Wednesday, May 20, 2026
Wednesday, May 20, 2026
Home বাংলাদেশ দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি বিএফইউজে-ডিইউজের

দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি বিএফইউজে-ডিইউজের

অনলাইন ডেস্ক : অবিলম্বে গণমাধ্যমসেবীদের জন্য দশম ওয়েজ বোর্ড রোয়েদাদ এবং অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে।

এ ছাড়া এখনো যেসব প্রতিষ্ঠানে নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ কার্যকর করা হয়নি সেখানে বকেয়াসহ নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নেরও দাবি জানিয়েছেন সংগঠন দুটির নেতৃবৃন্দ।

বুধবার (২৮ জানুয়ারি) বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক বিবৃতিতে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসাভাড়া বৃদ্ধিসহ দৈনন্দিন ব্যয় নির্বাহে সাধারণ মানুষের মতো সাংবাদিকরা দিশাহারা। প্রায় এক দশক আগে সাংবাদিকদের জন্য ঘোষিত নবম ওয়েজ বোর্ড নানা কৌশলে অনেক সংবাদমাধ্যম বাস্তবায়ন করছে না।

বৈষম্যের শিকার সাংবাদিকরা দীর্ঘদিন ধরে দশম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণার দাবি জানিয়ে আসছে। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকার বিষয়টি বারবার এড়িয়ে গেছে।

নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সাংবাদিক-ছাত্র-জনতার রক্তঝরা আন্দোলনে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের পর গত দেড় বছর দফায় দফায় দাবি জানানোর পরও অন্তর্বর্তী সরকার কোনো কর্ণপাত করেনি এবং সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন কমিটি গঠনে কোনো উদ্যোগ নেয়নি।

বিএফইউজে-ডিইউজে নেতৃবৃন্দ বলেন, ‘আমরা গণমাধ্যমকর্মীরা সরকারি কর্মকর্তা-কর্মচারী বা অন্য পেশাজীবীসহ কারো বেতন-ভাতা বৃদ্ধির বিরোধী নই।

কিন্তু এর ফলে যাতে সমাজে বৈষম্য না বাড়ে, সরকারকে তা নিশ্চিত করতে হবে এবং সমাজের অন্যান্য অংশীজনের বিষয়টিও গুরুত্বসহ বিবেচনায় নিতে হবে।’

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আমরা অত্যন্ত ক্ষোভ ও দুঃখের সাথে উল্লেখ করতে চাই যে গণমাধ্যমসেবীদের কাজের বৈশিষ্ট্য, দুরূহ ও কষ্টসাধ্যতা বিবেচনায় সাংবাদিকদের বেতন-ভাতা চতুর্থ রোয়েদাদ পর্যন্ত ছিল সরকারি কর্মচারীদের চেয়ে উন্নত। কিন্তু ক্ষমতার কেন্দ্রে থাকা আমলারা পরবর্তীতে সরকারকে বিভ্রান্ত করে নিজেদের বেতন-ভাতা বারবার স্ফীত করেছেন। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে খ্যাত সংবাদকর্মীরা রয়েছেন বরাবরের মতোই উপেক্ষিত।

নেতৃবৃন্দ বলেন, আমরা অবিলম্বে সাংবাদিকদের জন্য দশম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণার দাবি জানাচ্ছি। যেসব সংবাদ প্রতিষ্ঠান চলমান নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ কার্যকর করেনি সেখানে বকেয়াসহ নবম ওয়েজ বোর্ড চালু এবং সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি।

RELATED ARTICLES

জননিরাপত্তা রক্ষায় একটি এলিট ফোর্স লাগবে: র‌্যাব প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘একটা এডহক ভিত্তিতে র‍্যাব পরিচালিত হচ্ছে। এটা ঠিক নয়। তাই এখন র‍্যাবের...

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক : পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১...

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা

অনলাইন ডেস্ক : ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

২২ বছর পর প্রিমিয়ার লিগের সিংহাসনে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। শিরোপা দৌড়ে শেষ পর্যন্ত নাটকীয় হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি।...

প্রত্যর্পণের সময় চলে এসেছে: ‘অনুপ্রবেশকারীদের’ উদ্দেশ্যে শুভেন্দু

অনলাইন ডেস্ক : সীমান্ত সুরক্ষিত করতে রাজ্য সরকারের উদ্যোগের কথা জানিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আমাদের কাছে সবার আগে রাষ্ট্র। দেশকে সুরক্ষিত...

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে বিশ্বকাপের স্টেডিয়াম কর্মীদের ধর্মঘটের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আগে বড় ধরনের অচলাবস্থার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ভেন্যু। স্টেডিয়ামে দেশটির কেন্দ্রীয় অভিবাসন এনফোর্সমেন্ট বা ‘আইস’...

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

বিনোদন ডেস্ক : দীর্ঘ আট বছরের মানসিক যন্ত্রণা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে বড় ধরনের স্বস্তি পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত...

Recent Comments