Saturday, June 13, 2026
Saturday, June 13, 2026
Home বিনোদন গোপনে বাগদান সারলেন বিজয়-রাশমিকা

গোপনে বাগদান সারলেন বিজয়-রাশমিকা

বিনোদন ডেস্ক : বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দান্নার আংটিবদল সম্পন্ন হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে বিজয়ের টিম বিষয়টি নিশ্চিত করেছে।

ঘনিষ্ঠ পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের উপস্থিতিতে সম্প্রতি ঘরোয়া আয়োজনে বাগদান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। আগামী বছরের ফেব্রুয়ারিতেই এই তারকা জুটি বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানা গেছে।

যদিও আনুষ্ঠানিকভাবে এখনও বাগদান কিংবা বিয়ের তারিখের ঘোষণা দেননি বিজয় বা রাশমিকা। তাদের ঘনিষ্ঠ সূত্র এবং বিজয়ের টিমই বিষয়টি নিশ্চিত করেছে।

ব্যক্তিগত জীবন নিয়ে শুরু থেকেই নীরবতা বজায় রেখেছেন এই তারকা যুগল।

সম্প্রতি বিজয় নিজের সোশ্যাল মিডিয়ায় শেরওয়ানি পরা একটি ছবি শেয়ার করেছেন। রাশমিকা শাড়ি পরা ছবি পোস্ট করেছেন। সেই ছবিগুলো ঘিরেই অনুরাগীদের মধ্যে বাগদান ও বিয়ে নিয়ে আলোচনার ঝড় ওঠে।

দশমীর শুভেচ্ছা জানাতে দেওয়া রাশমিকার সাম্প্রতিক পোস্টেও তাকে দেখা গেছে চিরাচরিত ভারতীয় পোশাকে, কপালে তিলকসহ।

বিজয়-রাশমিকার প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১৮ সালে মুক্তি পাওয়া গীতা গোবিন্দম ছবি থেকে। পরে তারা একসঙ্গে অভিনয় করেন ডিয়ার কমরেড-এ, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। সেই সময় থেকেই সম্পর্ক নিয়ে গোপন জল্পনা চলতে থাকে।

সম্প্রতি নিউইয়র্কে ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে দুজনকে হাত ধরাধরি করে জনসমক্ষে দেখা যায়। তখন থেকেই তাদের সম্পর্ককে ঘিরে নানা জল্পনা আরও জোরালো হয়।

কাজের দিক থেকে রাশমিকা অভিনীত থাম্মা ছবিটি এ বছরের দীপাবলিতে মুক্তি পাবে। আয়ুষ্মান খুরানা, নওয়াজউদ্দিন সিদ্দিকী ও পরেশ রাওয়ালের সঙ্গে অভিনীত এই ছবির ট্রেলার ও গান ইতিমধ্যে অনলাইনে প্রশংসা কুড়িয়েছে।

রাশমিকা এছাড়া শাহিদ কাপুর ও কৃতি শ্যাননের সঙ্গে কাজ করছেন ককটেল ২-এ। দক্ষিণে ‘এক্সপ্রেশন কুইন’ ও ‘ন্যাশনাল ক্র্যাশ’ খেতাবে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী বলিউডেও অ্যানিম্যাল ছবিতে নজরকাড়া অভিনয় করেছেন।

অন্যদিকে বিজয়কে সর্বশেষ দেখা গেছে কিংডম ছবিতে।

RELATED ARTICLES

আমাকে জেলে পাঠানোর চেষ্টা হয়েছিল: কঙ্গনা রানাওয়াত

বিনোদন ডেস্ক : বলিউডে এক নতুন বিতর্ক চলছেই। অভিনেতা কঙ্গনা রানাওয়াত সম্প্রতি সহ-অভিনেতা রণবীর সিং-কে ঘিরে চলা বিতর্কের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে নিজের অতীত...

কেন অতীত আঁকড়ে ধরে থাকতে চান না কারিশমা

বিনোদন ডেস্ক : এক সময়ের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। দীর্ঘদিন ধরে তিনি বড় পর্দায় অনিয়মিত। তবে সিনেমা সক্রান্ত অনুষ্ঠান ও বিভিন্ন টিভি শোতে...

কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক : দুই পুত্রের পর এবার কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান। গত মাসে অর্থাৎ ১১ মে চিত্রনায়িকা শবনম বুবলীর কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। এমনটা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের উপহারে শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই আরও দুই গোল করলেন ফোলারিন বালোগুন। শেষ দিকে ব্যবধান আরও বাড়ালেন জিও রেইনা। প্যারাগুয়েকে...

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা, জেনেভায় যাচ্ছেন জেডি ভ্যান্স

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা চুক্তির সম্ভাবনা জোরালো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট...

ইউক্রেনের হামলায় চাপে রাশিয়ার অর্থনীতি, স্বীকার করলেন পুতিন

অনলাইন ডেস্ক : গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বিভিন্ন অবকাঠামোতে হামলা জোরদার করেছে ইউক্রেন। দেশটির এ হামলায় অর্থনীতি ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে...

বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার...

Recent Comments