Saturday, February 7, 2026
Saturday, February 7, 2026
Home কমিউনিটি অবশেষে প্রকাশ্যে এলো ট্রুডো-পেরি

অবশেষে প্রকাশ্যে এলো ট্রুডো-পেরি

অনলাইন ডেস্ক : গুঞ্জন এবং সত্যতা মিলেমিশে একাকার অবস্থা। নেট দুনিয়ায় ব্যাপক চর্চিত হওয়ার পর অবশেষে প্রকাশ্যে এলো পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেম। গোপন সাক্ষাৎ, গুঞ্জন ও ফাঁস হওয়া ছবির পর এবার তারা একেবারে হাতে হাত রেখে প্রকাশ্যে হাজির হলেন প্যারিসের রাস্তায়।

গত শনিবার রাতে পেরির ৪১তম জন্মদিন উপলক্ষে দুজনকে একসঙ্গে দেখা যায় বিখ্যাত ক্যাবারে শো ‘ক্রেজি হর্স’-এর উদ্দেশে বের হতে। টিএমজির প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, গাড়ির দিকে হাঁটছেন এই জুটি—হাতে হাত রেখে, হাস্যোজ্জ্বল মুখে।

সেদিন কেটি পেরির পরনে ছিল লাল সাটিনের লম্বা গাউন ও খোঁপায় বাঁধা চুল, আর ট্রুডো ছিলেন কালো স্যুট ও টি-শার্টে একদম নৈমিত্তিক লুকে। গত কয়েক মাস ধরে এই দুই তারকার মধ্যে প্রেমের গুঞ্জন চলছিল। এর আগে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে পেরির ব্যক্তিগত ইয়টে তাদের চুম্বনের একটি ছবি ভাইরাল হয়েছিল।

সম্প্রতি ‘ইউএস উইকলি’-জানায়, কেটি ও ট্রুডো একে অপরের সঙ্গে অনেকটা সময় একান্তে কাটাচ্ছেন। কেটি এ সম্পর্ক নিয়ে বেশ খুশি, যদিও এখনই বিষয়টি প্রকাশ্যে আনতে চাননি। আরেক সূত্রের দাবি, ট্রুডো-পেরি জুটি নিয়ে তাদের ঘনিষ্ঠ বন্ধুদের প্রতিক্রিয়া ইতিবাচক। তবে ট্রুডো এখনো কেটির সব ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা করেননি।

এ বছরের জুলাইয়ে মন্ট্রিয়ালে একসঙ্গে ডিনারে দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। পিপল ম্যাগাজিন জানায়, সম্পর্কটি এগিয়ে নেওয়ার বিষয়ে প্রথম থেকেই ট্রুডো আগ্রহী ছিলেন। এমনকি তিনি কেটির এক কনসার্টের বিরতিতে ক্যালিফোর্নিয়ায় উড়ে গিয়েছিলেন তার সঙ্গে দেখা করতে। যদিও এ সম্পর্ক নিয়ে এখনো কেটি পেরি বা জাস্টিন ট্রুডো কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবুও পপ দুনিয়া থেকে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তাদের এই নবগঠিত সম্পর্ক।

RELATED ARTICLES

গ্রিনল্যান্ডে কনস্যুলেট খুলল কানাডা ও ফ্রান্স

অনলাইন ডেস্ক : গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের চেষ্টার মধ্যেই ন্যাটোর মিত্র ডেনমার্কের পাশে দাঁড়াল কানাডা ও ফ্রান্স। শুক্রবার গ্রিনল্যান্ডের রাজধানী নুকে আনুষ্ঠানিকভাবে নিজেদের...

প্রশংসায় ভাসছেন কানাডার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : সুইজারল্যান্ডের ড্যাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া নিজের সাহসী ভাষণের পর বিশ্ব রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মার্কিন প্রেসিডেন্ট...

কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : চীনের সঙ্গে ঘোষিত বাণিজ্য চুক্তি এগিয়ে নিলে কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গ্রিনল্যান্ডে কনস্যুলেট খুলল কানাডা ও ফ্রান্স

অনলাইন ডেস্ক : গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের চেষ্টার মধ্যেই ন্যাটোর মিত্র ডেনমার্কের পাশে দাঁড়াল কানাডা ও ফ্রান্স। শুক্রবার গ্রিনল্যান্ডের রাজধানী নুকে আনুষ্ঠানিকভাবে নিজেদের...

পদত্যাগ চাপ, তলব ও তদন্তে দেশে দেশে তোলপাড়

অনলাইন ডেস্ক : জেফরি এপস্টেইন নথিতে নাম আসায় ইউরোপজুড়ে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের চাপে পড়তে পারেন। নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী...

ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

অনলাইন ডেস্ক : ওয়াশিংটন যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায়, তাহলে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে ইরান। শনিবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা...

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিএনপি, জামায়াতের সঙ্গে করবে না ঐক্য সরকার: রয়টার্সকে তারেক রহমান

অনলাইন ডেস্ক : নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তাঁর দলের এককভাবে...

Recent Comments