Monday, May 25, 2026
Monday, May 25, 2026
Home ইন্টারন্যাশনাল ইরানের নেতৃত্বকে তীব্র নিন্দা যুক্তরাজ্যের, রাষ্ট্রদূতকে তলব

ইরানের নেতৃত্বকে তীব্র নিন্দা যুক্তরাজ্যের, রাষ্ট্রদূতকে তলব

অনলাইন ডেস্ক : ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার মঙ্গলবার ইরানের নেতৃত্বকে তীব্র নিন্দা জানান। তিনি বিক্ষোভকারীদের ওপর হওয়া হামলাকে “ভয়াবহ ও নৃশংস হত্যা” হিসেবে আখ্যায়িত করেছেন এবং পরিস্থিতির গুরুত্ব তুলে ধরতে ব্রিটেন ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে বলেও জানিয়েছেন।

পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে কুপার বলেন, ‘যুক্তরাজ্য সবচেয়ে কঠোর ভাষায় ইরানি বিক্ষোভকারীদের ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছে এবং আমরা ইরানি কর্তৃপক্ষের কাছে তাদের নাগরিকদের মৌলিক অধিকার ও স্বাধীনতা সম্মান করার দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, পরিস্থিতির ‘এই মুহূর্তের গুরুতরতা’ স্পষ্ট করতে এবং ‘আমরা যে ভয়াবহ প্রতিবেদনগুলো পাচ্ছি, তার জবাব দিতে ইরানকে আহ্বান জানাতে’ তার দপ্তর ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে।

অর্থনৈতিক সংকট নিয়ে টানা দুই সপ্তাহের দেশব্যাপী বিক্ষোভে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু স্বীকার করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপ ও সম্ভাব্য সামরিক পদক্ষেপ বিবেচনা করছে।

কুপার আইনপ্রণেতাদের বলেন, ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ ও আরো কঠোর নিষেধাজ্ঞা এবং খাতভিত্তিক পদক্ষেপ কার্যকর করতে ব্রিটেন আইন প্রণয়ন এগিয়ে নেবে।

RELATED ARTICLES

ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো পরবর্তী নির্বাচনে প্রার্থী হবেন। পানামা সফরের সময় তিনি এ ঘোষণা দেন। সেখানে তিনি ভেনেজুয়েলার প্রবাসী...

৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কিনবে ভারত

অনলাইন ডেস্ক : ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত নয়। তবে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে তৎপর দুই পক্ষই। সেই আবহে ভারত...

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে ৯ জনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক : ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে ‌‌‘বৈরী ও সন্ত্রাসী কর্মকাণ্ড’ পরিচালানোর অভিযোগে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

অনলাইন ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ...

ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো পরবর্তী নির্বাচনে প্রার্থী হবেন। পানামা সফরের সময় তিনি এ ঘোষণা দেন। সেখানে তিনি ভেনেজুয়েলার প্রবাসী...

চীনে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক : চীনের শানঝি প্রদেশে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার...

৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কিনবে ভারত

অনলাইন ডেস্ক : ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত নয়। তবে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে তৎপর দুই পক্ষই। সেই আবহে ভারত...

Recent Comments