Friday, January 23, 2026
Friday, January 23, 2026
Home ইন্টারন্যাশনাল আরব মরুভূমিতে বিরল তুষারপাত

আরব মরুভূমিতে বিরল তুষারপাত

অনলাইন ডেস্ক : এক বিরল ঘটনার সাক্ষী হলো আরব মরুভূমি। গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সৌদি আরব ও কাতারে হালকা তুষারপাত হয়েছে। সৌদি আরবের বিশাল বাদামী টিলাগুলোতে তুষার পড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উত্তর সৌদি আরবের কিছু এলাকায় বিরল শীতের ঝড়ের প্রভাবে তৈরি হয়েছে এক অপ্রত্যাশিত দৃশ্য।

মরুভূমি শহর হাইল সাদা তুষারের চাদরে ঢেকে গেছে। আরব উপদ্বীপে প্রবল শীতল হাওয়ার কারণে এই অস্বাভাবিক আবহাওয়া দেখা দিয়েছে, যার ফলে উত্তরের কিছু অঞ্চলে তাপমাত্রা প্রায় মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে।

স্থানীয়রা এই তুষারপাতকে ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন, অনেকের দাবি, প্রায় ত্রিশ বছর ধরে তারা এমন দৃশ্য দেখেননি। স্থানীয়রা পাফার জ্যাকেট পরে বিস্ময়ের সঙ্গে তুষারপাত উপভোগ করছেন।

তারা কখনও ঈশ্বরের প্রশংসা করছেন, আবার কখনও চোখে বিস্ময় নিয়ে চারদিক তাকিয়ে দেখছেন।

এই বিরল দৃশ্য পর্যটক ও স্থানীয়দের আকর্ষণ করেছে এবং মরুভূমিকে এক নাটকীয় শীতের রূপে পরিণত করেছে। কাতারেও বড় কিছু এলাকায় ঘন তুষার জমে যায়। আকাশে ঘন কালো মেঘ ভেসে ওঠে, যা ধূসর ও সাদা রঙের এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে।

এভাবে বরফে সাদা হয়ে থাকার ছবি সচরাচর দেখা যায় না এসব স্থানে। স্বাভাবিকভাবেই মরুভূমির বুকে তুষারপাত বাড়তি কৌতূহল তৈরি হয়েছে। মরুভূমিতে তুষারপাতের ভিডিওগুলো দেখে প্রথমে অনেকেই সন্দেহ করেছিলেন, এগুলো সত্য নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। ভিডিওগুলো আসল না নকল তা নিয়ে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে।

তবে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র এই ঘটনা নিশ্চিত করেছে এবং পূর্বেই হালকা তুষারপাত, কুয়াশা ও বজ্রবৃষ্টির সতর্কতা জারি করেছিল। এছাড়া কেন্দ্র কাসিম ও উত্তর রিয়াদ অঞ্চলেও সম্ভাব্য তুষারপাতের সতর্কতা জারি করেছে এবং নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সূত্র : খালিজ টাইমস

RELATED ARTICLES

এবার ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর...

স্থায়ী সদস্যপদের জন্য ১০০ কোটি ডলার চাঁদা দাবি ট্রাম্পের, ব্যঙ্গ পুতিনের

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অফ পিস’-এ স্থায়ী সদস্য হতে বিশ্বনেতাদের কাছ থেকে ১০০ কোটি ডলার চাওয়া হয়েছে। এর পরই...

ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০

অনলাইন ডেস্ক : জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে গেলে দশ জন সেনা নিহত এবং আরো ১০ জন আহত...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড....

এবার ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর...

স্থায়ী সদস্যপদের জন্য ১০০ কোটি ডলার চাঁদা দাবি ট্রাম্পের, ব্যঙ্গ পুতিনের

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অফ পিস’-এ স্থায়ী সদস্য হতে বিশ্বনেতাদের কাছ থেকে ১০০ কোটি ডলার চাওয়া হয়েছে। এর পরই...

ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০

অনলাইন ডেস্ক : জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে গেলে দশ জন সেনা নিহত এবং আরো ১০ জন আহত...

Recent Comments