Sunday, February 8, 2026
Sunday, February 8, 2026
Home বিনোদন ট্রাম্পের প্রতি বিরক্ত হয়ে যুক্তরাষ্ট্র ছাড়ছেন ‘টুয়াইলাইট’ অভিনেত্রী

ট্রাম্পের প্রতি বিরক্ত হয়ে যুক্তরাষ্ট্র ছাড়ছেন ‘টুয়াইলাইট’ অভিনেত্রী

বিনোদন ডেস্ক : প্রায় দুই যুগ ধরে সাফল্যের সঙ্গে হলিউডে কাজ করা ক্রিস্টেন স্টুয়ার্ট আর যুক্তরাষ্ট্রে থাকতে চান না। সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন ‘টুয়াইলাইট’ অভিনেত্রী।

হলিউডে কাজ করা এখন তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে। সে কারণেই ইউরোপীয় সিনেমায় নিয়মিত কাজ করার পরিকল্পনা করেছেন স্টুয়ার্ট।

মার্কিন একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্র ছাড়ার এই সিদ্ধান্তের পেছনে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর নীতির প্রতি বিরক্ত হয়েই ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাইরে শুটিং হওয়া চলচ্চিত্রের ওপর শুল্ক আরোপের প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন স্টুয়ার্ট।

নিজের পরিচালনায় প্রথম ছবি ‘দ্য ক্রোনোলজি অব ওয়াটার’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, ছবিটির শুটিং লাটভিয়ায় করতে হয়েছে, কারণ যুক্তরাষ্ট্রে সেটি বানানো সম্ভব ছিল না।

বর্তমানে লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্কে বসবাস করেন ক্রিস্টেন স্টুয়ার্ট। তবে যুক্তরাষ্ট্রে থাকবেন কি না—এ প্রশ্নে তাঁর সোজাসাপটা উত্তর, ‘সম্ভবত না।’

সাক্ষাৎকারে স্টুয়ার্ট বলেন, ‘ট্রাম্পের শাসনামলে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। আমি যুক্তরাষ্ট্রে স্বাধীনভাবে কাজ করতে পারছি না।

থাকার জন্য বিকল্প জায়গা তৈরি করতে হবে আমাকে। তবে এত সহজে হাল ছাড়ব না। আমি ইউরোপে সিনেমা করব, তারপর সেগুলো যুক্তরাষ্ট্রের মানুষদেরও দেখাব।’

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সিনেমার ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। সে সময় তিনি দাবি করেন, এতে দেশীয় সিনেমা শিল্প সুরক্ষিত হবে।

পরে আবারও এই পরিকল্পনা ফিরিয়ে আনার কথা জানান তিনি।
যদিও স্টুয়ার্ট একা নন। ২০২৪ সালের নির্বাচনের পর ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন আরো কয়েকজন তারকা। অভিনেত্রী রোজি ও’ডনেল আয়ারল্যান্ডে চলে যান, আর এলেন ডিজেনারেস স্ত্রী পোরশিয়া ডি রসিকে নিয়ে যুক্তরাজ্যে বসবাস শুরু করেন।

উল্লেখ্য, ‘দ্য ক্রোনোলজি অব ওয়াটার’ বর্তমানে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। এটি ক্রিস্টেন স্টুয়ার্টের পরিচালনায় প্রথম সিনেমা।

সূত্র: পিপল ডট কম

RELATED ARTICLES

কর ফাঁকির মামলায় জড়ালেন থালাপতি বিজয়

বিনোদন ডেস্ক : দক্ষিণের সুপারস্টার এবং ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। ‘জননয়গণ’ সিনেমার ওপর স্থগিতাদেশ জারির রেশ...

এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান পাচ্ছেন একুশে পদক

বিনোদন ডেস্ক : কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ এবার দশজন পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক...

নেটিজেনদের কটাক্ষের শিকার কারিনা কাপুর

বিনোদন ডেস্ক : বলিউডে কারিনা কাপুর খানকে নিয়ে আলোচনার শেষ নেই। কাপুর খানদানের কন্যা আর নবাব পরিবারের ঘরণি এই দুই পরিচয় কি তাকে অন্যদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু নিয়ে যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক : চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে...

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ থেকে মাঠে নামছে সেনাসহ সব বাহিনীর সদস্যরা। একই সঙ্গে...

থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন, হবে গণভোটও

অনলাইন ডেস্ক : পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে সংসদ নির্বাচন। একইসঙ্গে সংবিধান নিয়ে গণভোটও হবে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইতিমধ্যে ভোটগ্রহণ শুরু...

গ্রিনল্যান্ডে কনস্যুলেট খুলল কানাডা ও ফ্রান্স

অনলাইন ডেস্ক : গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের চেষ্টার মধ্যেই ন্যাটোর মিত্র ডেনমার্কের পাশে দাঁড়াল কানাডা ও ফ্রান্স। শুক্রবার গ্রিনল্যান্ডের রাজধানী নুকে আনুষ্ঠানিকভাবে নিজেদের...

Recent Comments