Home বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

অনলাইন ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত হয় ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদের নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ৯৯ দেশের ভোট পেয়ে নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

নিউ ইয়র্ক সময় মঙ্গলবার (২ জুন) সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোটে অংশ নিতে পৌনে ১০টার দিকে জাতিসংঘ সদর দফতরে প্রবেশ করেন খলিলুর রহমান। এসময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। ইউএনএইচকিউর জেনারেল অ্যাসেম্বলি হলে নির্বাচন অনুষ্ঠিত হয়।

আগে থেকেই প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন অনুযায়ী, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে এবার নির্বাচিত হওয়ার কথা ছিল। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং সাইপ্রাসের বহুপাক্ষিকতা-বিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত আন্দ্রেয়াস কাকুরিস এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ১৯০টি ভোটের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি এবং প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস পেয়েছেন ৯১টি দেশের ভোট।

নির্বাচিত খলিলুর রহমান আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন তিনি।

এর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

RELATED ARTICLES

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১০

অনলাইন ডেস্ক : ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে দিনিপ্রো শহরে ছয়জন এবং রাজধানী...

যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিরোধে’ গুলিবর্ষণ, সন্দেহভাজনসহ নিহত ৭

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একাধিক স্থানে গুলিবর্ষণের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও আছেন। ঘটনাটি পারিবারিক বিরোধ থেকে সংঘটিত...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ৩০০ বিলিয়ন ডলার পাবে ইরান

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হলে ৩০০ বিলিয়ন (৩০ হাজার কোটি) ডলারের একটি আন্তর্জাতিক পুনর্গঠন কর্মসূচি তহবিল পেতে পারে তেহরান।...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

অনলাইন ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত হয় ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের...

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১০

অনলাইন ডেস্ক : ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে দিনিপ্রো শহরে ছয়জন এবং রাজধানী...

যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিরোধে’ গুলিবর্ষণ, সন্দেহভাজনসহ নিহত ৭

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একাধিক স্থানে গুলিবর্ষণের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও আছেন। ঘটনাটি পারিবারিক বিরোধ থেকে সংঘটিত...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ৩০০ বিলিয়ন ডলার পাবে ইরান

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হলে ৩০০ বিলিয়ন (৩০ হাজার কোটি) ডলারের একটি আন্তর্জাতিক পুনর্গঠন কর্মসূচি তহবিল পেতে পারে তেহরান।...

Recent Comments

Exit mobile version