Wednesday, March 11, 2026
Wednesday, March 11, 2026
Home ইন্টারন্যাশনাল ইরানে ফের গ্রেফতার নোবেলজয়ী নার্গেস মোহাম্মদী

ইরানে ফের গ্রেফতার নোবেলজয়ী নার্গেস মোহাম্মদী

অনলাইন ডেস্ক : ইরানে আবারও গ্রেফতার করা হলো শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মানবাধিকার কর্মী নার্গেস মোহাম্মদীকে। তার সমর্থকরা জানিয়েছেন, গত শুক্রবার ইরানে রহস্যজনক পরিস্থিতিতে মৃত এক মানবাধিকার আইনজীবীর স্মরণসভায় গিয়েছিলেন নার্গেস মোহাম্মদী। সেখান থেকেই তাকে ‘হিংস্র ভাবে’ আটক করে ইরানি পুলিশ, এমনটাই অভিযোগ করেছেন মোহাম্মদীর সমর্থকরা।

‘নার্গেস ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু মোহাম্মদী নন, তার সঙ্গে থাকা আরও বেশ কয়েকজন মানবাধিকার কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। ‘নার্গেস ফাউন্ডেশন’-এর দাবি, এটা মৌলিক স্বাধীনতার উপরে সরাসরি আঘাত।

৫৩ বছর বয়সী এই লড়াকু নেত্রী দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থ। অসুস্থতার কারণেই ২০২৪ সালের ডিসেম্বরে মোহাম্মদীকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল। ২০২৪ সালের শেষের দিকে তার আইনজীবী জানিয়েছিলেন, ডাক্তাররা তাঁর পায়ের হাড়ে একটি ক্ষত খুঁজে পেয়েছেন। সেটি ক্যান্সার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিক ভাবে মাত্র ৩ সপ্তাহের জন্য তাকে মুক্তি দেওয়া হলেও, চিকিৎসার কারণে বেশ কয়েকবার তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল। গত নভেম্বরে তার পায়ে অস্ত্রোপচার করে ওই ক্ষত অপসারণ করা হয়।

তার আগে ২০২২ সালে হৃদরোগের জন্য জরুরি অস্ত্রোপচার হয়েছিল তার। মোহাম্মদীর সমর্থকদের দাবি ওই অস্ত্রোপচারের আগে একাধিকবার হার্ট অ্যাটাক হয়েছিল তার। চিকিৎসকদের মতে, তার হাড়ের ক্ষত এবং হৃদরোগের জন্য দীর্ঘমেয়াদী এবং বিশেষ পরিচর্যার প্রয়োজন। চিকিৎসকরা আরও সতর্ক করেছেন, জেলের পরিবেশে ফিরে গেলে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হতে পারে। এমনকি ক্যান্সারের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আসলে জীবনের একটা বড় সময়ই তার কেটেছে কারাগারে। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে তাকে জেলে পাঠিয়েছে ইরান সরকার। ১৩ বারেরও বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে, আরও পাঁচ বার দোষী সাব্যস্ত হয়েছেন। সব মিলিয়ে তার সাজার মোট মেয়াদ ৩০ বছরের বেশি।

তার শেষ কারাদণ্ড শুরু হয়েছিল ২০২১ সালে। দেশব্যাপী বিক্ষোভ চলাকালীন নিহত এক ব্যক্তির স্মরণসভায় যোগ দেওয়ার পরে তাকে আটক করেছিল ইরানি পুলিশ। ‘জাতীয় নিরাপত্তা’র বিরুদ্ধে যোগসাজশ এবং ইরান সরকারের বিরুদ্ধে প্রচার চালানোর অভিযোগে ১৩ বছর নয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পরে দেশব্যাপী যে বিক্ষোভ শুরু হয়েছিল, জেল থেকেই সেই আন্দোলনকে সমর্থন করেছিলেন তিনি।

আন্তর্জাতিক চাপ এবং চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করে তাকে ফের কুখ্যাত এভিন কারাগারে পাঠালো ইরান সরকার। তাকে কি তার বাকি থাকা কারাদণ্ডের মেয়াদ ভোগ করতে হবে? বিষয়টি স্পষ্ট নয়। তবে স্বাভাবিক ভাবেই ইরান সরকারের এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

RELATED ARTICLES

জ্বালানি সংকট মেটাতে মার্কিন তেলের দিকে ঝুঁকছে এশিয়া

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের ওপর জ্বালানি নির্ভরতা কমাতে এখন বিকল্প উৎস হিসেবে মার্কিন তেল ও গ্যাসের দিকে ঝুঁকছে এশিয়ার দেশগুলো। ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য...

হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান, চরম পরিণতির হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে ইরান ইতিমধ্যে মাইন বসানো শুরু করেছে বলে তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এর...

ইরান যুদ্ধে ইউরোপের জ্বালানিঝুঁকি স্পষ্ট : ইইউ

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ইউরোপের জ্বালানি নির্ভরতার ঝুঁকি স্পষ্টভাবে সামনে এনে দিয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১০ মার্চ) প্যারিসে একটি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কানাডার টরন্টো এর ওয়ার্ডেন উডসের উই সি আস ফটো গ্যালারি উদ্বোধন করলেন ডলি বেগম

হেলাল সরকার : ০৬মার্চ’২৬ ওয়ার্ডেন উডসের “উই সি আস” ছবির গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে এমপিপি ও এমপি প্রার্থী ডলি বেগম উপস্থিত থেকে উদ্বোধন করেন, সেই...

টরন্টোতে কারু’র ইফতার অনুষ্ঠিত

বাংলা কাগজ প্রতিবেদক : গত ৭ মার্চ, শনিবার টরন্টোর ৩০৩০ ড্যানফোর্থ এ্যাভিনিউ’র রেডহট তন্দুরী রেস্তোরাঁয় কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান এলামনাই...

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো’র বার্ষিক ইফতার : কুরআনের হাফিজদের সম্মাননা ও দোয়া মাহফিল সম্পন্ন

হেলাল সরকার : ৮ মার্চ’২৬ রবিবার টরন্টোর বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়ে গেল জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো কর্তৃক আয়োজিত বার্ষিক ইফতার’২৬, কুরআনের হাফিজদের...

জ্বালানি সংকট মেটাতে মার্কিন তেলের দিকে ঝুঁকছে এশিয়া

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের ওপর জ্বালানি নির্ভরতা কমাতে এখন বিকল্প উৎস হিসেবে মার্কিন তেল ও গ্যাসের দিকে ঝুঁকছে এশিয়ার দেশগুলো। ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য...

Recent Comments