Wednesday, May 20, 2026
Wednesday, May 20, 2026
Home খেলাধুলা নাটকীয় জয়ে রিয়ালকে হটিয়ে শীর্ষে বার্সেলোনা

নাটকীয় জয়ে রিয়ালকে হটিয়ে শীর্ষে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। তবে সমতায় ফিরতে দেরি করেনি জিরোনাও। এরপর একের পর এক চেষ্টা করেও জালের দেখা পাচ্ছিল না কাতালানরা। তাতে লা লিগায় পয়েন্ট প্রায় খোয়াতেই বসেছিল বার্সেলোনা। তবে শেষ মুহূর্তে ত্রাণকর্তা হয়ে দলকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট এনে দিলেন রোনাল্ড আরাহো।

শনিবার (১৮ অক্টোবর) ঘরের মাঠে জিরোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। কাতালানদের হয়ে গোল দুটি করেছেন পেদ্রি ও আরাহো। জিরোনার হয়ে একটি গোল শোধ করেন অ্যাক্সেল উইটসেল। নাটকীয় এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে লিগ টেবিলেরও শীর্ষে উঠে এসেছে কাতালানরা।

লিগে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছে বার্সেলোনা। এই সময়ে ৭ জয় এবং সমান ১টি করে ড্র ও হারে ২২ পয়েন্ট নিয়ে তারা আছে শীর্ষে। তাদের তুলনায় এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। আজ রোববার (১৯ অক্টোবর) হেতাফের বিপক্ষে জিতলে আবারও এক নম্বরে উঠে যাবে রিয়াল।

এদিকে ইনজুরি আক্রান্ত বার্সার দলে নেই রাফিনিয়া, রবার্ট লেওয়ানডস্কি, গাভি, দানি ওলমো, টের স্টেগেন, গার্সিয়ার মতো তারকারা। কিন্তু এরপরও এদিন আধিপত্য করে খেলেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে ২৪টি শট নেয় তারা। তবে লক্ষ্য বরাবর ছিল মাত্র ৬ শট। বিপরীতে জিরোনার ৯ টি শটের ৩টি ছিল লক্ষ্যে।

আগের ম্যাচেই সেভিয়ার কাছে হেরে গিয়েছিল বার্সেলোনা। সেই ভুল সুধরে ঘরের মাঠ এস্তাদি ওলিম্পিক লুইস কোম্পানিসে ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় কাতালানরা। লামিন ইয়ামালের পাস পেনাল্টি এরিয়ায় পেয়ে দারুণ এক শটে গোল আদায় করে নেন পেদ্রি। তবে সমতায় ফিরতে দেরি করেনি জিরোনাও।

২০ মিনিটে মার্তিনেজের ক্রস বাইসাইকেল কিকে বার্সার জালে জড়ান অ্যালেক্স উইটসেল। এরপর প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের পুরোটায় আক্রমণে দাপট দেখিয়েও আর গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। ম্যাচ এগোচ্ছিল নিশ্চিত ড্রয়ের দিকে। তবে বার্সার হয়ে পুরো চিত্রপটই পাল্টে দেন আরাউহো।

৮২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা অধিনায়ক যোগ করা সময়ে জিরোনা বক্সে বল পান ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের কাট–ব্যাক থেকে। ছুটে গিয়ে স্লাইডে বল জালে পাঠান তিনি। তাতে রোমাঞ্চর এক জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। কোচ ফ্লিকও উচ্ছ্বাসে ফেটে পড়েন।

RELATED ARTICLES

২২ বছর পর প্রিমিয়ার লিগের সিংহাসনে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। শিরোপা দৌড়ে শেষ পর্যন্ত নাটকীয় হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি।...

রিয়ালকে উড়িয়ে টানা দ্বিতীয়বার লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : লা লিগার শিরোপা দৌড়ে আগেই অনেকটা এগিয়ে ছিল বার্সেলোনা। শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়েই উৎসবে মাতল কাতালানরা। ঘরের মাঠ কাম্প...

ব্রেন্টফোর্ডকে উড়িয়ে শিরোপার দৌড়ে টিকে রইল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে নিজেদের আশা জিইয়ে রাখল ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়ে আর্সেনালের ওপর চাপ বাড়িয়েছে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

২২ বছর পর প্রিমিয়ার লিগের সিংহাসনে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। শিরোপা দৌড়ে শেষ পর্যন্ত নাটকীয় হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি।...

প্রত্যর্পণের সময় চলে এসেছে: ‘অনুপ্রবেশকারীদের’ উদ্দেশ্যে শুভেন্দু

অনলাইন ডেস্ক : সীমান্ত সুরক্ষিত করতে রাজ্য সরকারের উদ্যোগের কথা জানিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আমাদের কাছে সবার আগে রাষ্ট্র। দেশকে সুরক্ষিত...

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে বিশ্বকাপের স্টেডিয়াম কর্মীদের ধর্মঘটের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আগে বড় ধরনের অচলাবস্থার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ভেন্যু। স্টেডিয়ামে দেশটির কেন্দ্রীয় অভিবাসন এনফোর্সমেন্ট বা ‘আইস’...

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

বিনোদন ডেস্ক : দীর্ঘ আট বছরের মানসিক যন্ত্রণা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে বড় ধরনের স্বস্তি পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত...

Recent Comments