Thursday, March 19, 2026
Thursday, March 19, 2026
Home কমিউনিটি টরন্টোতে সিলেটের ন্যায্য প্রাপ্যতার দাবিতে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর মানববন্ধন

টরন্টোতে সিলেটের ন্যায্য প্রাপ্যতার দাবিতে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর মানববন্ধন

হেলাল সরকার : জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টো-এর উদ্যোগে ১৯ অক্টোবর ২০২৫, টরোন্টো ড্যানফোর্থে “সিলেটবাসীর প্রাণের দাবি” শীর্ষক একটি শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই মানববন্ধনে প্রবাসী সিলেটিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই সিলেট অঞ্চলের ন্যায্য প্রাপ্যতা ও সমঅধিকারের দাবিতে একত্রিত হয়ে তাদের ঐক্য ও উদ্বেগ প্রকাশ করেন। হাসান তারেক ইমাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক, জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টো এর পাঠানো তথ্য ও ছবির ভিত্তিতে বিস্তারিত জানা যায়। তিনি জানান-

উক্ত মানববন্ধনে সিলেটবাসীর পাঁচ দফা প্রধান দাবি উপস্থাপন করা হয় :
১. সিলেট-ঢাকা মহাসড়ক, রেলওয়ে ও বিমানপথে জনদুর্ভোগ কমাতে হবে।
২. ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়কের কাজ আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।
৩. ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে জরুরি ব্যবস্থা নিতে হবে এবং সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে অতিরিক্ত ট্রেন সার্ভিস চালু করতে হবে।
৪. বিমানের টিকিটের মূল্যে সমতা আনতে হবে।
৫. সকল শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে হবে এবং সিলেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে হবে।

বক্তারা বলেন, এই দাবিগুলো শুধু প্রবাসী সিলেটিদের নয়, বরং গোটা সিলেটবাসীর প্রাণের দাবি। দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চল অবহেলিত থেকেছে- অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য স্পষ্ট।

 

 

 

 

 

 

 

 

 

মানববন্ধনে সিদ্ধান্ত নেওয়া হয় যে, উক্ত দাবিসমূহ সংবলিত একটি স্মারকলিপি টরোন্টোতে বাংলাদেশের কনসাল জেনারেলের নিকট প্রদান করা হবে। পাশাপাশি, এই দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য বাংলাদেশের সরকারের উচ্চ পর্যায়ে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হবে। জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টো-এর নেতৃবৃন্দ সকল অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, সিলেটের উন্নয়ন ও ন্যায্য প্রাপ্যতার এই আন্দোলন আরও বিস্তৃত পরিসরে গতিশীল হয়ে উঠবে।

RELATED ARTICLES

‘বাংলা কাগজ’ সম্পাদকের মাতৃবিয়োগ

অনলাইন ডেস্ক : কানাডার টরন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘বাংলা কাগজ’ এর সম্পাদক মনিস রফিকের মা মর্জিনা খাতুন গত ১৫ মার্চ, রবিবার সকাল ১০টায় বাংলাদেশের...

কানাডার টরন্টো এর ওয়ার্ডেন উডসের উই সি আস ফটো গ্যালারি উদ্বোধন করলেন ডলি বেগম

হেলাল সরকার : ০৬মার্চ’২৬ ওয়ার্ডেন উডসের “উই সি আস” ছবির গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে এমপিপি ও এমপি প্রার্থী ডলি বেগম উপস্থিত থেকে উদ্বোধন করেন, সেই...

টরন্টোতে কারু’র ইফতার অনুষ্ঠিত

বাংলা কাগজ প্রতিবেদক : গত ৭ মার্চ, শনিবার টরন্টোর ৩০৩০ ড্যানফোর্থ এ্যাভিনিউ’র রেডহট তন্দুরী রেস্তোরাঁয় কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান এলামনাই...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ২

অনলাইন ডেস্ক : রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন এক অন্তঃসত্ত্বা নারী। এ ছাড়া দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানা...

ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। বিশ্বের অন্যতম ব্যয়বহুল এবং শক্তিশালী মার্কিন বিমানবাহী রণতরী...

ইরান যুদ্ধ নিয়ে বিভক্ত ইসরায়েলি জনমত, নেতানিয়াহুর প্রতি আস্থা কম

অনলাইন ডেস্ক : তেল আবিবভিত্তিক রাজনৈতিক পরামর্শক ও জনমত জরিপ বিশেষজ্ঞ দালিয়া শেইন্ডলিন জানিয়েছেন, ইসরায়েলের জনগণের মতামত বিভক্ত। ইহুদি ইসরায়েলিরা অধিকাংশই ইরানের বিরুদ্ধে যুদ্ধকে...

আলি লারিজানি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরান

অনলাইন ডেস্ক : জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান। গতকাল মঙ্গলবার রাতে তার ওপর হামলা...

Recent Comments