Tuesday, March 3, 2026
Tuesday, March 3, 2026
Home বিনোদন দাউদ ইব্রাহিমের সঙ্গে মাদকচক্রে জড়িত থাকার অভিযোগ নোরা ও শ্রদ্ধার বিরুদ্ধে

দাউদ ইব্রাহিমের সঙ্গে মাদকচক্রে জড়িত থাকার অভিযোগ নোরা ও শ্রদ্ধার বিরুদ্ধে

বিনোদন ডেস্ক : মুম্বাই পুলিশ সম্প্রতি বড় একটি মাদকচক্রের রহস্য উন্মোচন করেছে। যেখানে বলিউড তারকা শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি এবং আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাতিজা আলিশাহ পারকারসহ বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। মোহাম্মদ সালিম মোহাম্মদ সুহাইল শেখ ওরফে ল্যাভিশ নামে পরিচিত এক ব্যক্তির নেতৃত্বে বহু দেশ–বিদেশের অভিজাত পার্টিতে মাদক সরবরাহ করা হতো বলে অভিযোগ পাওয়া গেছে।

সংবাদ সংস্থা পিটিআইকে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় সালিম দাবি করেন যে তিনি ভারত ও বিদেশে মাদক–পার্টির আয়োজন করতেন, যেখানে অংশ নিতেন ফ্যাশন ও চলচ্চিত্রজগতের নামকরা ব্যক্তিরা। এসব পার্টিতে দাউদ ইব্রাহিমের ভাতিজা আলিশাহ পারকারও উপস্থিত থাকতেন বলে জানা গেছে।

ইন্ডিয়া টুডের হাতে পাওয়া নথি অনুযায়ী, পুরো অপারেশনটি পরিচালিত হতো দুবাই থেকে যার নেতৃত্ব দিতেন সালিম নামের এক ব্যক্তি। আর তার ছেলে তাহের দোলাকে আগস্টে সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে আনা হয়। আর এই তাহের তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। নথিতে দাবি করা হয়েছে, এই বিলাসবহুল পার্টিগুলোতে অভিনেতা, মডেল, র‍্যাপার, চলচ্চিত্র নির্মাতা এমনকি দাউদ ইব্রাহিমের আত্মীয়রাও যাতায়াত করতেন।

অন্যদিকে, অভিযোগটি সামনে আসতেই বিতর্ক শুরু হয় তারকাদের নিয়ে। আর এবার বিষয়টি নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানান বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। ইনস্টাগ্রাম স্টোরিতে দেয়া এক বার্তায় তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন। নোরা লিখেছেন যে তাকে ‘সহজ লক্ষ্যবস্তু’ বানানো হচ্ছে এবং এমন ভিত্তিহীন অভিযোগে তিনি ক্ষুব্ধ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

RELATED ARTICLES

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

প্রথমবার সাউথ ফিল্মফেয়ার জিতলেন অমিতাভ বচ্চন

অনলাইন ডেস্ক : দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার জিতলেও এবারই প্রথম সাউথ ফিল্মফেয়ার পুরস্কার পেলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। কেরালার কোচিতে আয়োজিত ৭০তম ফিল্মফেয়ার...

অবশেষে নিজেদের বিয়ের বার্তা দিলেন বিজয়-রাশমিকা

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ের পিঁড়িতে বসছেন। এমন খবরে এতোদিন নিশ্চুপ ছিলেন এ জুটি। অবশেষে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

হরমুজ প্রণালি পারের চেষ্টা করলেই জাহাজ জ্বালিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

অনলাইন ডেস্ক : বিশ্বের তেল পরিবহনের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। তারা...

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানি হামলা, ভয়াবহ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে এবার হামলা হয়েছে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিক তথ্যের বরাত দিয়ে সৌদির...

ভারত-কানাডা দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহ চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক : দীর্ঘমেয়াদে ভারতকে ইউরেনিয়াম সরবরাহের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে কানাডা। সোমবার (২ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি...

মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : চলমান বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন দূতাবাসসহ ডিপ্লোম্যাটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র...

Recent Comments