Tuesday, March 17, 2026
Tuesday, March 17, 2026
Home ইন্টারন্যাশনাল চোখের পলকে ভরে গেল বাবরি মসজিদের ১১ দানবাক্স

চোখের পলকে ভরে গেল বাবরি মসজিদের ১১ দানবাক্স

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য দানের ঢল নেমেছে। মোট ১১টি দানবাক্স রাখা হয়েছিল সভাস্থলে। সেগুলো ২ দিনেই ভরে গেছে পুরোপুরি।

রোববার (৭ ডিসেম্বর) বিশেষ মেশিন দিয়ে দানের টাকা গোনা শুরু হয়। এখন পর্যন্ত চারটি বাক্স আর একটি বস্তা মিলিয়ে পাওয়া গেছে ৩৭ লাখ ৩৩ হাজার রুপি। শুধু নগদ নয়, অনলাইনেও এসেছে অনেক দান। কিউআর কোড স্ক্যান করে এখন পর্যন্ত এসেছে ৯৩ লাখ রুপি।

তৃণমূল কংগ্রেস হুমায়ুনকে ইতোমধ্যে দল থেকে বরখাস্ত করেছে। ৬ ডিসেম্বর তিনি বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই সভায় ব্যাপক ভিড় হয়েছিল। প্রায় ৪০ হাজার মানুষের জন্য ‘শাহী বিরিয়ানি’র আয়োজনও ছিল।

সেদিনই রাখা হয়েছিল স্টিলের তৈরি ১১টি বড় দানবাক্স। হুমায়ুন তার অনুসারীদের মসজিদ নির্মাণে সাহায্যের জন্য আহ্বান জানান। এরপর থেকেই দান আসতে থাকে একের পর এক। তার দাবি, ‘মানুষ মন খুলে দান করছেন।’ দানের পরিমাণ কয়েক কোটি রুপিও ছাড়িয়ে যেতে পারে।

এর মধ্যে এক চিকিৎসকই দান করেছেন ১ কোটি রুপি। আরেক শিল্পপতি ৮০ কোটি রুপি দানের প্রতিশ্রুতি দিয়েছেন, তবে শর্ত দিয়েছেন- তার নাম যেন প্রকাশ করা না হয়। অর্থ্যাৎ বাবরি মসজিদের জন্য তিনি গোপনে দান করতে চান।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত দানের এসব টাকা গোনা হয়। সোমবার বিকেল ৫টা থেকে বাকি সাতটি দানবাক্স খোলা হবে। আগের দিনের মতো একই ৩০ জন লোক টাকা গোনার কাজ করবেন। স্বচ্ছতা বজায় রাখতে পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

হুমায়ুনের ঘনিষ্ঠ মহলের দাবি, দানের পরিমাণ তাদের ধারণার চেয়েও অনেক বেশি। বিদেশ থেকেও দান এসেছে। এত টাকা নিরাপদে রাখতে আলাদা ঘর করতে হবে।

সেখানে থাকবে সিসিটিভি ও নিরাপত্তার ব্যবস্থা। প্রয়োজনে আরও লোক নেওয়া হতে পারে টাকা গণনার জন্য। ব্যাংকের সঙ্গেও আলোচনা চলছে। দানের টাকায় ব্যাংকের ৫টি অ্যাকাউন্টও লিমিট ক্রস করেছে। এখন নতুন করে অ্যাকাউন্ট করতে হবে।

হুমায়ুন ঘোষণা করেছিলেন, ৬ ডিসেম্বর তিনি মুর্শিদাবাদে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই ঘোষণার পর থেকেই তৃণমূল তার সঙ্গে দূরত্ব রাখতে শুরু করে।

কয়েক দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে সভা করেন। হুমায়ুন সেখানে গেলে সেদিনই জানানো হয় তিনি বরখাস্ত হয়েছেন।

ক্ষুব্ধ হুমায়ুন সভাস্থল ছাড়েন এবং জানান, ২২ ডিসেম্বর নতুন দল করবেন। তিনি বলেন, বেলডাঙায় মসজিদ তিনি বানিয়েই ছাড়বেন। তার নতুন দল রাজ্যের আসন্ন নির্বাচনে ১৩৫ আসনে লড়বে। তিনি আসাদউদ্দিন ওয়াইসির মিমের সঙ্গে জোট গড়তে পারেন।

RELATED ARTICLES

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের অতর্কিত হামলা, নিহত ৪০০

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদক পুনর্বাসনকেন্দ্রে অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে কমপক্ষে ৪০০ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন...

ভারতের দুই সংস্থার ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

অনলাইন ডেস্ক : ভারতের কট্টরপন্থি হিন্দু সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা...

আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানী ঢাকা থেকে বাড়িমুখী মানুষের ঢল নেমেছে আব্দুল্লাহপুর বাস টার্মিনালে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ এর আশপাশের সড়কগুলোতে তীব্র...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

‘বাংলা কাগজ’ সম্পাদকের মাতৃবিয়োগ

অনলাইন ডেস্ক : কানাডার টরন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘বাংলা কাগজ’ এর সম্পাদক মনিস রফিকের মা মর্জিনা খাতুন গত ১৫ মার্চ, রবিবার সকাল ১০টায় বাংলাদেশের...

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের অতর্কিত হামলা, নিহত ৪০০

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদক পুনর্বাসনকেন্দ্রে অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে কমপক্ষে ৪০০ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন...

ভারতের দুই সংস্থার ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

অনলাইন ডেস্ক : ভারতের কট্টরপন্থি হিন্দু সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা...

অরিজিতের পর প্লেব্যাক থেকে অবসর নিচ্ছেন শ্রেয়া ঘোষাল!

বিনোদন ডেস্ক : বছরের শুরুতে প্লেব্যাক থেকে অবসর নিয়ে হইচই ফেলে দেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। এবার তার পথে হাঁটার ইঙ্গিত শ্রেয়া ঘোষালের। জানালেন...

Recent Comments