Saturday, June 6, 2026
Saturday, June 6, 2026
Home ইন্টারন্যাশনাল জেন-জি প্রজন্ম বিজেপিতে বিশ্বাসী : নরেন্দ্র মোদি

জেন-জি প্রজন্ম বিজেপিতে বিশ্বাসী : নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক : ভারতের জেন-জি প্রজন্ম দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে এক নির্বাচনী জনসভায় ওই মন্তব্য করেছেন তিনি।

নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের জেন জি (জেন-জেড) বিজেপির উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাসী। মুম্বাইয়ের সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনে দলের ভূমিধস জয়ের প্রসঙ্গ টেনে তিনি এমন মন্তব্য করেছেন তিনি।

পশ্চিমবঙ্গের মালদায় ভারতের এই প্রধানমন্ত্রী বলেছেন, বৃহৎ মুম্বাই পৌর করপোরেশনের (বিএমসি) নির্বাচনে বিজেপি প্রথমবারের মতো রেকর্ড জয় পেয়েছে। একইভাবে এবার পশ্চিমবঙ্গের ভোটাররাও বিজেপিকেই বেছে নেবেন বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

আগামী কয়েক মাস পর পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনের আগে রাজ্যের রাজনীতিতে ব্যাপক উত্তাপ শুরু হয়েছে। নির্বাচন ঘিরে বিভিন্ন ইস্যুতে রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপি পাল্টাপাল্টি অভিযোগ করছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের কঠোর সমালোচনা করে মোদি বাংলায় বলেন, ‌‌‘‘এই সরকার পালানো দরকার।’’

মালদার সমাবেশে তিনি বলেন, নিষ্ঠুর ও নির্দয় তৃণমূল সরকার জনসাধারণের টাকা লুট করছে এবং কেন্দ্রীয় সহায়তা বাংলার মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না। তিনি দাবি করেন, তৃণমূল পরাজিত হয়ে বিজেপি ক্ষমতায় এলেই কেবল বাংলায় উন্নয়ন ঘটবে।

তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে অভিযোগ করে মোদি বলেন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে অনুপ্রবেশের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়া হবে।

এ ছাড়া প্রতিবেশী দেশগুলো থেকে আসা নির্যাতিত মতুয়া ও অন্যান্য শরণার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, তাদের ভয় পাওয়ার কিছু নেই। কারণ নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) তাদের সুরক্ষা দেয়।

সূত্র: এনডিটিভি।

RELATED ARTICLES

ইরানি ড্রোন ও রাডার স্টেশনে মার্কিন সামরিক বাহিনীর হামলা

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালির দিকে ধেয়ে আসা ইরানের চারটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ ভূপাতিত করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটনের দাবি, ড্রোনগুলো ওই...

৩৯ দেশের ওপর ট্রাম্পের অভিবাসন নীতি বাতিল করল মার্কিন আদালত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া বেশ কয়েকটি অভিবাসন নীতির ওপর স্থগিতাদেশ দিয়েছে দেশটির একটি আদালত। এর ফলে ৩৯টি দেশের অভিবাসীর...

‘অবৈধ বাংলাদেশিদের’ বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ভারত: জয়সওয়াল

অনলাইন ডেস্ক : বাংলাদেশ অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করবে বলে আশা প্রকাশ করেছে ভারত। অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের প্রত্যাবাসন কার্যক্রম...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরানি ড্রোন ও রাডার স্টেশনে মার্কিন সামরিক বাহিনীর হামলা

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালির দিকে ধেয়ে আসা ইরানের চারটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ ভূপাতিত করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটনের দাবি, ড্রোনগুলো ওই...

৩৯ দেশের ওপর ট্রাম্পের অভিবাসন নীতি বাতিল করল মার্কিন আদালত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া বেশ কয়েকটি অভিবাসন নীতির ওপর স্থগিতাদেশ দিয়েছে দেশটির একটি আদালত। এর ফলে ৩৯টি দেশের অভিবাসীর...

দেশে ফিরেছেন সাড়ে ২৯ হাজারের বেশি হাজি, মোট মৃত্যু ৪৬

অনলাইন ডেস্ক : চলতি বছরের হজ সম্পন্ন হওয়ার পর গতকাল বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত মোট ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হাজি সৌদি আরব থেকে...

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেই বিপদে আর্জেন্টিনা!

​স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর ঠিক আগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলের দারুণ সুযোগ তৈরি হয়েছে আর্জেন্টিনার সামনে। আগামীকাল শনিবার হন্ডুরাসের বিপক্ষে জয় পেলেই শীর্ষে...

Recent Comments