘদিনের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে, যদিও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ রয়েছে।

RELATED ARTICLES

নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’

অনলাইন ডেস্ক : নতুন বছরকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যাল এলাকায় শুরু হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার পর ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’...

ইরানকে অর্থনীতির সন্ত্রাসী বলে অভিযুক্ত করেছেন জেডি ভান্স

অনলাইন ডেস্ক : ইরানকে বিশ্বজুড়ে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালানোর জন্য দায়ী বলে অভিযুক্ত করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পও দেখিয়েছেন, অবরোধ খেলায়...

ট্রাম্প-পোপ বিরোধ, পোপের অপমানে ইরানের প্রেসিডেন্টের প্রতিবাদ

অনলাইন ডেস্ক : জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন এবং পোপের প্রতি সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’

অনলাইন ডেস্ক : নতুন বছরকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যাল এলাকায় শুরু হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার পর ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’...

ইরানকে অর্থনীতির সন্ত্রাসী বলে অভিযুক্ত করেছেন জেডি ভান্স

অনলাইন ডেস্ক : ইরানকে বিশ্বজুড়ে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালানোর জন্য দায়ী বলে অভিযুক্ত করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পও দেখিয়েছেন, অবরোধ খেলায়...

ট্রাম্প-পোপ বিরোধ, পোপের অপমানে ইরানের প্রেসিডেন্টের প্রতিবাদ

অনলাইন ডেস্ক : জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন এবং পোপের প্রতি সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম...

রাত পোহালেই পহেলা বৈশাখ: বর্ষবরণের প্রাণের উৎসব

অনলাইন ডেস্ক : নতুন বছরের আগমনীসুর যেন ইতোমধ্যেই ভেসে উঠেছে বাতাসে। পুরনো বছরের জীর্ণতা, গ্লানি ও শোককে বিদায় জানিয়ে আগামীকাল শুরু হচ্ছে নতুন প্রাণের...

Recent Comments