Monday, January 19, 2026
Monday, January 19, 2026
Home ইন্টারন্যাশনাল আতঙ্কের মধ্যে বিমানবন্দর বন্ধ করল ডেনমার্ক

আতঙ্কের মধ্যে বিমানবন্দর বন্ধ করল ডেনমার্ক

অনলাইন ডেস্ক : ডেনমার্কের উত্তরাঞ্চলীয় জুটল্যান্ড অঞ্চলে অবস্থিত আলবর্গ বিমানবন্দর ‘অজ্ঞাত’ ড্রোন দেখা যাওয়ায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই বিমানবন্দর থেকে বাণিজ্যিক উড়োজাহাজের পাশাপাশি সামরিক উড়োজাহাজও পরিচালিত হয়। এর কয়েকদিন আগেই কোপেনহেগেন বিমানবন্দর একই ধরনের ড্রোন দেখা যাওয়ায় চার ঘণ্টা বন্ধ ছিল।

ডেনিশ পুলিশ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ৯টা ৪৪ মিনিটের দিকে আলবর্গ বিমানবন্দরের আকাশে একাধিক ড্রোন দেখা যায় এবং কয়েক ঘণ্টা ধরে সেগুলো টহল দেয়। ড্রোনগুলোর আলো জ্বালানো ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ইউরোকন্ট্রোল জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৪টা (জিএমটি) পর্যন্ত আলবর্গ বিমানবন্দরে সব ধরনের আগমন ও প্রস্থান বন্ধ রাখা হবে। পরে সকালে পুলিশ জানায়, ড্রোনগুলো আলবর্গ আকাশসীমা খুলে দেয়। তবে একই সময়ে এসবিয়ার্গ, সোন্ডারবর্গ ও স্ক্রিডস্ট্রুপ শহরের বিমানবন্দর ঘিরেও ড্রোন দেখা গেছে। স্ক্রিডস্ট্রুপ ঘাঁটিই হলো ডেনমার্কের এফ-১৬ ও এফ-৩৫ যুদ্ধবিমানগুলোর প্রধান ঘাঁটি।

পুলিশ বলছে, এখনো নিশ্চিত হওয়া যায়নি ড্রোনগুলোর ধরন বা এগুলো কোপেনহেগেনে দেখা যাওয়া ড্রোনগুলোর মতো কিনা। তবে প্রাথমিক তদন্তে এটিকে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর বড় ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে।

ডেনিশ সেনাবাহিনী জানিয়েছে, তারা পুলিশকে তদন্তে সহায়তা করছে। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি তারা। পুলিশের এক মুখপাত্র বলেছেন, “ড্রোনগুলোর উদ্দেশ্য কী এবং এর পেছনে কে আছে তা এখনই বলা যাচ্ছে না। তবে সম্ভব হলে সেগুলো নামিয়ে ফেলার চেষ্টা করা হবে।”

এর পেছনে রাশিয়া থাকতে পারে বলে ধারণা করছেন ডেনিশ প্রধানমন্ত্রী ম্যাতে ফ্রেদেরিকসেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন সতর্ক করে বলেছেন, “আমাদের সীমান্তে ধারাবাহিকভাবে হুমকির আলামত দেখা যাচ্ছে। আমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো ঝুঁকিতে রয়েছে। ইউরোপ এ ধরনের হুমকির জবাব শক্তি ও দৃঢ়তার সঙ্গে দেবে।”

রাশিয়ার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ অবশ্য এসব অভিযোগকে ভিত্তিহীন বলেছেন। তার দাবি, রাশিয়ার বিমান সবসময় আন্তর্জাতিক নিয়ম মেনে পরিচালিত হয়, তাই কোনোভাবেই আকাশসীমা লঙ্ঘন করে না।

ডেনমার্কের পাশাপাশি নরওয়েও ড্রোন শনাক্ত হওয়ার কারণে সোমবার সন্ধ্যায় রাজধানী অসলো বিমানবন্দরের আকাশসীমা তিন ঘণ্টা বন্ধ রাখতে বাধ্য হয়। এর আগে এ মাসের শুরুতে পোল্যান্ড রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের পর ওয়ারশসহ চারটি বিমানবন্দর বন্ধ রেখেছিল। ঘটনার পর ন্যাটো মিত্ররা সীমান্ত প্রতিরক্ষা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে এবং নতুন করে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

সূত্র : আল জাজিরা

RELATED ARTICLES

নোবেল পাইনি, তাই শান্তি নিয়ে ভাবছি না: ট্রাম্প

অনলাইন ডেস্ক : চলতি বছর নোবেল শান্তি পুরষ্কার না পেয়ে এখন আর বৈশ্বিক শান্তির কথা ভাবার বাধ্যবাধকতা অনুভব করেন না বলে মন্তব্য করেছেন মার্কিন...

বৈশ্বিক আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্র দায়মুক্তির সঙ্গে আচরণ করছে। দেশটি মনে করে তাদের ক্ষমতা আন্তর্জাতিক আইনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের...

লাইনচ্যুত ট্রেনের সঙ্গে আরেক ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২১

অনলাইন ডেস্ক : দক্ষিণ স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। তাদের মধ্যে ৩০ জনের অবস্থা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মিটিং-মিছিল আর দোষারোপের রাজনীতি নয়: তারেক রহমান

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল-মিটিং আর দোষারোপের মধ্যে...

নোবেল পাইনি, তাই শান্তি নিয়ে ভাবছি না: ট্রাম্প

অনলাইন ডেস্ক : চলতি বছর নোবেল শান্তি পুরষ্কার না পেয়ে এখন আর বৈশ্বিক শান্তির কথা ভাবার বাধ্যবাধকতা অনুভব করেন না বলে মন্তব্য করেছেন মার্কিন...

বৈশ্বিক আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্র দায়মুক্তির সঙ্গে আচরণ করছে। দেশটি মনে করে তাদের ক্ষমতা আন্তর্জাতিক আইনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের...

লাইনচ্যুত ট্রেনের সঙ্গে আরেক ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২১

অনলাইন ডেস্ক : দক্ষিণ স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। তাদের মধ্যে ৩০ জনের অবস্থা...

Recent Comments