Wednesday, March 4, 2026
Wednesday, March 4, 2026
Home ইন্টারন্যাশনাল নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা

নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা

অনলাইন ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) গ্রহণ করা নতুন গণমাধ্যম নীতিমালাকে ‘মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি’ উল্লেখ করে পেন্টাগন ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে মামলা করেছে নিউইয়র্ক টাইমস। বৃহস্পতিবার কলম্বিয়া ডিস্ট্রিক্ট আদালতে মামলা দায়ের করা হয় বলে জানিয়েছে রয়টার্স।

এই নীতির বিরুদ্ধে ইতোমধ্যে ওয়াশিংটন পোস্ট, ফক্স নিউজ, রয়টার্সসহ কমপক্ষে ৩০টি গণমাধ্যম আপত্তি জানিয়েছে।

রয়টার্স জানায়, নতুন নীতিমালা অনুযায়ী সাংবাদিকরা ‘নিরাপত্তা ঝুঁকি’ হিসেবে বিবেচিত হতে পারেন এবং কোনো ‘ক্ল্যাসিফায়েড’ তথ্য জানতে চাইলে তাদের পেন্টাগন প্রেস ব্যাজ বাতিল করা হতে পারে। নীতিমালা স্বাক্ষর না করায় বহু সংবাদমাধ্যম নিজেদের ব্যাজ ফেরত দিয়েছে।

মামলায় পেন্টাগনের মুখপাত্র শন পারনেলকেও বিবাদী করা হয়েছে।

নিউইয়র্ক টাইমসের অভিযোগ, নীতিটি সংবিধানের প্রথম ও পঞ্চম সংশোধনী লঙ্ঘন করে এবং সামরিক বাহিনী ও এর নেতৃত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জনগণের কাছে পৌঁছাতে বাধা দেবে। পত্রিকার মুখপাত্র চার্লি স্ট্যাডল্যান্ডার বলেন, “সরকার যেসব সংবাদ পছন্দ করে না, সেগুলো নিয়ন্ত্রণ করাই এই নীতির উদ্দেশ্য।”

পেন্টাগন বা হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

নতুন নীতিমালায় বলা হয়েছে, সংবেদনশীল তথ্য সংবিধানের প্রথম সংশোধনী দিয়ে সুরক্ষিত; তাই এমন তথ্য জানতে চাওয়া ‘নিরাপত্তা ঝুঁকি’ হিসেবে ধরা হতে পারে। সাংবাদিকদের অতীত ইতিহাস বিবেচনা করে পেন্টাগনে প্রবেশাধিকার দেওয়া হলেও সম্প্রতি পরিচিত বড় সংবাদমাধ্যমগুলোর ব্যাজ ফেরত দেওয়ার পর পেন্টাগন নতুন করে যেসব সাংবাদিককে সুযোগ দিচ্ছে, তাদের বেশিরভাগই ট্রাম্পপন্থী গণমাধ্যমকর্মী। তাদের নিয়ে মঙ্গলবার একটি ব্রিফিংও আয়োজন করা হয়।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সংবাদমাধ্যমের প্রবেশ সীমিত করার অভিযোগে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) হোয়াইট হাউসের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছিল। ‘গালফ অব মেক্সিকো’ কে সরকারি নির্দেশে ‘গালফ অব আমেরিকা’ না লেখায় এপির প্রেস অ্যাক্সেস বাতিল করা হয়েছিল বলে অভিযোগ।

পরে আদালতের প্রাথমিক আদেশে এপি অনুকূলে রায় দেওয়া হলেও সরকারের আপিলের শুনানি পর্যন্ত তা সাময়িকভাবে স্থগিত রয়েছে।

RELATED ARTICLES

কর্মক্ষেত্রে ফিরলেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক : বুধবার (৪ মার্চ) নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুস ইউনুস সেন্টারে গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায় যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন জনাব মো....

মার্কিন সাবমেরিনের হামলায় ডুবল ইরানের যুদ্ধজাহাজ, কমপক্ষে ৮০ মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক : ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন সাবমেরিন। এমনটি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো দিয়ে যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেয়া...

ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার যুদ্ধের চতুর্থ ও পঞ্চম দিনে এক নতুন রণকৌশল হাতে নিয়েছে ইরান। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স এবং...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কর্মক্ষেত্রে ফিরলেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক : বুধবার (৪ মার্চ) নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুস ইউনুস সেন্টারে গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায় যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন জনাব মো....

মার্কিন সাবমেরিনের হামলায় ডুবল ইরানের যুদ্ধজাহাজ, কমপক্ষে ৮০ মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক : ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন সাবমেরিন। এমনটি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো দিয়ে যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেয়া...

ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার যুদ্ধের চতুর্থ ও পঞ্চম দিনে এক নতুন রণকৌশল হাতে নিয়েছে ইরান। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স এবং...

যুদ্ধে ৬৫০ মার্কিন সেনা হতাহত: দাবি ইরানের

অনলাইন ডেস্ক : ইরানের প্রতিশোধমূলক ‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সামরিক কর্মকর্তা ও সদস্য নিহত বা আহত হয়েছেন...

Recent Comments