Sunday, March 15, 2026
Sunday, March 15, 2026
Home বিনোদন জাস্টিন ট্রুডো ও কেটি পেরির অন্তরঙ্গ ছবি ভাইরাল, প্রেমের গুঞ্জনে নতুন মোড়

জাস্টিন ট্রুডো ও কেটি পেরির অন্তরঙ্গ ছবি ভাইরাল, প্রেমের গুঞ্জনে নতুন মোড়

বিনোদন ডেস্ক : কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও হলিউডের জনপ্রিয় গায়িকা কেটি পেরি আবারও আলোচনায়। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার উপকূলে এক বিলাসবহুল ইয়টে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশিত হয়েছে, যা দ্রুতই ভাইরাল হয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। মার্কিন গণমাধ্যম ডেইলি মেইল-এর প্রকাশিত ছবিতে দেখা যায়, পেরি কালো সুইমসুট পরে রয়েছেন, পাশে ট্রুডো।

ছবিতে দেখা যায় দুজনকে চুম্বন করছেন আলিঙ্গন করে। ট্রুডোকে দেখা যায় পেরির কোমর জড়িয়ে ধরে আছেন। ছবিগুলো ধারণ করা হয়েছে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমটিকে বলেন, তারা হঠাৎ একটি পর্যটক নৌকার পাশে এসে থামেন। এরপর দুজনকে একে অপরকে জড়িয়ে ধরে চুম্বন করতে দেখা যায়। শুরুতে বুঝতে পারিনি কে, পরে ট্রুডোর হাতে থাকা ট্যাটু দেখে চিনে ফেলি।

কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর সম্পর্কের গুঞ্জন প্রথম শোনা যায় জুলাই ২০২৫-এ, যখন তাদের মন্ট্রিয়লের একটি রেস্তোরাঁয় ডিনার করতে দেখা যায়। পরবর্তী সময়ে ট্রুডোকে পেরির কানাডা সফরের সময় তার ‘লাইফটাইমস টুর’-এর কনসার্টেও দেখা যায়। সর্বশেষ ইয়টের ঘনিষ্ঠ ছবিগুলো তাদের সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে।

প্রসঙ্গত, জাস্টিন ট্রুডো ২০২৩ সালে তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটান। তাদের তিন সন্তান জেভিয়ার (১৭), এলা-গ্রেস (১৬) ও হ্যাড্রিয়েন (১১)। অন্যদিকে, কেটি পেরি সম্প্রতি অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সাত বছরের সম্পর্ক ও ছয় বছরের বাগদানের ইতি টেনেছেন। তাদের ৫ বছর বয়সি একটি এক কন্যাসন্তান রয়েছে।

জাস্টিন ট্রুডো ও কেটি পেরির প্রেম নিয়ে আলোচনা চললেও এই সম্পর্ক নিয়ে কেউই এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সাম্প্রতিক ছবিগুলোই যেন ইঙ্গিত দিচ্ছে, তাদের সম্পর্ক কেবল গুজব নয়।

RELATED ARTICLES

বাগদান সেরেছেন পূজা চেরি, সংসারের জন্য প্রয়োজনে ছাড়বেন অভিনয়

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূজা চেরি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন ও জল্পনার অবসান ঘটালেন। প্রথমবারের মতো খোলাখুলি জানালেন তিনি...

হরর সিনেমায় অভিষেক বচ্চন

বিনোদন ডেস্ক : ভৌতিক বা হরর ঘরানার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। নির্মাতা সিদ্ধার্থ আনন্দের নতুন একটি প্রজেক্টে তাকে দেখা যাবে,...

সড়কে প্রাণ হারালেন লেডি বাইকার, শোকে বাবার আত্মহত্যা

বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাজিলিয়ান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও লেডি বাইকার কার্লা থাইনারা (২৫)। মর্মান্তিক এই ঘটনার কিছুক্ষণ পর মেয়ের মৃত্যু...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : ঢাকা ও মস্কোর মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং...

বাগদান সেরেছেন পূজা চেরি, সংসারের জন্য প্রয়োজনে ছাড়বেন অভিনয়

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূজা চেরি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন ও জল্পনার অবসান ঘটালেন। প্রথমবারের মতো খোলাখুলি জানালেন তিনি...

ট্রাম্পের মাথায় হাত, বৈশ্বিক জ্বালানি বাজার এখন ইরানের নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক : চলতি সপ্তাহে বিশ্বের অন্যতম বৃহৎ তেল কোম্পানি সৌদি আরামকো তাদের ক্রেতাদের জানায়, আগামী এপ্রিলের রপ্তানির জন্য কোন বন্দর ব্যবহার করা হবে,...

‘বেঁচে থাকলে নেতানিয়াহুকে খুঁজে বের করে মারব’!

অনলাইন ডেস্ক : ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার (১৫ মার্চ) আইআরজিসির এক...

Recent Comments