Sunday, March 15, 2026
Sunday, March 15, 2026
Home ইন্টারন্যাশনাল আরও কিছু দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আরও কিছু দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় যুক্ত হতে যাচ্ছে আরও কয়েকটি দেশ। গত জুনে ১২টি দেশের নাগরিকদের ওপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা এবং আরও কয়েকটি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এখন পর্যন্ত মোট ১৯টি দেশের ওপর বিধিনিষেধ আরোপ করেছে দেশটি। এ সংখ্যা ৩০ পেরিয়ে যেতে পারে বলে জানিয়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম।

গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফক্স নিউজের অনুষ্ঠানে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হয় নিষেধাজ্ঞার সংখ্যা বেড়ে ৩২ দেশে পৌঁছাবে কি না।

জবাবে নোয়েম বলেন, “আমি সংখ্যাটি নির্দিষ্ট করে বলব না। কিন্তু এটি ৩০টির বেশি হবে। কোন কোন দেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে সে ব্যাপারে ভাবছেন প্রেসিডেন্ট ট্রাম্প।”

তিনি আরও বলেন, “যদি স্থিতিশীল সরকার না থাকে, যদি এমন দেশ যারা নিজেরা টিকে থাকতে পারে না। যদি ওই দেশের সরকার বলতেই না পারে, তাদের যেসব নাগরিক যুক্তরাষ্ট্রে আসবেন, তারা কেমন। তাহলে আমরা কেন সেসব দেশের নাগরিকদের আমাদের দেশে প্রবেশের অনুমোদন দেব?”

এদিকে বার্তাসংস্থা রয়টার্স এরআগে জানিয়েছিল সবমিলিয়ে ৩৬টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে পারে মার্কিন সরকার।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে যেসব দেশ—

আফগানিস্তান
মিয়ানমার
ইরান
লিবিয়া
সোমালিয়া
সুদান
ইয়েমেন
হাইতি
ইরিত্রিয়া
কঙ্গো রিপাবলিক
চাদ
গিনি
বুরুন্ডি
কিউবা
লাওস
সিয়েরা লিওন
টোগো
তুর্কমেনিস্তান
ভেনেজুয়েলা

সূত্র: রয়টার্স

RELATED ARTICLES

প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীন সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় শিক্ষার্থীদের মৃত্যুতে চীনের...

হামলার প্রতিশোধেই মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংকে হামলা : ইরান

অনলাইন ডেস্ক : উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ব্যাংকের শাখায় ইরানের হামলা ছিল মূলত প্রতিশোধমূলক। শনিবার ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র...

ট্রাম্পের ধর্মীয় প্যানেলের একমাত্র মুসলিম নারী সদস্য সামিরার পদত্যাগ

অনলাইন ডেস্ক : বিনা উসকানিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরুর দুই সপ্তাহ পর হোয়াইট হাউস রিলিজিয়াস লিবার্টি কমিশনে দায়িত্ব পালন করা একমাত্র...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীন সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় শিক্ষার্থীদের মৃত্যুতে চীনের...

হামলার প্রতিশোধেই মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংকে হামলা : ইরান

অনলাইন ডেস্ক : উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ব্যাংকের শাখায় ইরানের হামলা ছিল মূলত প্রতিশোধমূলক। শনিবার ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র...

আশ্রয় আবেদন প্রত্যাহার, দেশে ফিরছেন ইরান নারী ফুটবল দলের আরও ৩ সদস্য

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় আশ্রয়ের জন্য আবেদন করা ইরানের নারী জাতীয় ফুটবল দলের আরও তিন সদস্য তাদের আবেদন প্রত্যাহার করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।...

হরর সিনেমায় অভিষেক বচ্চন

বিনোদন ডেস্ক : ভৌতিক বা হরর ঘরানার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। নির্মাতা সিদ্ধার্থ আনন্দের নতুন একটি প্রজেক্টে তাকে দেখা যাবে,...

Recent Comments