Tuesday, April 21, 2026
Tuesday, April 21, 2026
Home Uncategorized জাপানকে পরাজিত করে ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ

জাপানকে পরাজিত করে ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক : বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা‌দে‌শের স্থায়ী প্রতি‌নি‌ধি ও ফ্রা‌ন্সের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। তি‌নি ৩ ভো‌টে জাপা‌নের প্রতি‌নি‌ধি রাষ্ট্রদূত‌ টেক‌হি‌রো কা‌নো‌কে হা‌রি‌য়ে ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হন।

প্যারিস ও ঢাকার কূটনী‌তিকরা খন্দকার তালহার সভাপতি নির্বাচিত হওয়ার তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

কূটনী‌তিকরা জানান, ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতির প‌দে ভো‌টে বাংলা‌দে‌শের স‌ঙ্গে জাপান, ভারত ও উত্তর কো‌রিয়া প্রতিদ্বন্দ্বিতা ক‌রে‌ছে। ত‌বে গত সে‌প্টেম্বর ভারত ও উত্তর কো‌রিয়া তা‌দের প্রার্থীতা তু‌লে নেয়। বাংলা‌দে‌শের স্থায়ী প্রতি‌নি‌ধি ও ফ্রা‌ন্সের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা পে‌য়ে‌ছেন ৩০ ভোট। অন্যদিকে, জাপা‌নের প্রতি‌নি‌ধি রাষ্ট্রদূত‌ টেক‌হি‌রো কা‌নো‌কে পে‌য়ে‌ছেন ২৭ ভোট। বাংলা‌দে‌শ তিন ভো‌টে জাপা‌নকে হা‌রি‌য়ে ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হ‌য়ে‌ছে।

ইউনেস্কোর সদস্য হওয়ার পর এই প্রথম মর্যাদাপূর্ণ ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হ‌য়ে‌ছে বাংলা‌দেশ।

ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৪৩তম অধিবেশনটি শুরু হবে চলতি বছরের ৩০ অক্টোবর উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে। সম্মেলনের কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে ১৩ নভেম্বর।

উ‌ল্লেখ্য, পেশাদার কূটনীতিক খন্দকার তালহা বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি কূটনীতিক হিসেবে নিউইয়র্ক, জেনেভা, তেহরান ও লন্ডনস্থ বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেন।

RELATED ARTICLES

বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের মনে ‘গভীর ঐতিহাসিক অবিশ্বাস’ বিদ্যমান রয়েছে। তবে ‘প্রতিশ্রুতি রক্ষা করাই অর্থবহ আলোচনার ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন...

মোদির উদ্বোধনের একদিন আগে ভারতের তেল শোধনাগারে আগুন

অনলাইন ডেস্ক : ভারতের রাজস্থান রাজ্যে একটি রিফাইনারির উদ্বোধনের মাত্র একদিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় মিডিয়া এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, সোমবার (২০ এপ্রিল)...

পাকিস্তানে পৌঁছেছে ৬টি মার্কিন সামরিক বিমান

অনলাইন ডেস্ক : পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে ছয়টি মার্কিন সামরিক বিমান অবতরণ করেছে। এসব বিমানে যোগাযোগ সরঞ্জাম, সহায়ক যানবাহন এবং অতিরিক্ত প্রয়োজনীয় সামগ্রী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের মনে ‘গভীর ঐতিহাসিক অবিশ্বাস’ বিদ্যমান রয়েছে। তবে ‘প্রতিশ্রুতি রক্ষা করাই অর্থবহ আলোচনার ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন...

মোদির উদ্বোধনের একদিন আগে ভারতের তেল শোধনাগারে আগুন

অনলাইন ডেস্ক : ভারতের রাজস্থান রাজ্যে একটি রিফাইনারির উদ্বোধনের মাত্র একদিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় মিডিয়া এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, সোমবার (২০ এপ্রিল)...

দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা, রণবীরের সঙ্গে সুখবর জানালেন নায়িকা

বিনোদন ডেস্ক : বলিউড তারকা জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং আবারও সুখবর জানালেন। সামাজিক মাধ্যমে তারা জানিয়েছেন, পরিবারে আসছে নতুন সদস্য। দ্বিতীয় সন্তানের...

সংসদে জ্বালানির দাম বাড়ানোর কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বলেছেন, দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূলত পাচার ও অপচয় রোধ করে...

Recent Comments