Wednesday, June 24, 2026
Wednesday, June 24, 2026
Home কমিউনিটি অন্টারিও আওয়ামী লীগ এর উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা...

অন্টারিও আওয়ামী লীগ এর উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : অন্টারিও আওয়ামী লীগের উদ্যোগে স¤প্রতি কানাডার টরন্টোর ড্যানফোর্থে অবস্থিত রেডহট তন্দুরি রেস্টুরেন্টে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অন্টারিও আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বাকসুর সাবেক ভিপি ফয়জুল করিমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লিটন মাসুদ। শুরুতে বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং স্বাধীন বাংলাদেশের রূপকার, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

আলোচনা সভায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান জাহাঙ্গীর এবং বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন সরকার বাচ্চুকে সম্মাননা প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন সরকার বাচ্চুর পক্ষে ড. সুশীতল চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান জাহাঙ্গীরের পক্ষে ইঞ্জিনিয়ার নওশের আলী সম্মাননা স্মারক গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, আনোয়ার কামাল, ড. সুশীতল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান এবং ইঞ্জিনিয়ার নওশের আলী।

বক্তারা তাঁদের আলোচনায় মহান বিজয় দিবসের তাৎপর্যের পাশাপাশি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এই সংকটময় সময়ে দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং প্রবাস থেকে আরও সুসংগঠিত ও শক্তিশালী ভ‚মিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে আওয়ামী লীগ ও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন কবি দেলওয়ার এলাহী, অন্টারিও আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, সহ-সভাপতি রাধিকা রঞ্জন চৌধুরী, জিয়াউল আহসান চৌধুরী, মুশফাকুর রহমান আকন্দ, রিয়াজুল হক, সবুজ চৌধুরী, অ্যাডভোকেট শহীদউল্লাহ, নেসার আহম্মেদ, সানজিদা বাবলী, সুজন ঢালী, মোহাম্মদ মনিরুজ্জামান লিটন, জুলফিকার হায়দার, কানাডা আওয়ামী লীগের নেতা ঝোটন তরফদার, মোর্শেদ আহম্মেদ মুক্তা, স্বেচ্ছাসেবক লীগের তাজুল ইসলাম, ছাত্রলীগের ওবায়দুর রহমান, মিনহাজুল রহমান সেবক, সিদ্ধার্থ সাহা ও মোহাম্মদ জুয়েল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইভা নাগ, শরিফুল ইসলাম, আতোয়ার রহমান, সাত্তার হাওলাদার, স্বদেশ আহমেদ শ্রাবণ, মশিউর রহমান পাপ্পু, মো. সাইফুল, আব্দুর রহিম, কল্যাণ চন্দ্র, সাজ্জাদ হোসেন, অদরিপ চৌধুরী, তাপস সরকার, ডি এম সোহাগ, নাসিফ শাহরিয়ার, ফয়সাল মাহমুদ, মোহাম্মদ ইসলাম, আলফাজ উদ্দিন ভ‚ইয়া, জয় ইব্রাহিম, মো. আবদুল্লাহ খান, মোহাম্মদ কাইয়ুম খানসহ আরও অনেকে।

পরিশেষে অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

RELATED ARTICLES

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিউইয়র্কের দুই আসনে ডেমোক্রেটিকের প্রার্থী হবেন ইসরায়েলবিরোধীরা

অনলাইন ডেস্ক : আসন্ন মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের দুটি সংসদীয় আসনে ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়বেন ইসরায়েলবিরোধী হিসেবে পরিচিত দুই প্রার্থী। মঙ্গলবার দলটির প্রার্থী বাছাইয়ের...

তীব্র তাপপ্রবাহে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল বন্ধ

অনলাইন ডেস্ক : তীব্র তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে কিংবা স্বাভাবিক সময়ের আগেই ছুটি দেয়া...

ইরানকে হরমুজ থেকে টোল আদায় করতে দেওয়া হবে না: মার্কো রুবিও

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে কোনো ধরনের টোল আদায়ের সুযোগ দেওয়া হবে না...

ট্রাম্পকে বার্তা দিয়ে ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে ভোট

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধের লক্ষ্যে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেহরানের...

Recent Comments