Sunday, February 8, 2026
Sunday, February 8, 2026
Home ইন্টারন্যাশনাল আরব আমিরাতের সঙ্গে ভারতের গুরুত্বপূর্ণ চুক্তি, সহযোগিতা জোরদারে অঙ্গীকার

আরব আমিরাতের সঙ্গে ভারতের গুরুত্বপূর্ণ চুক্তি, সহযোগিতা জোরদারে অঙ্গীকার

অনলাইন ডেস্ক : দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ১০ বছরের জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। একই সঙ্গে দুই দেশ ২০৩২ সালের মধ্যে পারস্পরিক বাণিজ্য ২০০ বিলিয়ন ডলারে উন্নীত করার অঙ্গীকার করেছে। এছাড়া প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বিষয়েও একমত হয়েছে দু’দেশ।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৯ জানুয়ারি) নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বৈঠকের পর মোট এক ডজনের বেশি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, উভয় নেতা প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাকে দুই দেশের সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের একটি মূল স্তম্ভ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এতে বলা হয়, ভারত ও ইউএইয়ের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা ধারাবাহিকভাবে শক্তিশালী হয়েছে এবং ভবিষ্যতেও তা আরও বিস্তৃত হবে।

সোমবারই দুই দেশ একটি লেটার অব ইনটেন্টে স্বাক্ষর করেছে, যার লক্ষ্য একটি কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্ব চূড়ান্ত করা। নয়াদিল্লি জানায়, উভয় নেতা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল) এবং এডনক গ্যাসের মধ্যে স্বাক্ষরিত ১০ বছরের এলএনজি সরবরাহ চুক্তিকে স্বাগত জানিয়েছেন।

এই চুক্তির আওতায় ২০২৮ সাল থেকে প্রতি বছর ০.৫ মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে। ভারতের পক্ষ থেকে আরও বলা হয়, উভয় নেতা একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি গভীর শ্রদ্ধা এবং কৌশলগত স্বায়ত্তশাসনের গুরুত্বের ওপর জোর দেন।

RELATED ARTICLES

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ থেকে মাঠে নামছে সেনাসহ সব বাহিনীর সদস্যরা। একই সঙ্গে...

থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন, হবে গণভোটও

অনলাইন ডেস্ক : পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে সংসদ নির্বাচন। একইসঙ্গে সংবিধান নিয়ে গণভোটও হবে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইতিমধ্যে ভোটগ্রহণ শুরু...

পদত্যাগ চাপ, তলব ও তদন্তে দেশে দেশে তোলপাড়

অনলাইন ডেস্ক : জেফরি এপস্টেইন নথিতে নাম আসায় ইউরোপজুড়ে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের চাপে পড়তে পারেন। নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু নিয়ে যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক : চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে...

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ থেকে মাঠে নামছে সেনাসহ সব বাহিনীর সদস্যরা। একই সঙ্গে...

থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন, হবে গণভোটও

অনলাইন ডেস্ক : পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে সংসদ নির্বাচন। একইসঙ্গে সংবিধান নিয়ে গণভোটও হবে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইতিমধ্যে ভোটগ্রহণ শুরু...

গ্রিনল্যান্ডে কনস্যুলেট খুলল কানাডা ও ফ্রান্স

অনলাইন ডেস্ক : গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের চেষ্টার মধ্যেই ন্যাটোর মিত্র ডেনমার্কের পাশে দাঁড়াল কানাডা ও ফ্রান্স। শুক্রবার গ্রিনল্যান্ডের রাজধানী নুকে আনুষ্ঠানিকভাবে নিজেদের...

Recent Comments