Saturday, March 7, 2026
Saturday, March 7, 2026
Home কমিউনিটি টরন্টোর কমিউনিটি নেতা এজাজ ও বাবলু খানের মাতা ইন্তেকাল করেছেন

টরন্টোর কমিউনিটি নেতা এজাজ ও বাবলু খানের মাতা ইন্তেকাল করেছেন

নিজস্ব প্রতিবেদক : টরন্টোর প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, সুফিয়া গ্রোসারির স্বত্বাধিকারী ও সমাজসেবক এজাজ খান ও বাবলু খানের মাতা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বুধবার (২২ অক্টোবর ২০২৫) রাত ১০টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার পুত্র, চার কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্থানীয় মসজিদ আল আবেদিনে জোহরের নামাজের পর মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে CBI Funeral Services-এর তত্ত্বাবধানে মরহুমাকে পাইনরিজ সেমেটারি, পিকারিংয়ে দাফন করা হয়।

এই জানাজা ও দাফন কার্যক্রমে Masjid Al Abedin কর্তৃপক্ষ ও CBI Funeral Services আন্তরিক সহযোগিতা প্রদান করে।

জানাজা ও দাফনে টরন্টোর প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন।

শোক প্রকাশ করে বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি ব্যক্তিত্ব জনাব এজাজ আহমদ খান তার পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া, সহমর্মিতা ও উপস্থিতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে মরহুমার রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

RELATED ARTICLES

ভারত-কানাডা দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহ চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক : দীর্ঘমেয়াদে ভারতকে ইউরেনিয়াম সরবরাহের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে কানাডা। সোমবার (২ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি...

“আজ শুধু জীবনানন্দ দাশ” শীর্ষক অনুষ্ঠান এর সফল সমাপ্তি

অনলাইন ডেস্ক : অন্যস্বর টরন্টো ও অন্যথিয়েটার টরন্টো আয়োজিত কবি জীবনানন্দ দাশ এর জয়ন্তী উপলক্ষে “আজ শুধু জীবনানন্দ দাশ” শীর্ষক কথা, আবৃত্তি এবং কবিতা...

টরন্টোতে শ্রদ্ধা ও ভালোবাসায় অমর একুশে পালিত

বাংলা কাগজ ডেস্ক : গত ২১শে ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে টরন্টোর মেইন স্ট্রীট ও ভিক্টোরিয়া পার্ক সাবওয়ে’র মাঝামাঝি জায়গায় অবস্থিত ডেন্টোনিয়া পার্কের স্থায়ী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরানকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন তথ্য দিচ্ছে রাশিয়া

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালাতে ইরানকে গোপন ও সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। বিষয়টি সম্পর্কে...

হরমুজ প্রণালি বন্ধ করবে না ইরান, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজে হামলার হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই পথ দিয়ে জাহাজ...

সমর্থকের দোষে রিয়াল মাদ্রিদকে জরিমানা করল ‍উয়েফা

স্পোর্টস ডেস্ক : এক সমর্থকের অপরাধে জরিমানা গুনতে হচ্ছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। গত সপ্তাহে তারা ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ...

জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিলো সরকার

অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কমাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। রাজধানীসহ সারাদেশে পাম্পগুলোতে ভিড় বাড়ার প্রেক্ষাপটে এবার যানবাহনে তেল বিক্রির সর্বোচ্চ সীমা...

Recent Comments